Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • পার্ক সার্কাসে বন্ধ হওয়া পুজো চালু করে সম্প্রীতির বার্তা মহামেডান সচিবের

পার্ক সার্কাসে বন্ধ হওয়া পুজো চালু করে সম্প্রীতির বার্তা মহামেডান সচিবের

Online Desk অক্টোবর 23, 2023
IMG-20231022-WA0066.jpg

স্পোর্টস ডেস্ক : —-‘ধর্ম যার যার উৎসব সবার।’ এই কথাটা প্রমাণ করলেন মহামেডান ক্লাবের সচিব ইস্তেয়াক আহমেদ রাজু। পার্ক সার্কাসের ট্রাম ডিপোর সামনের রাস্তায় একটা দুর্গা পুজো হত। আর্থিক কারণে তা বন্ধ হয়ে গিয়েছিল। স্থানীয় পুজো কমিটির সদস‍্যরা ইস্তেয়াককে সমস‍্যার কথা বলেন। সাদা কালো সচিব নতুন করে পুজো শুরু করতে বলেন। টাকা নিয়ে ভাবতে হবে না। কিন্তু নতুন করে পুলিশের অনুমতি পাওয়া যাচ্ছে না। তখন বেঁচে ছিলেন মন্ত্রী সুব্রত মুখার্জি। ববি হাকিম,সুব্রত মুখার্জির সাহায‍্য নিয়ে দিলখুশা স্ট্রিটের ফ্রেন্ডস ক্লাবের দুর্গা পুজো ফের শুরু করলেন ইসতিয়াক আহমেদ। তাঁর এই উদ‍্যোগ যেন হিন্দু-মুসলিম সম্প্রীতির উদাহরণ। আর সেটা করেই থেমে যাননি। নিজের ধর্মের ঈদে যেভাবে সক্রিয় এখানেও ঠিক তেমনই।পুজোর শুরুর অনেক আগে থেকে শেষ পযর্ন্ত ইসতিয়াকের সক্রিয় উপস্থিতি চোখে পড়ার মতো। এদিন অষ্টমীর দিনে সবাইকে ভোগ খাওয়ানো হয় ইস্তেয়াক পরিবেশনও করেন।ইস্তেয়াক ঢাক বাজালেন ঢাকের তালে নাচলেনও। এদিন মহামেডান সচিব জানালেন,শুনুন ভাই,এই পুজো আমাদের পাড়ার পুজো। এখানে আমার প্রিয় হওয়ার কোনও প্রশ্নই নেই। পুজো কমিটির সকল সদস‍্যদেরও বিরাট ভূমিকা আছে। এটা ভুলে গেলে চলবে না। আমাকে নায়ক বানিয়ে দেবেন না প্লিজ। তাহলে আমাদের পুজো কমিটির সদস‍্যদের আন্তরিকতা,উদ‍্যোগ,সামগ্রিক ভূমিকাকে ছোট করা হয়। আমরা একটা টিম হিসেবে পুজো করছি। সবাই আনন্দ করছি। এটাই তো বড় প্রাপ্তি। আর একটা কথা বলে রাখি, আগে আমি একজন মানুষ। ধর্মকে নিয়ে যখন মানুষের মধ‍্যে বিভেদ সৃষ্টি হয় তখন খারাপ লাগে। এর থেকে খারাপ কিছু হয় না। যতদিন বাঁচবো ধর্মের উর্ধ্বে গিয়ে মানুষের জন‍্য কাজ করে যাব। প্রত‍্যেক মানুষের তো একটা ভাল লাগার ব‍্যাপার থাকে। এই ধরনের কাজ করাটাই আমার কাছে ভাললাগা।”

Post Views: 122

Continue Reading

Previous: সচিনের সেঞ্চুরি ছোঁয়া না হলেও দলকে জিতিয়ে মন কেড়ে নিলেন কোহলি
Next: নবমীর দুপুর থেকেই বৃষ্টি শুরু কলকাতা সহ উপকূলবর্তী জেলাগুলিতে

সম্পর্কিত গল্প

micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
শ.jpg

জেমির ৪, মহামেডানের পরে ওড়িশা ম্যাচেও ৫ গোলে জয় বাগানের

Online Desk মার্চ 7, 2026
car-rally.jpg

নারী দিবসে মহিলাদের কার র‍্যালি কলকাতায়

Online Desk মার্চ 6, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.