Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • হায়দরাবাদকে হালকাভাবে নিচ্ছেন না মোলিনা

হায়দরাবাদকে হালকাভাবে নিচ্ছেন না মোলিনা

Online Desk অক্টোবর 30, 2024
FB_IMG_1730235635623.jpg

স্পোর্টস ডেস্ক :তাদের শেষ দুই ম্যাচই ছিল ডার্বি, যাতে একটিও গোল না খেয়ে পাঁচ-পাঁচটি গোল করেছে মোহনবাগান সুপার জায়ান্ট। কোচ হিসেবে এর চেয়ে গর্বের আর কীই বা হতে পারে? তাই সবুজ-মেরুন বাহিনীর স্প্যানিশ কোচ হোসে মোলিনা এখন যথেষ্ট আত্মবিশ্বাসী। তবে দলের ফুটবলাররা যাতে অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ে না পড়েন, সে জন্য তিনি সব সময়ই সতর্ক।

বুধবার হায়দরাবাদ এফসি-র ঘরের মাঠে তাদের মুখোমুখি হতে চলেছে সবুজ-মেরুন ব্রিগেড। এই সেই হায়দরাবাদ, যারা চার দিন আগেই কলকাতায় এসে মহমেডান এসসি-কে চার গোল দিয়ে মরশুমের প্রথম জয় তুলে নিয়ে গিয়েছে। পারফরম্যান্সে ক্রমশ উন্নতি করা দলটির বিরুদ্ধে তাই কোনও ঝুঁকি নেওয়ার পক্ষপাতী নন মোলিনা। গত দুই ম্যাচে যে রকম পারফরম্যান্স দেখিয়েছে তাঁর দল, বুধবারও সে রকমই পারফরম্যান্স চান তিনি।

দল নিয়ে হায়দরাবাদ উড়ে যাওয়ার আগে বাগান-কোচ বলেন, “হায়দরাবাদ দলে অনেক তরুণ ফুটবলার আছে, যারা নিজেদের প্রমাণ করতে চায়। তবে আমি ওদের পুরো দল নিয়ে বেশি ভাবছি, যারা গত ম্যাচে ভাল খেলেছে। ওদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য আমরা তৈরি। গত দুই ম্যাচে প্রতিপক্ষকে আটকানোর জন্য যা যা করেছি আমরা, এই ম্যাচেও তা-ই করব। কোনও বিশেষ পরিকল্পনা নেই। আরও একটা ম্যাচে ক্লিন শিট রাখতে হবে আমাদের”।

দশ দিন বিশ্রামের পর নামছে তারা। তরতাজা হয়েই নামবে তাঁর ফুটবলাররা। এই প্রসঙ্গে কোচ বলেন, “প্রায় দশ দিনের অবকাশে দলের অনুশীলন খুব ভাল হয়েছে। মহমেডানের বিরুদ্ধে খুব ভাল ম্যাচ খেলেছি আমরা। আগেও বলেছি আইএসএলে কোনও ম্যাচই সহজ নয়। হায়দরাবাদ ম্যাচও কঠিন হতে চলেছে। তবে আমরা ৯০ মিনিট লড়াই করে নিজেদের সেরাটা দেওয়ার জন্য তৈরি। এই ম্যাচে আমরা জিততেই নামব। তবে সে জন্য আমাদের অনেক পরিশ্রম করতে হবে”।

নিজেদের সেরাটা দিতে পারলে যে বুধবার জিএমসি অ্যাথলেটিক স্টেডিয়ামে তাদেরই জেতা উচিত, তা অবশ্য বলছেন আইএসএল জয়ী কোচ। বলেন, “কাগজে কলমে আমাদের অনেকে ফেভারিট বলছে ঠিকই। কারণ, আমাদের দলটা খুব ভাল। দলে অনেক জাতীয় দলের ফুটবলার আছে। তবে ম্যাচ তো হয় এগারো বনাম এগারোর। আমরা যদি নিজেদের সেরাটা দিতে পারি, তা হলে আমাদেরই জেতা উচিত। কিন্তু আমাদের তো সেরাটা দিতে হবে। অনেক দৌড়তে হবে, লড়তে হবে, মনোনিবেশ করতে হবে। আমাদের ছেলেদের আত্মবিশ্বাস আছে ঠিকই। কিন্তু মাঠে তার ছাপ রাখতে হবে”।

এ পর্যন্ত কলকাতার বাইরে গিয়ে যে একটিমাত্র ম্যাচ খেলেছে তারা, তাতেই হেরেছে মোহনবাগান এসজি। বেঙ্গালুরু এফসি-র বিরুদ্ধে সেই ম্যাচে ০-৩-এ হারে তারা। এ বার কলকাতার বাইরে দ্বিতীয় ম্যাচ খেলতে চলেছে তারা। তবে এই নিয়ে বিন্দুমাত্র দুশ্চিন্তায় নেই বাগান-কোচ।

তাঁর কাছে ঘরের মাঠে খেলা, বাইরের মাঠে খেলা একই ব্যাপার। এই প্রসঙ্গে গ্রেগ স্টুয়ার্টদের কোচ বলেন, “ঘরের মাঠ হোক বা বাইরের, আমার কাছে সবই সমান। কোথায়, কাদের বিরুদ্ধে খেলছি, সেটা কোনও ব্যাপার নয়। সব ম্যাচেই দল হিসেবে ভাল খেলতে হয়। পরিশ্রম করে, নিজেদের সেরাটা দিয়ে আক্রমণ, রক্ষণে ভাল খেলাই জেতার উপায়। যথাসম্ভব বেশি গোল করতে হবে এবং যথাসম্ভব কম গোল খেতে হবে। সব ম্যাচেই একই নিয়ম, সে যেখানেই হোক। তাই আলাদা করে অ্যাওয়ে ম্যাচের কোনও বাড়তি গুরুত্ব নেই আমাদের কাছে”।

Post Views: 86

Continue Reading

Previous: পূর্ব মেদিনীপুরের রায়দা গ্রামে সরকারি আধিকারিককে ঘিরে তুমুল উত্তেজনা,গো ব্যাক শ্লোগান স্থানীয় বাসিন্দাদের
Next: ৯ ম্যাচ বাদে দলের জয়েও খুশি নন ইস্টবেঙ্গল কোচ

সম্পর্কিত গল্প

micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
শ.jpg

জেমির ৪, মহামেডানের পরে ওড়িশা ম্যাচেও ৫ গোলে জয় বাগানের

Online Desk মার্চ 7, 2026
car-rally.jpg

নারী দিবসে মহিলাদের কার র‍্যালি কলকাতায়

Online Desk মার্চ 6, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.