Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • সমর্থকদের আবেগ নিয়ে মোহনবাগান দিবসে অনুশীলন টিম বাগানের

সমর্থকদের আবেগ নিয়ে মোহনবাগান দিবসে অনুশীলন টিম বাগানের

Online Desk জুলাই 29, 2024
FB_IMG_1722247345273.jpg

স্পোর্টস ডেস্ক :-আজ ২৯ জুলাই মোহনবাগান দিবস। এদিন মোহনবাগানিদের কাছে আবেগের দিন।১৯১১ সালে ২৯ জুলাই আইএফএ শিল্ডে ইস্ট ইয়র্কশায়ার রেজিমেন্টকে ২-১ গোলে পরাজিত করেছিল মোহনবাগান। ১৯৮৯ সালে ক্লাবের প্রতিষ্ঠা-শতবর্ষ উপলক্ষে ভারত সরকার ১৯১১ সালের এই জয়ের একটি স্মারক ডাকটিকিট প্রকাশ করেছিল। ১৯১১-র সেই ঐতিহাসিক জয় আজও প্রতিটি বাঙালির মনে জ্বলজ্বল করছে। স্বর্ণাক্ষরে ভারতের ও ফুটবলের ইতিহাসে লেখা রয়েছে হাবুল, শিবদাস, মনমোহনদের নাম।ব্রিটিশদের হারানোর এই দিনকেই ২০০১ সালে প্রয়াত তৎকালীন বাগান সচিব অঞ্জন মিত্র মোহনবাগান দিবস পালন করার সিদ্ধান্ত নেন। মোহনবাগান রত্ন সহ বিভিন্ন পুরস্কার দেওয়া হয় এই দিনে। হয় বিভিন্ন অনুষ্ঠানও। এবারে মোহনবাগান রত্ন পাচ্ছেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়।এছাড়া এবারে প্রতুল চক্রবর্তী পুরস্কার অর্থাৎ সেরা রেফারি পুরস্কার পাচ্ছেন দিলীপ সেন, সেরা সমর্থক বাপি মাঝি, অজয় পাশওয়ান।সেরা হকি প্লেয়ায় সৌরভ পাশিম, মতি নন্দী পুরস্কার অর্থাৎ সেরা সাংবাদিক হচ্ছেন দেবাশিস দত্ত সেরা কার্যকর্তা অঞ্জন মিত্র পুরস্কার পাচ্ছেন সৌরভ পালসেরা ক্রিকেট প্লেয়ায় অমলিন ঘোষ সেরা ফুটবলারের সম্মান দেওয়া হচ্ছে দিমিত্রি পেত্রাতোসকে। সেরা ফরোয়ার্ডের সম্মান পাচ্ছেন মনবীর সিং।লাইফটাইম এচিভমেন্ট প্রয়াত বিমল মুখোপাধ্যায় ১৯৩৯ প্রথম লিগ জয়ের ক্যাপ্টেন সেরা জুনিয়র ফুটবলার সুহেল ভাট। অমর একাদশের মূর্তি বসার পরে এটাই প্রথম মোহনবাগান দিবস। মোহনবাগান লেন থেকে বিভিন্ন জায়গায় বিভিন্ন ফ্যান গ্রুপ মোহনবাগান দিবস পালন করল।এবার আবার মোহনবাগানের সিনিয়র দল মোহনবাগান দিবসেই নিজেদের অনুশীলন শুরু করল নতুন কোচ মোলিনার অধীনে।বিকালে শুরু মূল অনুষ্ঠান।

Post Views: 67

Continue Reading

Previous: টেকনিশিয়ান পরিচালক দ্বন্দ্বে স্তব্ধ টলিপাড়া
Next: মমতা ওয়াক আউট ইস্যুতে সরগরম বিধানসভা

সম্পর্কিত গল্প

micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
শ.jpg

জেমির ৪, মহামেডানের পরে ওড়িশা ম্যাচেও ৫ গোলে জয় বাগানের

Online Desk মার্চ 7, 2026
car-rally.jpg

নারী দিবসে মহিলাদের কার র‍্যালি কলকাতায়

Online Desk মার্চ 6, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.