Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • মহামেডান মাঠে উত্তেজনা, মৃত্যু সমর্থকের

মহামেডান মাঠে উত্তেজনা, মৃত্যু সমর্থকের

Online Desk সেপ্টেম্বর 1, 2023
WhatsApp-Image-2023-09-01-at-08.43.07.jpeg

স্পোর্টস ডেস্ক: খারাপ খবর কলকাতা ময়দানে। ফের ফুটবল মাঠ কেড়ে নিল প্রাণ।ময়দানে এক ফুটবল প্রেমী সমর্থকের মৃত্যু। বৃহস্পতিবার কলকাতা ফুটবল লিগের প্রিমিয়ার ডিভিশনের মহামেডান স্পোর্টিং ক্লাব ও আর্মি রেড দলের মধ্যে নৈশালোকে আয়োজিত ম্যাচে মাঠেই উত্তেজনায় অসুস্থ হয়ে পড়েন মহামেডান স্পোর্টিং ক্লাব সমর্থক খিদিরপুর মসজিদ গলির বাসিন্দা সিরাজউদ্দিন। তিনি রাজকুমার নামেই পরিচিত ছিলেন। বয়স হয়েছিল ৫৬ বছর। আইএফএ এর অ্যাম্বুলেন্সে তাঁকে এস এস কে এম হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। রাতে তাঁর বাড়িতে গিয়ে শোকগ্রস্ত পরিবারের সঙ্গে কথা বলেন আইএফএ সভাপতি অজিত বন্দোপাধ্যায়, সচিব অনির্বাণ দত্ত ও সহ সভাপতি সৌরভ পাল, দিলীপ নারায়ণ সাহা, মহামেডান স্পোর্টিং ক্লাব সচিব ইশতিয়াক আহমেদ। তাঁরা পরিবারকে সমবেদনা জানান। এদিন মহামেডান সমর্থকরা রেফারির সিদ্বান্তর বিরুদ্ধে মাঠে বোতল ছোড়েন।ফেন্সিং টপকে মাঠে ঢুকে পড়ে সমর্থকরা। সাদা কালো কর্তাদের অনুরোধ সত্ত্বেও দামাল সমর্থকদের আটকানো যায়নি। ম্যাচ ১০ মিনিট বন্ধ রাখা হয়। ১৭ মিনিট অতিরিক্ত সময় দেন রেফারি। ফেন্সিং টপকানোর সময় পড়ে যান শেখ সিরাজউদ্দিন। তারপরই অসুস্থ হয়ে পড়েন। নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানেই মৃত্যু হয়।

Post Views: 78

Continue Reading

Previous: এফসি গোয়াকে হারিয়ে ডুরান্ড কাপের ফাইনালে মোহনবাগান
Next: মুম্বাইয়ে শুরু হল বিজেপি বিরোধী ২৮ টি রাজনৈতিক দল “ইন্ডিয়া” জোটের বৈঠক

সম্পর্কিত গল্প

micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
শ.jpg

জেমির ৪, মহামেডানের পরে ওড়িশা ম্যাচেও ৫ গোলে জয় বাগানের

Online Desk মার্চ 7, 2026
car-rally.jpg

নারী দিবসে মহিলাদের কার র‍্যালি কলকাতায়

Online Desk মার্চ 6, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.