Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • ভারতীয় ফুটবলে এক যুগের অবসান, প্রয়াত মহম্মদ হাবিব

ভারতীয় ফুটবলে এক যুগের অবসান, প্রয়াত মহম্মদ হাবিব

Online Desk আগস্ট 15, 2023
1000323297.jpg

স্পোর্টস ডেস্ক : স্বাধীনতা দিবসে বড়ে মিঞা মহম্মদ হাবিবকে হারালো ভারতীয় ফুটবল  ।lস্বাধীনতাদিবসের দিন ভারতীয় ফুটবল তথা কলকাতা ময়দানে এক যুগের শেষ হল। প্রয়াত মহম্মদ হাবিব। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৯ বছর। ফুটবল দুনিয়া তাকে বড়ে মিঞা বলেই জ্যানত।অনেকদিন আগেই কলকাতা ছেড়েছিলেন। ফিরে গিয়েছিলেন নিজের রাজ‍্যে হায়দরাবাদে। কিন্তু কয়েক বছর ধরে পার্কিনসন রোগে ভুগছিলেন। চিকিৎসা চললেও ক্রমশই শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। শেষ দিকে স্মৃতি শক্তি প্রায় হারিয়েই ফেলেছিলেন মহম্মদ হাবিব।মহম্মদ হাবিব ছয়ের দশকের মাঝামাঝি কলকাতায় এসেছিলেন। ফুটবলার হিসেবে প্রতিষ্ঠা পেয়েছিলেন এই কলকাতায় খেলে। ১৮ বছর বাংলায় থেকে তিন প্রধানে খেলেছেন । দেশের হয়ে খেলেছেন টানা ১১ বছর। ১৯৮০ সালে পেয়েছেন ‘অর্জুন’ পুরস্কার। ফুটবল থেকে অবসর নেওয়ার পর হায়দরাবাদে ফিরে গেলেও পরে এই বাংলায় এসেছেন কোচিং করতে।হাবিবের কোচিংয়ে দীর্ঘদিন খেলেছেন সুব্রত ভট্টাচাৰ্য। তিনি জানালেন,আমি যখন মোহনবাগান মেসে থাকতাম,তখন হাবিবদা আমাদের সঙ্গে থাকতেন। রাত নটার মধ‍্যে রাতের খাবার খেয়ে ঘুমোতে যেতে হত। সাত সকালে উঠে প্র‍্যাকটিস। দুপুরে ফালতু আড্ডা মারা যাবে না। আমরা তখন যুবক। একবার রয়েড স্ট্রিটের মোহনবাগান মেসের জানালা দিয়ে পাশের বাড়িতে উকি মারছিলাম। সেই দেখে চ‍্যালা কাঠ নিয়ে তেড়ে আমাদের মারতে এসেছিলেন হাবিবদা। মাঠে বিপক্ষের বিরুদ্ধে লড়াইটা শিখিয়েছিলেন। মাঠের বাইরে শৃঙ্খলা শিখিয়েছিলেন। আমার ফুটবলার জীবনে হাবিবদার অনেক বড় অবদান আছে। হাবিবদার মতো শৃঙ্খলাপরায়ন মানুষ যদি মোহনবাগান মেসে না পেতাম, তাহলে আমার অনেক ক্ষতি হয়ে যেতো। হাবিবদাকে কখনও ভুলতে পারব না।”

Post Views: 98

Continue Reading

Previous: র‍্যাগিং রুখতে হাইকোর্ট জনস্বার্থ মামলা
Next: জেনেসিসের স্বাধীনতাদিবস উদযাপনে নতুন বার্তা

সম্পর্কিত গল্প

micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
শ.jpg

জেমির ৪, মহামেডানের পরে ওড়িশা ম্যাচেও ৫ গোলে জয় বাগানের

Online Desk মার্চ 7, 2026
car-rally.jpg

নারী দিবসে মহিলাদের কার র‍্যালি কলকাতায়

Online Desk মার্চ 6, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.