Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • আইএসএলে নিজেদের প্রমাণ করতে মরিয়া সাদা কালো ব্রিগেড

আইএসএলে নিজেদের প্রমাণ করতে মরিয়া সাদা কালো ব্রিগেড

Online Desk সেপ্টেম্বর 5, 2024
IMG-20240904-WA0241.jpg

স্পোর্টস ডেস্ক :আই লিগ জিতে দেশের একনম্বর লিগে খেলার ছাড়পত্র সংগ্রহ করেছে মহমেডান স্পোর্টিং‌।‌ এবার নিজেদের প্রমাণ করার পালা। আই লিগের সঙ্গে আইএসএলের আমূল পার্থক্য। ফ্র্যাঞ্চাইজি লিগের মান অনেক উন্নত। তবে প্রথম বছরই বাকি দলগুলোর সঙ্গে তাল দিতে চান সাদা কালোর কোচ আন্দ্রে চের্নিশভ। বেশ কয়েক বছর ধরে কলকাতায় কোচিং করানোর সুবাদে সমর্থকদের উন্মাদনার কথা জানেন। বোঝেন কলকাতার তিন প্রধানই ট্রফি কেন্দ্রিক। প্রত্যেক টুর্নামেন্টই জিততে চায় ভক্তরা। সেটা সম্ভব না হলেও, তাঁরাও যে আইএসএল খেলার উপযোগী, সেটাই প্রমাণ করতে চান মহমেডান কোচ। চের্নিশভ বলেন, ‘আমরা আইএসএল খেলায় সমর্থকরা খুশি হবে। এটাই বাড়তি পাওনা। ফুটবল হোক কী বাস্কেটবল, সব খেলার দর্শনই এক। সবাই জয়ের জন্যই মাঠে নামে। আমরাও সেই লক্ষ্য নিয়েই নামব। আমাদের যে আইএসএল খেলার ক্ষমতা আছে, সেটা সমর্থকদের দেখাতে হবে। জানি আই লিগের মানের সঙ্গে আইএসএলের মানের আকাশ পাতাল তফাৎ। তারওপর আমাদের দলের প্লেয়ারদের বয়স কম। তবে আমরা দ্রুত মানিয়ে নেওয়ার চেষ্টা করব। আমরা দেশের সেরা প্লেয়ারদের বিরুদ্ধে খেলব। তাতে দলের অভিজ্ঞতা বাড়বে। সাপোর্টাররা ট্রফি চায়। ওদের দেখাতে হবে আমাদের ভাল ফুটবল খেলার ক্ষমতা আছে।’

আইএসএলে কিশোর ভারতী‌‌ স্টেডিয়ামে নিজেদের ম্যাচগুলো খেলবে মহমেডান। ১৬ সেপ্টেম্বর নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে আইএসএলে হাতেখড়ি হবে কলকাতার তৃতীয় প্রধানের। ঘরের মাঠে খেলা হলেও, প্রতিপক্ষ ডুরান্ড কাপ জয়ী। অর্থাৎ উদ্বোধনী ম্যাচেই কঠিন প্রতিপক্ষ। এটা কি বাড়তি চাপ সৃষ্টি করবে? চের্নিশভ বলেন, ‘আমরা ঘাবড়ে যাচ্ছি না। নর্থ ইস্ট নিয়ে আলাদা করে ভাবছি না। তবে অবশ্যই ম্যাচটা আমাদের কাছে স্পেশাল। ডবল স্পেশাল কারণ আইএসএলে আমাদের প্রথম ম্যাচ। ২,৩,৫ টা ম্যাচ খেলার পর পরিস্থিতি কিছুটা সহজ হয়ে যায়। কিন্তু প্রথম ম্যাচ সবসময় কঠিন।’

Post Views: 76

Continue Reading

Previous: ডুরান্ড ফাইনালের ভুল থেকে আইএসএলে শিক্ষা নিতে চান মোলিনা
Next: গীতা চন্দ্রনের নৃত্যে ৫০ বছর পূর্তিতে সুবর্ণ জয়ন্তী উদযাপন

সম্পর্কিত গল্প

micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
শ.jpg

জেমির ৪, মহামেডানের পরে ওড়িশা ম্যাচেও ৫ গোলে জয় বাগানের

Online Desk মার্চ 7, 2026
car-rally.jpg

নারী দিবসে মহিলাদের কার র‍্যালি কলকাতায়

Online Desk মার্চ 6, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.