Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • মোদীর উপস্থিতিতে বারাণসীর ক্রিকেট স্টেডিয়ামের ভিত্তি স্থাপন

মোদীর উপস্থিতিতে বারাণসীর ক্রিকেট স্টেডিয়ামের ভিত্তি স্থাপন

Online Desk সেপ্টেম্বর 23, 2023

স্পোর্টস ডেস্ক : বারাণসীতে একটি আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী। শনিবার বারাণসীতে এই স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন ঘিরে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও এই অনুষ্ঠানে ছিলেন। এছাড়াও ছিলেন সচিন তেন্ডুলকর, সুনীল গাভাসকর, দিলীপ বেঙ্গসরকার, রবি শাস্ত্রী, বিসিসিআই সভাপতি রজার বিনি, সহ-সভাপতি রাজীব শুক্লা, সচিব জয় শাহ এবং অন্যান্য কর্তারা। বিসিসিআই ও উত্তরপ্রদেশ সরকার যৌথভাবে এই স্টেডিয়াম তৈরি করছে। বারাণসীর ঐতিহ্যের কথা মাথায় রেখেই গড়ে তোলা হচ্ছে এই স্টেডিয়াম। ভবিষ্যতে এই স্টেডিয়ামে অনেক আন্তর্জাতিক ম্যাচ হবে বলে আশা করা হচ্ছে। বারাণসীতে আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম হওয়ায় খুশি উত্তরপ্রদেশের গঙ্গা তীরবর্তী এই শহরের ক্রিকেটপ্রেমীরা।১২১ কোটি টাকা বরাদ্দ করেছে উত্তরপ্রদেশ সরকার। এই টাকা খরচ করা হচ্ছে জমি অধিগ্রহণের জন্য। স্টেডিয়াম গড়ে তোলার জন্য ৩৩০ কোটি টাকা খরচ করতে চলেছে বিসিসিআই। এটি উত্তরপ্রদেশে তৃতীয় ক্রিকেট স্টেডিয়াম হতে চলেছে। কানপুর ও লখনউয়ে দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ হচ্ছে। এবার বারাণসীতেও ক্রিকেট স্টেডিয়াম হচ্ছে। বারাণসীর রাজাতালাব অঞ্চলে রিং রোডের কাছে হচ্ছে এই স্টেডিয়াম। ২০২৫ সালের ডিসেম্বরের মধ্যে এই স্টেডিয়ামের কাজ শেষ হয়ে যাবে বলে আশা করা হচ্ছে। বারাণসীতে গঙ্গার ঘাটের আদলে এই স্টেডিয়ামের গ্যালারি তৈরি করা হবে।

Post Views: 89

Continue Reading

Previous: সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গে চলবে বৃষ্টিপাত
Next: মানহানির মামলা করলেন মুখ্যমন্ত্রীর স্ত্রী রিণিকি

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.