Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • ভরা যুবভারতীতে মোহনবাগানের সামনে খেলতে হলেও চিন্তিত নন মুম্বই কোচ

ভরা যুবভারতীতে মোহনবাগানের সামনে খেলতে হলেও চিন্তিত নন মুম্বই কোচ

Online Desk মে 4, 2024
thumb_13509.jpg

স্পোর্টস ডেস্ক :যুবভারতী ক্রীড়াঙ্গনের ভরা গ্যালারি ও সেখানকার শব্দব্রহ্মের সঙ্গে অপরিচিত নন পিটার ক্রাতকি ও তাঁর দলের ফুটবলাররা। তিন সপ্তাহ আগেই এই পরিবেশে খেলে গিয়েছেন রাহুল ভেকে, লালিয়ানজুয়ালা ছাঙতেরা। তাই শনিবার আইএসএল ফাইনালে তাঁদের এই পরিবেশে নিজেদের স্বাভাবিক খেলা খেলতে খুব একটা অসুবিধা হবে না বলেই মনে করেন মুম্বই সিটি এফসি-র কোচ। বরং হাজার ষাটেক মোহনবাগান সমর্থকের চিৎকার থেকে নিজেদের উজ্জীবিত করার মন্ত্র শেখাচ্ছেন তিনি।

যে যুবভারতীতে যে মোহনবাগানের কাছে হেরে লিগশিল্ড হাতছাড়া হয়েছে তাদের, শনিবার সেই যুবভারতীতেই সেই মোহনবাগানের বিরুদ্ধেই কাপ জয়ের লড়াইয়ে নামছে গতবারের শিল্ডজয়ীরা। অনেকেরই মনে হচ্ছে কাজটা তাদের পক্ষে কঠিন। কিন্তু কোচ ক্রাতকি পরিস্থিতি সহজ ও স্বাভাবিক করে তোলার চেষ্টা করে চলেছেন অনবরত।

শুক্রবার কলকাতায় সাংবাদিক সন্মেলনে তিনি বলেন, “ভর্তি গ্যালারির সামনে খেলাটা চাপের নয়। আমাদের খেলোয়াড়রা তো ভরা গ্যালারির সামনেই খেলতে চায়। বরং এ থেকে ওরা আরও উজ্জীবিত হয়ে উঠতে পারে। এজন্যই তো আমরা ফুটবল খেলি। আমরা এখানে ফুটবল খেলতেই এসেছি এবং নিজেদের মতো করে খেলতে এসেছি। যেখানে ফোকাস করা দরকার, সেখানে যদি ফোকাস করতে পারি, তা হলে সবাই তা উপভোগ করবে”।

শনিবার যে ‘অন্যরকম’ খেলা দেখাবে তাঁর দল, সে রকমই ইঙ্গিত দিয়ে ক্রাতকি বলেন, “যেহেতু এটা ফাইনাল, তাই আমাদের একটু অন্যরকম খেলতে হবে। (মোহনবাগান এসজি-র বিরুদ্ধে) গত ম্যাচ থেকে আমরা কিছু জিনিস শিখেছি। আগেও বলেছি, গত ম্যাচে আমরা যে ভাবে শুরু করতে চেয়েছিলাম, তার চেয়ে একটু অন্যরকম শুরু করেছিলাম, যার মাশুল দিতে হয় আমাদের। তাই এখানে কাল শুরু থেকেই আমরা নিজেদের ব্র্যান্ডের ফুটবল খেলব বলে ঠিক করেছি। আমাদের কাল ম্যাচটা জিততে হবে এবং ৯০ মিনিটেই জিততে হবে। তার পরেও যদি খেলতে হয়, তা হলেও ছেলেরা তৈরি আছে।’

Post Views: 60

Continue Reading

Previous: সৌরভ, ঝুলনকে সামনে রেখেই বেঙ্গল প্রো টি২০ ট্রফি উন্মোচন
Next: রিঙ্কুর বিশ্বকাপের দলে সুযোগ না পাওয়া নিয়ে হতাশ সৌরভও

সম্পর্কিত গল্প

micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
শ.jpg

জেমির ৪, মহামেডানের পরে ওড়িশা ম্যাচেও ৫ গোলে জয় বাগানের

Online Desk মার্চ 7, 2026
car-rally.jpg

নারী দিবসে মহিলাদের কার র‍্যালি কলকাতায়

Online Desk মার্চ 6, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.