Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ‘আইডিয়াজ ফর লাইফ’ উদ্যোগে বিজয়ীদের নাম ঘোষণা পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রকের

‘আইডিয়াজ ফর লাইফ’ উদ্যোগে বিজয়ীদের নাম ঘোষণা পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রকের

Online Desk মে 23, 2025
20250523_122953.jpg

ওঙ্কার ডেস্ক: কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রক বৃহস্পতিবার ‘আইডিয়াজ ফর লাইফ’ ​​উদ্যোগের আওতায় বিজয়ী হওয়া ২১টি ধারণার কথা ঘোষণা করেছে। মোট ১৩৮৪টি ধারণা বা আইডিয়া সামিল করানো হয়েছিল প্রতিযোগিতায়। তার মধ্যে, মিশন লাইফের সাতটি থিমের প্রতিটিতে ৩টি করে ধারণা বেছে নেওয়া হয়েছে। সাতটি থিমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারী মোট ২১টি আইডিয়াকে বিজয়ী হিসেবে নির্বাচিত করা হয়েছে।

বিজয়ীদের এবং তাদের ধারণাগুলিকে অভিনন্দন জানিয়েছেন কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী ভূপেন্দ্র যাদব। এক্স হ্যান্ডেলের এক পোস্টে তিনি বলেছেন, এই উদ্যোগটি মিশন লাইফের সাতটি থিমের প্রতিটিতে পরিবেশ-বান্ধব লাইফস্টাইল গ্রহণের জন্য উদ্ভাবনী নাগরিক-কেন্দ্রিক এবং টেকসই ধারণাগুলি তুলে ধরেছে।

মিশন লাইফের যে সাতটি থিমের উপর প্রতিযোগিতা হয়েছে, সেগুলি হল ‘শক্তি বাঁচান’, ‘জল বাঁচান’, ‘একক-ব্যবহারের প্লাস্টিক এড়িয়ে চলুন’, ‘টেকসই খাদ্য ব্যবস্থা গ্রহণ করুন’, ‘বর্জ্য কমান’, ‘ই-বর্জ্য কমান’, ‘স্বাস্থ্যকর লাইফস্টাইল গ্রহণ করুন’। এই ২১ বিজয়ীর তালিকায় রয়েছে বাংলার একাধিক শিক্ষা প্রতিষ্ঠান। ‘জল বাঁচান’ থিমে প্রথম হয়েছে আইআইটি খড়গপুরের সিভিল ইঞ্জিনিয়ার বিভাগের অধ্যাপক ও পড়ুয়াদের একটি দল। ‘স্বাস্থ্যকর লাইফস্টাইল গ্রহণ করুন’ বিভাগে প্রথম হয়েছে বারাসতের ব্রেনওয়ার ইউনিভার্সিটির এক পড়ুয়ার আইডিয়া। এই বিভাগে তৃতীয় হয়েছে মুর্শিদাবাদের খাগড়ার সেবা মিলনী হাই স্কুলের এক পড়ুয়া।

Post Views: 127

Continue Reading

Previous: শুক্রবার রাজ্যজুড়ে বৃষ্টির পূর্বাভাস, সঙ্গে রয়েছে নিম্নচাপের ভ্রুকুটি
Next: ‘মা আমি চুরি করিনি’, সুইসাইড নোট লিখে পাঁশকুড়ায় আত্মঘাতী সপ্তম শ্রেণীর ছাত্র

সম্পর্কিত গল্প

20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026
lpg.png

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দেশে বাড়ল গৃহস্থালি ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

Online Desk মার্চ 7, 2026
Untitled.png

চূড়ান্ত তালিকায় ‘ডিলিটেড’ তকমা, আতঙ্কে সাঁকরাইলের ভোটাররা

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.