Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • মহমেডানকে সমীহ করছেন মোলিনা

মহমেডানকে সমীহ করছেন মোলিনা

Online Desk অক্টোবর 5, 2024
IMG-20241004-WA0045.jpg

স্পোর্টস ডেস্ক :বাংলার ফুটবলে মোহনবাগান ও মহমেডানের লড়াইকে অনেকে ‘মিনি ডার্বি’ বলে ডাকলেও শনিবার দুই ঐতিহ্যবাহী ক্লাবের দ্বৈরথকে কোনও দিক থেকেই এই নামে ডাকা যায় না। দুই শিবিরের প্রস্তুতিতে খেলোয়াড়-কোচেরা যে রকম সিরিয়াস, সাংবাদিক বৈঠকে দুই কোচ একে অপরকে যে রকম শ্রদ্ধার বার্তা দিলেন, তাতে শনিবারের ম্যাচ কোনও দিক থেকেই ইস্টবেঙ্গলের এবং মোহনবাগানের কলকাতা ডার্বির চেয়ে কম উত্তেজনাপূর্ণ হবে বলে মনে হচ্ছে না।

লিগ তালিকায় কলকাতার দুই প্রধানই এখন সমান জায়গায়। জয়, হার, ড্র এবং পয়েন্টের দিক থেকে দুই দলই একই অবস্থায়। শুধুমাত্র গোলপার্থক্যের বিচারে মোহনবাগান এসজি এক ধাপ পিছিয়ে মহমেডান এসসি-র চেয়ে। তাই দুই কোচই মনে করেন, শনিবারের ম্যাচ তাঁদের দলের পক্ষে বেশ কঠিন হয়ে উঠতে চলেছে।

সবুজ-মেরুন বাহিনীর স্প্যানিশ কোচ হোসে মোলিনা শুক্রবার সাংবাদিকদের বলেন, “মহমেডান মরশুমের শুরু থেকেই খুব ভাল খেলছে। প্রতি ম্যাচেই প্রতিপক্ষদের চাপে ফেলে দিচ্ছে ওরা। কাল আমাদের কাছে মোটেই সহজ হবে না ম্যাচটা। মহমেডান এসসি-কে হারাতে গেলে আমাদের অনেক পরিশ্রম করতে হবে। ওরা আমাদের হারানোর জন্য অনেক লড়াই করবে। তবে ম্যাচটা ভাল হবে বলেই মনে হয়। আশা করি, আমরা ভাল খেলব, গোল করব ও জিতব। প্রতি ম্যাচেই প্রতিপক্ষকে আমরা চাপে ফেলার চেষ্টা করি। এই ম্যাচেও সেই চেষ্টাই থাকবে”।

অন্য দিকে মহমেডানের রাশিয়ান কোচ আন্দ্রেই চেরনিশভের কথা শুনে মনে হল প্রতিপক্ষ সম্পর্কে তিনি একটু বেশিই শ্রদ্ধাশীল। তিনি বলেন, “মোহনবাগান এসজি শুধু যে আইএসএলের অন্যতম সেরা দল, তা নয়, ওরা ভারতীয় ফুটবলের অন্যতম সেরা দল। ওরা অনেক খেতাব জিতেছে এবং সত্যিই শক্তিশালী দল। ওদের মতো শক্তিশালী বিরুদ্ধে নামার জন্য আমাদের তৈরি থাকতেই হবে। ওদের দলের অনেকেই ভারতীয় দলের হয়ে খেলে। ওদের বিদেশীরাও যথেষ্ট ভাল। ম্যাচটা খুব আকর্ষণীয় হতে চলেছে। ওদের একজন বা দু’জন খেলোয়াড়কে নিয়ে আলাদা করে ভাবার অবকাশ নেই। কারণ, পুরো দলটাকে নিয়েই চিন্তা আমাদের”।

Post Views: 103

Continue Reading

Previous: বিদায়বেলায় ইস্টবেঙ্গল নিয়ে আবেগপ্রবণ কুয়াদ্রাত
Next: মিনি ডার্বি জেতার চ্যালেঞ্জ মহমেডানের

সম্পর্কিত গল্প

micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
শ.jpg

জেমির ৪, মহামেডানের পরে ওড়িশা ম্যাচেও ৫ গোলে জয় বাগানের

Online Desk মার্চ 7, 2026
car-rally.jpg

নারী দিবসে মহিলাদের কার র‍্যালি কলকাতায়

Online Desk মার্চ 6, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.