Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • আইএসএলের অভিষেকে ভালো খেলেও হার হতাশ নন মহমেডান কোচ

আইএসএলের অভিষেকে ভালো খেলেও হার হতাশ নন মহমেডান কোচ

Online Desk সেপ্টেম্বর 17, 2024
IMG_0731.jpg

স্পোর্টস ডেস্ক :ইন্ডিয়ান সুপার লিগের সর্বপ্রথম ম্যাচে তাঁর দল লড়াকু ফুটবল খেললেও সামগ্রিক ভাবে দলের খেলায় খুশি নন মহমেডান এসসি-র কোচ আন্দ্রেই চেরনিশভ। তাঁর মতে, দলের খেলায় আরও উন্নতি করতে হবে। অনেক ভুলভ্রান্তি মেটাতে হবে তাদের।

সোমবার ঘরের মাঠে শেষ লগ্নে গোল খেয়ে শূন্য হাতেই আইএসএল অভিযান শুরু করতে হয় সাদা-কালো ব্রিগেডকে। স্টপেজ টাইমের চার মিনিটের মাথায় আলাদ্দিন আজারেইয়ের গোলে জয় পায় নর্থইস্ট ইউনাইটেড এফসি। গত মরশুমের আই লিগ চ্যাম্পিয়ন মহমেডান এ দিন প্রত্যাশার চেয়েও ভাল ও লড়াকু পারফরম্যান্স দেখায়। সদ্য ডুরান্ড কাপ জিতে আসা নর্থইস্ট ইউনাইটেডকে ম্যাচের কোনও সময়েই ছন্দে ফিরতে দেয়নি সাদা-কালো ব্রিগেড।

লড়াই যে করেছে তাঁর দল, তা মেনে নিলেও মহমেডান কোচ সে জন্য বিন্দুমাত্র উচ্ছ্বাস প্রকাশ করেননি। তাঁর ধারণা, অনেক জায়গাতেই দুর্বলতা রয়েছে তাঁর দলের। সেগুলো শোধরানোই এখন তাঁদের কাজ। বলেন, “এক পয়েন্ট কেন, এই ম্যাচ থেকে আমরা তিন পয়েন্টও পেতে পারতাম। এই ম্যাচে আমরা বুঝে নিলাম আইএসএলের মান ঠিক কী রকম। আমরা আজ অনেকগুলো গোলের সুযোগ তৈরি করেছি। কিন্তু সেগুলো গোলে পরিণত করতে পারিনি। এই দুর্বলতা আমাদের শোধরাতে হবে। আরও পরিশ্রম করতে হবে আমাদের। তবে আমাদের দলের ছেলেরা যে রকম পরিশ্রম করেছে, দৌড়েছে, তা ভাল লেগেছে আমার”।

এই প্রসঙ্গে তিনি আরও বলেন, “আমরা প্রথম ম্যাচে আদৌও ভাল খেলতে পারব কি না, তা নিয়ে অনেকেই উদ্বিগ্ন ছিল। তবে আমি তো আগেই বলেছি আই লিগ আর আইএসএলের মধ্যে অনেক ফারাক আছে। আমরা ভাল খেলেছি ঠিকই। অ্যালেক্সি একটা গোল করেও দিয়েছিল প্রায়। গোলটা করতে পারলে ম্যাচটা আমরা জিততেও পারতাম। তবে আমাদের এখনও অনেক উন্নতি করতে হবে, অনেক মেরামতি বাকি আছে। প্রতি ম্যাচে আমাদের ক্রমশ উন্নতি করতে হবে”।

কোন কোন জায়গায় দুর্বলতা রয়েছে, তা জানতে চাইলে চেরনিশভ বলেন, “শুধু আক্রমণে নয়, মাঝমাঠেও আমাদের উন্নতি করতে হবে। তা ছাড়া কোন মুহূর্তে কী শট নেওয়া প্রয়োজন, কখন ড্রিবল করা দরকার এই সিদ্ধান্তুগুলোও সঠিক ভাবে নিতে হবে। এগুলোতেও ভুল হচ্ছে। আমাদের শারীরিক দিক থেকেও ফিট থাকতে হবে। কারণ প্রায় আট মাসের লিগে পরপর ম্যাচ খেলতে হবে আমাদের। ধারাবাহিকতা বজায় রাখার জন্য ফিটনেস বজায় রাখতে হবে আমাদের”।

মহমেডানের আর্জেন্টাইন ফরোয়ার্ড অ্যালেক্সি গোমেজ এ দিন দুর্দান্ত ফর্মে ছিলেন। কিন্তু একাধিক সুযোগ নষ্ট করেন সঠিক ফিনিশিংয়ের অভাবে। ম্যাচের শেষ দিকে তিনি চোটও পান। স্ট্রেচারে শুয়ে মাঠ ছাড়তে হয় তাঁকে। তাঁর চোট গুরুতর কি না, জানতে চাইলে কোচ বলেন, “অ্যালেক্সির চোট ঠিক কী রকম, তা এখনই বলতে পারব না। ডাক্তাররা পরীক্ষা করবেন, তার পর জানাবেন। এ জন্য কাল সকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে আমাদের”।

তাদের পরের ম্যাচ আরও চার দিন পরে। তবে এখনই সেই ম্যাচ নিয়ে ভাবতে নারাজ রাশিয়ান কোচ। পরবর্তী ম্যাচ প্রসঙ্গে তিনি বলেন, “এখন আমার কাজ প্রথম ম্যাচের বিশ্লেষণ করে নিজেদের কী খামতি আছে, তা খুঁজে বার করা। আমাদের পরবর্তী প্রতিপক্ষ এফসি গোয়ার প্রথম ম্যাচ আছে কাল। সেই ম্যাচও দেখতে হবে। তার পর পরবর্তী ম্যাচ নিয়ে পরিকল্পনা শুরু করতে পারব। তবে জানি যে, এফসি গোয়া শক্তিশালী দল। ওদের ভাল কোচ আছে। ওদের খেলার স্টাইলও ভাল। আজকের চেয়ে সে দিন আরও ভাল খেলতে হবে আমাদের”

Post Views: 88

Continue Reading

Previous: ফের প্রশ্নে নারী নিরাপত্তা,এক গৃহবধূকে বাঁশ ও লাঠি দিয়ে মারধোর গ্রামবাসীদের
Next: RG Kar নীল আকাশে কালো বেলুন উড়িয়ে প্রতিবাদ কলকাতা পুরসভায়

সম্পর্কিত গল্প

micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
শ.jpg

জেমির ৪, মহামেডানের পরে ওড়িশা ম্যাচেও ৫ গোলে জয় বাগানের

Online Desk মার্চ 7, 2026
car-rally.jpg

নারী দিবসে মহিলাদের কার র‍্যালি কলকাতায়

Online Desk মার্চ 6, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.