Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • তামিলনাড়ুতে চুড়ির অপবাদে ছুড়ি দিয়ে কুপিয়ে মারার অভিযোগ বাঙালি পরিযায়ী শ্রমিককে

তামিলনাড়ুতে চুড়ির অপবাদে ছুড়ি দিয়ে কুপিয়ে মারার অভিযোগ বাঙালি পরিযায়ী শ্রমিককে

Online Desk সেপ্টেম্বর 13, 2025
deadbody.png

ওঙ্কার ডেস্ক: আন্ধ্রপ্রদেশে পরিযায়ী শ্রমিকের মৃত্যুকে ঘিরে শোকের ছায়া নেমে এসেছে নদিয়ার তেহট্টে। নিহত শ্রমিকের নাম রাজু তালুকদার, বয়স ৩৭। তিনি কয়েক মাস আগে নিজের ভাই এবং এলাকার আরও কয়েকজন শ্রমিকের সঙ্গে বিশাখাপত্তনমে গিয়েছিলেন রোজগারের আশায়।
সেখানেই নির্মাণকাজ করতেন তিনি। অভিযোগ, ২৯শে অগস্ট এক স্থানীয় শ্রমিকের মোবাইল ফোন চুরি যাওয়ার পর সন্দেহের তির ওঠে রাজু এবং তাঁর ভাইয়ের দিকে। সেই সন্দেহকে কেন্দ্র করে স্থানীয় কিছু শ্রমিক তাঁদের উপর নৃশংস হামলা চালায়। ধারাল অস্ত্র দিয়ে মাথা ও পেটে একাধিক কোপ মারা হয় রাজুকে, তাঁর ভাইকেও মারধর করা হয় বলে জানা গেছে। গুরুতর আহত অবস্থায় তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। প্রথমে রাজুর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেও পুরোপুরি সুস্থ না হওয়ায় পরিবার তাঁকে বাড়ি ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেয়। কিন্তু বাড়ি ফেরার পথে, বিশাখাপত্তনম স্টেশনে পৌঁছনোর আগেই হঠাৎ আবার অসুস্থ হয়ে পড়েন তিনি। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
শুক্রবার রাতে তাঁর মৃতদেহ পৌঁছয় নদিয়ার তেহট্টে। মৃতের পরিবার দাবি করেছে, শুধুমাত্র মোবাইল ফোন চুরির সন্দেহে নিরপরাধ রাজুকে নির্মমভাবে খুন করা হয়েছে। তাঁদের অভিযোগ, পরিযায়ী শ্রমিকরা অন্য রাজ্যে গিয়ে প্রায়শই বৈষম্যের শিকার হন, কাজের সুযোগ পেলেও নিরাপত্তা মেলে না। এই ঘটনার পর গ্রামে শোকের আবহ তৈরি হয়েছে। স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেছেন যে, শুধুমাত্র সন্দেহের বশে একজন শ্রমিককে এভাবে প্রাণ দিতে হল এবং দোষীদের কঠোর শাস্তির দাবি তুলেছেন তাঁরা।

Post Views: 81

Continue Reading

Previous: নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ সুশীলা কার্কির, শুভেচ্ছা মোদীর
Next: মিজোরামে রেললাইন উদ্বোধনে মোদী; পরবর্তী গন্তব্য মণিপুর

সম্পর্কিত গল্প

20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.