Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • নয়াদিল্লির আর্জিতে কর্ণপাত না করেই ৫০ শতাংশ শুল্ক আরোপ, মেক্সিকোর বিরুদ্ধে কী পদক্ষেপ ভারতের?

নয়াদিল্লির আর্জিতে কর্ণপাত না করেই ৫০ শতাংশ শুল্ক আরোপ, মেক্সিকোর বিরুদ্ধে কী পদক্ষেপ ভারতের?

Online Desk ডিসেম্বর 14, 2025
modi.jpg

ওঙ্কার ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের পর মেক্সিকো। ওয়াশিংটনের বন্ধু দেশ সম্প্রতি ভারতের পণ্যে ৫০ শতাংশ হারে শুল্ক চাপানোর ঘোষণা করেছে। সূত্রের খবর, এই সিদ্ধান্ত ঘোষণার আগে ভারতের তরফে সে দেশের সরকারের কাছে আবেদন জানানো হয়েছিল, নয়াদিল্লির পণ্যে শুল্ক না চাপানোর জন্য। কিন্তু মেক্সিকো সরকার তাতে কর্ণপাত করেনি বলে অভিযোগ। তবে এখনও আশা ছাড়ছেন না নয়াদিল্লির কর্তারা। আলোচনার প্রক্রিয়া জারি রয়েছে বলে জানা গিয়েছে। সূত্রের খবর, আলোচনায় কাজ না হলে, ভারতও পাল্টা পদক্ষেপ করতে পারে।

উল্লেখ্য, মেক্সিকোর সেনেট গত ১১ ডিসেম্বর নতুন শুল্ক নীতিতে একমত হয়েছে। যাতে বলা হয়েছে, মেক্সিকোর মুক্ত বাণিজ্যনীতির চুক্তি নেই যে সমস্ত দেশের সঙ্গে, সেই দেশগুলির পণ্যে শুল্ক চাপানো হবে। সেই পরিমাণ ৫ থেকে ৫০ শতাংশ পর্যন্ত। ভারতের পণ্যের পাশাপাশি মেক্সিকো শুল্ক চাপিয়েছে ইন্দোনেশিয়া, দক্ষিণ কোরিয়া, চিন, থাইল্যান্ডের পণ্যেও। সূত্রের দাবি, ভারতকে যাতে নতুন শুল্কের আওতার বাইরে রাখা হয়, সে জন্য গত সেপ্টেম্বর থেকেই মেক্সিকো সরকারের সঙ্গে কথা বলছে সে দেশের ভারতীয় দূতাবাস। কিন্তু তাতে কোনও কাজ হয়নি।

মেক্সিকোর সঙ্গে আলোচনা করে বিষয়টি সামলে নিতে চাইছে ভারত। তবে সংলাপে কাজ না হলে কড়া অবনস্থান নিতে নয়াদিল্লি পিছপা হবে না। এক ভারতীয় কর্তা সংবাদ সংস্থাকে বলেন, ভারতীয় রফতানিকারকদের স্বার্থ রক্ষার জন্য উপযুক্ত পদক্ষেপ করতেই পারে সরকার। সেই অধিকার আমাদের রয়েছে। তবে আলোচনার মাধ্যমেই আমরা এই সমস্যা সমাধানের চেষ্টা করব। ভারতের আধিকারিকদের সঙ্গে মেক্সিকোর আধিকারিকদের এ বিষয়ে বৈঠকের সম্ভাবনা রয়েছে আগামী দিনে।

Post Views: 110

Continue Reading

Previous: সিডনিতে ইহুদি সমাবেশে দুই আততীয়র গুলি, নিহত ১০, আহত অন্তত ১২ জন
Next: ২৫তম চন্দননগর বইমেলা শুরু ২৩ ডিসেম্বর, আয়োজক চন্দননগর ইস্পাত সংঘ

সম্পর্কিত গল্প

20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.