Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • পলাতক আর্থিক অপরাধী মেহুলকে ভারতে ফেরাতে আর কোনও বাধা নেই

পলাতক আর্থিক অপরাধী মেহুলকে ভারতে ফেরাতে আর কোনও বাধা নেই

Online Desk অক্টোবর 22, 2025
mehul-choksi.jpg

ওঙ্কার ডেস্ক: পলাতক আর্থিক অপরাধী মেহুল চোকসিকে ভারতে ফিরিয়ে আনতে আর কোনও বাধা রইল না। তাঁর বিরুদ্ধে ১৩ হাজার ৫০০ কোটি টাকার ঋণখেলাপির অভিযোগ রয়েছে। পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক থেকে চোকসি এই বিপুল পরিমাণ টাকা নিয়েছেন বলে অভিযোগ। পলাতক হিরে ব্যবসায়ীকে দেশে প্রত্যর্পণে আর কোনও বাধা নেই বলে জানিয়ে দিল বেলজিয়ামের আদালত।

প্রত্যর্পণ রুখতে চোকসি আদালতে একাধিক যুক্তি দিয়েছিলেন। কিন্তু তাঁর দাবি নস্যাৎ করে দেয় সেদেশের আদালত। উল্লেখ্য, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক চোকসির বিরুদ্ধে অভিযোগ আনে ১৩ হাজার ৫০০ কোটি টাকা ঋণখেলাপির। এর পরেই ভারত ছেড়ে পালিয়ে যান সস্ত্রীক চোকসি। গত সাত বছর ধরে বিদেশে রয়েছেন তিনি। ভারতের কেন্দ্রীয় সংস্থাগুলি পলাতক হীরে ব্যবসায়ীকে দেশে ফেরানোর জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা করে আসছে। কখনও কূটনৈতিক নীতির কারণে, কখনও আদালতে চোকসির যুক্তি তাঁর দেশে ফেরানোর পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। সেই পরিস্থিতিতে জানা যায়, বেলজিয়ামে রয়েছেন চোকসি। এর পর নয়াদিল্লির তরফে সে দেশের সরকারের সঙ্গে যোগাযোগ করা হয়। এদিকে বেলজিয়ামের পুলিশের তরফে গত ১২ এপ্রিল চোকসিকে গ্রেফতার করা হয়। একটি হাসপাতাল থেকে পলাতক ৬৫ বছর বয়সি হীরে ব্যবসায়ীকে গ্রেফতার করেন তদন্তকারীরা।

গত ১৭ অক্টোবর বেলজিয়ামের আদালতে চোকসির প্রত্যর্পণ সংক্রান্ত মামলাটি ওঠে। আদালতের তরফে জানানো হয়, চোকসিকে ভারতে প্রত্যর্পণে কোনও আইনি বাধা নেই। বিচারক জানান, চোকসি বেলজিয়ামের নাগরিক নন। সে দেশে তিনি বিদেশি। শুধু তাই নয়, ভারতে তাঁর বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযগ রয়েছে। তাই তাঁকে ভারতের হাতে তুলে দেওয়া যুক্তিযুক্ত।

Post Views: 87

Continue Reading

Previous: ফের সপ্তাহান্তে বৃষ্টির পূর্বাভাস, ভিজতে চলেছে কোন কোন জেলা?
Next: রাষ্ট্রপতির চপারে বিপত্তি; ভেঙ্গে পরে হেলিপ্যাডের একাংশ

সম্পর্কিত গল্প

lpg.png

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দেশে বাড়ল গৃহস্থালি ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

Online Desk মার্চ 7, 2026
Untitled.png

চূড়ান্ত তালিকায় ‘ডিলিটেড’ তকমা, আতঙ্কে সাঁকরাইলের ভোটাররা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.42.09-PM.jpeg

নবদ্বীপে মজুদ রাখা কেরোসিন গোডাউনে বিধ্বংসী আগুন

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.