Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • মায়ানমারে তুমুল গোষ্ঠী সংঘর্ষ ! ভারতে ঢুকছে হাজার হাজার মানুষ শরণার্থী

মায়ানমারে তুমুল গোষ্ঠী সংঘর্ষ ! ভারতে ঢুকছে হাজার হাজার মানুষ শরণার্থী

Online Desk জুলাই 7, 2025
Mayanmar.jpg

ওঙ্কার ডেস্ক : ২ জুলাই থেকে এখনও পর্যন্ত প্রায় চার হাজার মানুষ মায়ানমার থেকে এসে মিজ়োরামে আশ্রয় নিয়েছেন। মিজোরামে নাম প্রকাশে অনিচ্ছুক এক সরকারি আধিকারিক রয়টার্সকে এই কথা জানিয়েছেন। মায়নমার থেকে ভারতে এসে এই আশ্রয়প্রার্থীর সংখ্যা যে ক্রমশই বাড়ছে সোমবার মিজোরাম প্রশাসনের তরফে স্বীকার করে নেওয়া হয়েছে। মিজ়োরামের স্বরাষ্ট্রমন্ত্রী কে সাপডাঙাও এর সত্যতা স্বীকার করে নিয়েছেন। তবে তাঁর দাবি, সংখ্যাটা চার হাজার নয়, তিন হাজার।

আন্তর্জাতিক সীমান্তের ভারতের পূর্বে মিজ়োরাম। সীমান্তের ওপারে মায়নমার। তার উত্তর-পশ্চিম দিকের চিন প্রদেশে দুই সশস্ত্র গোষ্ঠীর মধ্যে বেঁধেছে ক্ষমতা দখলের লড়াই। এই দু’টি সশস্ত্র গোষ্ঠীকে নিয়ন্ত্রণ করে চিন জনগোষ্ঠী। যার একটি- চিন ন্যাশনাল ডিফেন্স ফোর্স, অপরটি হল চিনল্যান্ড ডিফেন্স ফোর্স হুয়ালনগোরাম। একসময় এই দুই গোষ্ঠী হাত মিলিয়ে লড়াই করে ছিল মায়ানমারের সামরিক শাসনের (জুন্টা) বিরুদ্ধে। এখন চিত্রটা বদলে গেছে। সম্প্রতি চিন প্রদেশে প্রভাব বিস্তার এবং ক্ষমতা দখল নিয়ে সংঘর্ষ শুরু হয়েছে এই দুই গোষ্ঠীর মধ্যে।

এই সংঘর্ষের মাঝে পড়ে আতঙ্কিত চিন প্রদেশের বহু মানুষ এখন আশ্রয় নিতে চাইছে ভারতে। পরিস্থিতি ক্রমেই গুরুতর হয়ে ওঠায় এই প্রবণতা এখন আরও বেড়ে গিয়েছে বলে মনে করছে মিজোরাম প্রশাসন। মিজ়োরামের স্বরাষ্ট্রমন্ত্রী রয়টার্সকে বলেছেন, “এই সংঘাত আমাদের নিয়ন্ত্রণে নয়। যাঁরা এখানে আসছেন, মানবিকতার খাতিরে আমরা তাঁদের পানীয় জল, খাবার এবং আশ্রয় দিয়ে সাহায্য করছি।” মিজ়োরামের চম্পাই জেলার জ়োখাওথার এবং সইখুমপাই গ্রাম দু’টিতেই সবচেয়ে বেশি মানুষ আশ্রয় নিয়েছেন বলে জানা গিয়েছে। পরিস্থিতির উপর নজর রাখছে মিজোরাম প্রশাসন। তবে এই বিষয়ে মুখে ঙ্কুলুপ এঁটেছে মায়ানমার সরকার।

Post Views: 173

Continue Reading

Previous: রেলকে ২ গোল দিয়ে লিগে দ্বিতীয় জয় মোহনবাগানের
Next: ভালো আছেন তারক, দেখে এলেন আইএফএর সহ সভাপতি সৌরভ পাল

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.