Skip to content
মার্চ 10, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • ফের প্রবাসে বাঙালি নির্যাতনের ঘটনা; হারিয়ানায় পরিযায়ী শ্রমিককে নগ্ন করিয়ে তল্লাশির অভিযোগ

ফের প্রবাসে বাঙালি নির্যাতনের ঘটনা; হারিয়ানায় পরিযায়ী শ্রমিককে নগ্ন করিয়ে তল্লাশির অভিযোগ

Online Desk জুলাই 25, 2025
migrant-workers.png

ওঙ্কার ডেস্ক: হরিয়ানার গুরুগ্রামে বাংলাদেশি সন্দেহে বাংলাভাষী যুবকদের হেনস্তার অভিযোগ ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, পরিচয়পত্র যাচাইয়ের অজুহাতে থানায় তুলে নিয়ে গিয়ে যুবকদের জামাকাপড় খুলিয়ে পরীক্ষা করে পুলিশ। এমনকী তাদের ডিটেনশন সেন্টারেও আটক রাখা হয় বলে অভিযোগ করেছেন দুই পরিযায়ী শ্রমিক।
এক সাংবাদিক প্রতিবেদনে বলা হয়েছে, অভিযুক্ত দুই যুবকের মধ্যে একজন অসমের চিরাং জেলার বাসিন্দা, আরেকজন উত্তর দিনাজপুরের। তাঁরা জানান, হরিয়ানার ঝাড়সার এক বস্তিতে কাজের সূত্রে থাকতেন। ১৮ জুলাই রাত প্রায় ১১টা নাগাদ পুলিশ তাঁদের সেক্টর ১০এ থানায় নিয়ে যায়। তাঁদের দাবি, মোট চারজনকে থানায় তোলা হয়েছিল। সেখানে ঘণ্টার পর ঘণ্টা ধরে শুধুমাত্র অন্তর্বাস পরে থাকতে বাধ্য করা হয়। পরে বাদশাপুরের এক ডিটেনশন সেন্টারে পাঠানো হয় তাঁদের। সেখানেই মোট ১২ জনকে একসঙ্গে রাখা হয়েছিল বলে অভিযোগ। চারদিন পর কোনওভাবে ছাড়া পেয়েছেন দুই যুবক। তাঁদের কথায়, “আমরা বারবার বলছিলাম আমরা ভারতীয় নাগরিক। আমাদের কাছে ভোটার কার্ড, আধার কার্ড সবই আছে। তবু পুলিশ আমাদের বাংলাদেশি বলে হেনস্তা করে।” আটক যুবকদের অভিযোগ, তাঁদের প্রায় ১২ ঘণ্টা থানায় বসিয়ে রাখা হয় জামাকাপড় ছাড়াই।
যদিও গুরুগ্রাম পুলিশ এই অভিযোগ অস্বীকার করেছে। পুলিশের তরফে দাবি করা হয়েছে, শুধুমাত্র পরিচয়পত্র যাচাইয়ের জন্যই ওই যুবকদের থানায় আনা হয়েছিল। কাউকে জামাকাপড় খোলার নির্দেশ দেওয়া হয়নি বলেও দাবি পুলিশের মুখপাত্রের। এদিকে, হরিয়ানায় বাংলাদেশি অনুপ্রবেশ নিয়ে বড় তল্লাশি চলছে বেশ কিছুদিন ধরেই। অবৈধভাবে বসবাসের অভিযোগে একের পর এক বস্তিতে তল্লাশি অভিযান চালাচ্ছে প্রশাসন। এই পরিস্থিতিতে বাংলার শ্রমিকদের বারবার বাংলাদেশি তকমা দেওয়া নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। সম্প্রতি তিনি জানান, হরিয়ানা সরকার বাংলার ৫২ জন শ্রমিকের নাম-ঠিকানা তালিকা পাঠিয়েছে, যাঁদের বাংলাদেশি সন্দেহে চিহ্নিত করা হয়েছে। মুখ্যমন্ত্রীর প্রশ্ন, “বাংলার শ্রমিকদের এভাবে অসম্মান করা কেন?” ঘটনাটি নিয়ে ইতিমধ্যেই বিভিন্ন মহলে ক্ষোভের স্রোত শুরু হয়েছে। অভিযুক্ত যুবকরা চাইছেন, তাঁদের উপর হওয়া অপমানের সুবিচার হোক আর এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক।

Post Views: 98

Continue Reading

Previous: নাবালিকাকে ধর্ষণ দুই ভাইয়ের! অন্তঃসত্তা হয়ে পড়ায় তাকে জীবন্ত কবর দেওয়ার চেষ্টা
Next: ‘শূন্যের সঙ্গীত’ ছুঁলো, চির নীরবতার আসরে কবি রাহুল পুরকায়স্থ

সম্পর্কিত গল্প

sharjeel-imam.jpg

শারজিল ইমামকে ১০ দিনের অন্তর্বর্তী জামিন আদালতের

Online Desk মার্চ 9, 2026
knife.jpg

ইনস্টাগ্রামে মুসলিম মহিলার সঙ্গে প্রেম, বিরোধিতা করায় যমজ বোনকে ৮৪ বার ছুরিকাঘাত করে খুন

Online Desk মার্চ 9, 2026
FotoJet-1.jpg

মঞ্চের মাঝেই কান্নায় ভাঙলেন সঙ্গীতশিল্পী সুনিধি চৌহান, সমাজমাধ্যমে ভাইরাল ভিডিও

Online Desk মার্চ 9, 2026

You may have missed

sharjeel-imam.jpg

শারজিল ইমামকে ১০ দিনের অন্তর্বর্তী জামিন আদালতের

Online Desk মার্চ 9, 2026
Sanju.jpg

স্বপ্নের রানকে আরও শক্তিশালী করতে শচীন টেন্ডুলকারের দেখানো পথে হেঁটেছেন স্যামসন

Online Desk মার্চ 9, 2026
trump-128000.jpg

ওয়াশিংটনের অনুমোদন ছাড়া ইরানের সর্বোচ্চ পদে কেউ টিকবেন না: ট্রাম্প

Online Desk মার্চ 9, 2026
knife.jpg

ইনস্টাগ্রামে মুসলিম মহিলার সঙ্গে প্রেম, বিরোধিতা করায় যমজ বোনকে ৮৪ বার ছুরিকাঘাত করে খুন

Online Desk মার্চ 9, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.