Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • বেঙ্গালুরু ম্যাচে সব বিদেশীই ফিট, স্বস্তিতে বাগান

বেঙ্গালুরু ম্যাচে সব বিদেশীই ফিট, স্বস্তিতে বাগান

Online Desk সেপ্টেম্বর 28, 2024
FB_IMG_1727466015343.jpg

স্পোর্টস ডেস্ক :চলতি লিগে প্রথম দুই ম্যাচ তারা ঘরের মাঠে খেলেছে। এ বার প্রথম প্রতিপক্ষের মাঠে নেমে খেলতে হবে তাদের। মরশুমের প্রথম অ্যাওয়ে ম্যাচে মোহনবাগান এসজি মুখোমুখি হতে চলেছে বেঙ্গালুরু এফসি-র, যারা তাদের প্রথম দুই ম্যাচই খেলেছে ঘরের মাঠে এবং তৃতীয় ম্যাচও খেলতে চলেছে সেখানেই। তবে ঘরের মাঠ হোক বা বাইরের মাঠ, নিজেদের খেলার স্টাইলে বদল করতে নারাজ সবুজ-মেরুন শিবিরের স্প্যানিশ কোচ হোসে মোলিনা। এমনকী আইএসএলের মাঝে যখন তারা এএফসি চ্যাম্পিয়ন্স লিগ খেলবে, তখনও খেলার স্টাইলে কোনও বদল আনবেন না বলে জানালেন।

শনিবারের এই ম্যাচের জন্য বেঙ্গালুরু রওনা হওয়ার আগে মোলিনা সাংবাদিকদের বলেন, “হোম ম্যাচ হোক বা অ্যাওয়ে আমার কাছে সব ম্যাচই সমান। আমাদের খেলার স্টাইল একই থাকবে। কোথায়, কার বিরুদ্ধে কোন টুর্নামেন্টে খেলছি, সেটা বড় কথা নয়। একই রকম খেলে যেতে পারাটাই বেশি গুরুত্বপূর্ণ। আমি চাই দলের ছেলেদের মধ্যে ব্যক্তিত্ব ও উচ্চাকাঙ্খা বজায় থাকুক এবং তারা প্রতি ম্যাচেই আধিপত্য বিস্তার করুক। সে যে মাঠেই খেলি না কেন”।

তবে বাগান কোচ হোম ম্যাচকে বাড়তি গুরুত্ব দেন সমর্থকদের জন্য। বলেন, “ঘরের মাঠে খেলা সব সময়ই ভাল। কারণ, সেখানে নিজেদের সমর্থকেরা উপস্থিতি থাকে। বেঙ্গালুরুতে তাদের অনেককেই পাব না। কিন্তু মাঠে খেলাটা এগারো বনাম এগারো হবে। আর মোহনবাগান সব ম্যাচেই যথাসম্ভব ভাল ফুটবল খেলে জেতার চেষ্টা করবে”।

জেমি ম্যাকলারেনকে নিয়ে তাঁর দলে এখন চারজন ফরোয়ার্ড। কিন্তু এই চার ফরোয়ার্ডকে যে প্রথম এগারোয় রাখতে পারবেন না মোলিনা, তা খুব ভাল করেই জানেন। তাই ম্যাকলারেন পুরো সুস্থ হয়ে উঠলেও তাঁকে এখনই প্রথম দলে আনার ব্যাপারে নিশ্চিত নন তিনি। বলেন, “জেমি প্রতিদিনই ফিট হয়ে উঠছে। গত ম্যাচে ও ১৫ মিনিটের জন্য নেমেও দলকে যথেষ্ট সাহায্য করেছিল। গোল করতে পারেনি ঠিকই, কিন্তু ওর খেলা দেখে আমার ভাল লেগেছে। যথাসম্ভব দ্রুত একশো শতাংশ ফিট হয়ে প্রথম এগারোয় জায়গা পাওয়ার জন্য ও কঠোর পরিশ্রম করছে। আমরা জানি ও বড় ফুটবলার। কিন্তু মোহনবাগানের অ্যাটাকিং লাইনে জায়গা পাওয়া এই মুহূর্তে সহজ নয়। গ্রেগ, দিমি, জেসনরা খেলছে। চারজন বিদেশী স্ট্রাইকার নিয়ে খেলা তো সম্ভব নয়। আক্রমণ তৈরির জন্য ডিফেন্ডার ও মিডফিল্ডারদেরও দরকার”।

Post Views: 97

Continue Reading

Previous: হারের হ্যাটট্রিকে সুপার কাপ জেতানো কুয়াদ্রাতকেও শুনতে হল গো ব্যাক, যদিও হাল ছাড়ছেন না লাল হলুদ হেডস্যার
Next: রাজন্যাকে বহিষ্কার করল টিএমসিপি

সম্পর্কিত গল্প

micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
শ.jpg

জেমির ৪, মহামেডানের পরে ওড়িশা ম্যাচেও ৫ গোলে জয় বাগানের

Online Desk মার্চ 7, 2026
car-rally.jpg

নারী দিবসে মহিলাদের কার র‍্যালি কলকাতায়

Online Desk মার্চ 6, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.