Skip to content
অক্টোবর 14, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাজ্য
  • দীর্ঘ ভোগান্তির অবসান, আসানসোলে নতুন রাস্তার শিলান্যাস করলেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল

দীর্ঘ ভোগান্তির অবসান, আসানসোলে নতুন রাস্তার শিলান্যাস করলেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল

Online Desk অক্টোবর 13, 2026
New-Project-64.webp

নিজস্ব প্রতিনিধি, আসানসোল: দীর্ঘদিনের বঞ্চনার পর অবশেষে নতুন রাস্তা পেতে চলেছেন আসানসোল পৌরনিগমের ৮৩ ও ৮৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। মঙ্গলবার প্রায় ৯০ লক্ষ টাকা ব্যয়ে ১০০ মিটারের এই গুরুত্বপূর্ণ রাস্তার শিলান্যাস করলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। এই রাস্তা তৈরি হলে বার্নপুরের সঙ্গে আসানসোলের এসবি গড়াই রোডের মধ্যে যোগাযোগ অনেক সহজ হবে এবং স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের যাতায়াতের সমস্যা মিটবে।

এই রাস্তার ইতিহাস বেশ পুরনো। বাম আমলে ব্যস্ততম শশীভূষণ গড়াই রোডের বিকল্প হিসাবে এই এলাকায় ৬০ ফুট চওড়া একটি রাস্তা তৈরির পরিকল্পনা করা হয়েছিল। সেই প্রস্তাবিত রাস্তার দুই পাশে ধীরে ধীরে নতুন বসতিও গড়ে ওঠে। কিন্তু জমি সংক্রান্ত জটিলতা এবং বিবাদের জেরে সেই প্রকল্প মাঝপথেই আটকে যায়। ফলে বর্ষাকালে কাদা এবং শুকনো মরসুমে ধুলোয় ভরা ভাঙাচোরা রাস্তা দিয়েই যাতায়াত করতে হতো বাসিন্দাদের।

পরে তৃণমূল আমলে তৎকালীন মেয়র তাপস বন্দ্যোপাধ্যায় ফের এই রাস্তাটি তৈরির উদ্যোগ নেন, কিন্তু অজ্ঞাত কারণে সেই কাজও বন্ধ হয়ে যায়। তার পর থেকে রাস্তাটি কার্যত অভিভাবকহীন অবস্থায় পড়েছিল।

এই প্রসঙ্গে শিলান্যাস অনুষ্ঠানে মন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেন, বিগত বাম ও তৃণমূল সরকার সাধারণ মানুষের জন্য কোনও কাজ করেনি। সেই কারণেই এই গুরুত্বপূর্ণ রাস্তাটি এতদিন অবহেলিত ছিল। বর্তমান সরকার মানুষের সমস্যাকে গুরুত্ব দিয়ে দ্রুত এই রাস্তার কাজ শেষ করবে বলে তিনি আশ্বাস দেন।

Continue Reading

Previous: শ্বশুরবাড়ি থেকে পণের জন্য চাপ, আত্মঘাতী তথ্য প্রযুক্তি কর্মী
Next: কাকদ্বীপ সুপার স্পেশালিটি হাসপাতালে হানা স্বাস্থ্য দপ্তরের, নজরে রোগীদের খাবারের মান

সম্পর্কিত গল্প

CCCC.jpg

বুধবার কল্যাণীতে জয়ের সুযোগের অপেক্ষায় বাংলা

Online Desk অক্টোবর 13, 2026
New-Project-70.webp

নিউ ইয়র্কে বিক্ষোভের মুখে মহম্মদ ইউনূস, ‘গো ব্যাক’ স্লোগান, ‘সন্ত্রাসবাদী’ বলে কটাক্ষ

Online Desk অক্টোবর 13, 2026
New-Project-71.webp

দুর্গাপুজোয় ফের বঙ্গে অমিত শাহ, বেলুড় মঠ থেকে শোভাবাজার রাজবাড়ি, একদিনে একাধিক মণ্ডপে যাবেন স্বরাষ্ট্রমন্ত্রী

Online Desk অক্টোবর 13, 2026

You may have missed

CCCC.jpg

বুধবার কল্যাণীতে জয়ের সুযোগের অপেক্ষায় বাংলা

Online Desk অক্টোবর 13, 2026
New-Project-70.webp

নিউ ইয়র্কে বিক্ষোভের মুখে মহম্মদ ইউনূস, ‘গো ব্যাক’ স্লোগান, ‘সন্ত্রাসবাদী’ বলে কটাক্ষ

Online Desk অক্টোবর 13, 2026
New-Project-71.webp

দুর্গাপুজোয় ফের বঙ্গে অমিত শাহ, বেলুড় মঠ থেকে শোভাবাজার রাজবাড়ি, একদিনে একাধিক মণ্ডপে যাবেন স্বরাষ্ট্রমন্ত্রী

Online Desk অক্টোবর 13, 2026
RRRR.jpg

সম্পাদকীয়

Online Desk অক্টোবর 13, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.