Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • রেকর্ড দামে স্টার্ককে ফেরালো নাইটরা

রেকর্ড দামে স্টার্ককে ফেরালো নাইটরা

Online Desk ডিসেম্বর 19, 2023
FB_IMG_1702982170246.jpg

স্পোর্টস ডেস্ক :অস্ট্রেলিয়ান পেসার মিচেল স্টার্ককে রেকর্ড দরে ২৪.৭৫ কোটি টাকায় কিনলো কলকাতা নাইট রাইডার্স। যেহেতু কেকেআরের হোম গাউন্ড ইডেনের পিচে বাউন্স আছে একজন পেসার লাগতো। সেই কারণে প্যাট কামিন্স এর বদলি হিসেবে এই বাঁ হাতি জোরে বোলারকে ছিনিয়ে নিল নাইটরা। এদিন মিনি অকশনে কামিন্সের পর দ্বিতীয় প্লেয়ার হিসেবে ২০ কোটি টাকার মাইলফলক স্পর্শ করেন স্টার্ক। শেষ করলেন কামিন্সের রেকর্ড ধুলোয় মিশিয়ে।

স্টার্কের বেস প্রাইস ছিল ২ কোটি টাকা। স্টার্ক নিতে প্রথম দর কষাকষিতে নামে দিল্লি ক্যাপিটালস। ঋষভ পন্থের হাতে ছিল প্যাডল। মুম্বই ইন্ডিয়ান্স চ্যালেঞ্জ জানায় দিল্লিকে। মুম্বই ও দিল্লির দর কষাকষি যখন ৯ কোটি পেরিয়ে গিয়েছে তারপর আসরে নেমে ৯.৮০ কোটি দর হাঁকে কেকেআর।২০১৪-১৫ মরসুমে শেষ বার আইপিএলে খেলতে দেখা গিয়েছিল অস্ট্রেলিয়ান পেস বোলারকে। পরের বছর কেকেআরে সই করেছিলেন ঠিকই, চোটের জন্য খেলতে পারেননি। ৯ বছর পর সেই স্টার্ক আবার ফিরছেন ক্রিকেটের মেগা শো-তে। এর মধ্যে দেশের জার্সিতে তিনটে বিশ্বকাপ জিতেছেন। সদ্য ভারতের মাটিতে ৫০ ওভারের বিশ্বকাপ জিতে ফিরেছেন। অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা যে এ বারের আইপিএলে ভালো দর পাবেন, মোটামুটি জানাই ছিল। দুবাইয়ে মক অকশন বা নিলামের মহড়ায় ১৮.৫০ কোটি টাকা দর উঠেছিল স্টার্কের। সেই তিনি যে প্রত্যাশার সব পারদ ছাপিয়ে যাবেন, হয়তো নিজেও ভাবেননি। ৮ বছর আগে কেকেআরে যখন সই করেছিলেন, দর ছিল প্রায় ১০ কোটি। ৮ বছর পর আরও ১৫ কোটি বাড়তি নিয়ে ফিরলেন বেগুনি জার্সিতে।

Post Views: 77

Continue Reading

Previous: মঙ্গলবার সংসদে কোন কোন সাংসদ সাসপেন্ড হলেন?
Next: লোকালয়ে ভাল্লুকের তাণ্ডব

সম্পর্কিত গল্প

micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
শ.jpg

জেমির ৪, মহামেডানের পরে ওড়িশা ম্যাচেও ৫ গোলে জয় বাগানের

Online Desk মার্চ 7, 2026
car-rally.jpg

নারী দিবসে মহিলাদের কার র‍্যালি কলকাতায়

Online Desk মার্চ 6, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.