Skip to content
অক্টোবর 11, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • মহালয়ার সকালে হুগলি নদীতে স্নান করতে নেমে বিপত্তি! তলিয়ে গেল দুই বন্ধু, ডুবুরি নামিয়ে চলছে খোঁজ

মহালয়ার সকালে হুগলি নদীতে স্নান করতে নেমে বিপত্তি! তলিয়ে গেল দুই বন্ধু, ডুবুরি নামিয়ে চলছে খোঁজ

Online Desk অক্টোবর 10, 2026
New-Project-19.webp

গোপাল শীল, দক্ষিণ ২৪ পরগনা: মহালয়ার সকালে নদীতে নেমে স্নান করতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা। হুগলি নদীতে তলিয়ে গেল দুই বন্ধু। শনিবার সকাল সাড়ে ৬টা নাগাদ ঘটনাটি ঘটেছে নোদাখালি থানার রায়পুর নিত্তারমাঠ এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিখোঁজ দুই যুবকের নাম চয়ন সামন্ত (১৯) এবং সায়ন হালদার (২২)। দুজনেরই বাড়ি বিষ্ণুপুরে।

স্থানীয় সূত্রে খবর, আজ সকালে চয়ন ও সায়ন আরও এক বন্ধুকে সঙ্গে নিয়ে হুগলি নদীতে স্নান করতে এসেছিল। নদীতে নামার কিছুক্ষণের মধ্যেই আচমকা জলের স্রোতে তলিয়ে যান তারা। সঙ্গে থাকা তৃতীয় বন্ধু চিৎকার করে স্থানীয়দের খবর দেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় নোদাখালি থানার পুলিশ। শুরু হয় তল্লাশি। ডুবুরি নামিয়ে চলছে খোঁজ।

কিন্তু জলের স্রোতে বেগ থাকায় উদ্ধারকাজ বিঘ্নিত হয়। অন্যদিকে এই খবর পাওয়া মাত্রই কান্নায় ভেঙে পড়েছে দুই পরিবার। শেষ পাওয়া খবর অনুযায়ী, এখনও পর্যন্ত দুজনেরই কোনও খোঁজ মেলেনি। দু’জনের জীবিত থাকার সম্ভবনাও কম বলে মনে করছেন উদ্ধারকারীরা। মহালয়ার দিনে এই ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তীব্র উৎকণ্ঠায় রয়েছে দুই পরিবার।

Continue Reading

Previous: দীপকেদের গ্রেফতারের পর ময়দানে নামলেন নেহা বোরা, দিল্লি হাটে বিক্ষোভের ডাক বাম ছাত্রনেত্রীর
Next: দিল্লিতে বাড়ির সামনেই ধর্নায় বসে আটক মমতা, প্রিজন ভ্যানে তুলল পুলিশ! রাজধানীতে তুঙ্গে উত্তেজনা

সম্পর্কিত গল্প

New-Project-26.webp

কথা রাখলেন মুখ্যমন্ত্রী, কাল থেকেই মিলবে পুজোর অনুদান, ইডেন থেকে বড় ঘোষণা শুভেন্দুর

Online Desk অক্টোবর 10, 2026
New-Project-25.webp

তেল অভিভগামী বিমানে ভারতীয় পাইলটের উপর হামলা, ফ্লাইদুবাই কাণ্ডে এবার ইউএপিএ ধারায় মামলা এনআইএ-র

Online Desk অক্টোবর 10, 2026
New-Project-24.webp

যন্তর মন্তরে সিজেপি-র বিক্ষোভে যোগ দিতে গিয়ে আটক শতাধিক আইনজীবী, প্রধান বিচারপতির হস্তক্ষেপে মুক্তি

Online Desk অক্টোবর 10, 2026

You may have missed

WhatsApp-Image-2026-10-10-at-23.31.11.jpg

ছাদবাগানে ফুটিয়ে তুলুন মায়ের প্রিয় পদ্মফুল : পদ্ম চাষের সম্পূর্ণ পদ্ধতি ও প্রচুর ফুল পাওয়ার টিপস

Online Desk অক্টোবর 11, 2026
Anxiety.jpg

উদ্বেগ জনিত রোগ : লক্ষণ, কারণ ও উপশমের উপায়

Online Desk অক্টোবর 10, 2026
Festive-Bengali-Fashion-Collage.jpg

মোটা, রোগা, শ্যামলা কিংবা ফর্সা—পুজোর চার দিনে মহিলারা কেমন পোশাক পরবেন ?

Online Desk অক্টোবর 10, 2026
New-Project-26.webp

কথা রাখলেন মুখ্যমন্ত্রী, কাল থেকেই মিলবে পুজোর অনুদান, ইডেন থেকে বড় ঘোষণা শুভেন্দুর

Online Desk অক্টোবর 10, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.