Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • মমতার নির্দেশে সৃঞ্জয়ের হয়ে প্রচারে নামবেন মন্ত্রী অরূপ রায়

মমতার নির্দেশে সৃঞ্জয়ের হয়ে প্রচারে নামবেন মন্ত্রী অরূপ রায়

Online Desk মে 18, 2025
FB_IMG_1747544980439.jpg

স্পোর্টস ডেস্ক : এবারে মোহনবাগান ভোটে সরাসরি জড়িয়ে গেলো মমতা বন্দোপাধ্যায়ের নাম আর শাসক দলের মদত। আর তাতে কিছুটা অস্বস্তিতে পড়ে গেলেন মোহনবাগান সচিব দেবাশিস দত্ত। এদিন রাজ্যের মন্ত্রী হাওড়ার অরূপ রায় বললেন,’নেত্রীর নির্দেশে আমরা সবাই টুটু বসু ও সৃঞ্জয় বসুর হয়ে প্রচার করব। তাঁদের হয়ে ভোটারদের বাড়ি বাড়ি প্রচার চালানো হবে। মোহনবাগান ক্লাবের হয়ে টুটুদার অবদান প্রচুর। আমরা তাঁদের হাতেই মোহনবাগান ক্লাব পরিচালনার দায়িত্বভার দিতে চাই। ক্লাবের মোট ৬ হাজারের বেশি ভোটারের মধ্যে এক তৃতীয়াংশ ভোটার হাওড়ার। সেই ভোটের সবটাই যেন টুটুদাদের প্যানেলের পক্ষে থাকে তা নিশ্চিত করতে এখন থেকেই আমরা সবাই নেমে পড়ছি। মনোনয়ন পেশ করার পর থেকেই একেবারে ঐক্যবদ্ধভাবে আমরা তাঁদের হয়ে প্রচারে নামব।’

মোহনবাগান সচিব দেবাশিস দত্ত বললেন, ‘অরূপদা ক্লাবের সহ-সভাপতি। উনি ক্লাবের গত তিন বছরের সাফল্যের নিরিখে এ কথা বলেননি। বলেছেন পার্টির উর্দ্ধতন কর্তৃপক্ষের নাম নিয়ে। আমি জানি না। আমি শুনিনি। আমি শুধু বলতে পারি, উচ্চতর নেতৃত্বের আশীর্বাদ আমার সঙ্গে রয়েছে। সদস্য ও সমর্থকেরা ভালই জানেন কে যোগ্য। টুটুদার ক্লাবে অবদান অবশ্যই আছে। তবে টুটুদা তো আর দাঁড়াচ্ছেন না। দাঁড়াচ্ছে সৃঞ্জয়। ক্লাবে আমার না সৃঞ্জয়ের, কার অবদান বেশি সকলেই জানেন। সদস্য, সমর্থকেরা নিজেদের মতো করে মত প্রকাশ করতেই পারেন।’

Post Views: 60

Continue Reading

Previous: ক্যানালে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা মহিলার, বাঁচাতে গিয়ে প্রাণ গেল এক পুলিশকর্মীর
Next: বৃষ্টিতে কেকেআর-আরসিবি ম্যাচ হল না, টুর্নামেন্টের বাইরে নাইটরা

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.