Skip to content
মার্চ 10, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • লিগ শিল্ড হারের বদলা, মোহনবাগানকে যুবভারতীতেই হারিয়ে আইএসএল ঘরে মুম্বইয়ের

লিগ শিল্ড হারের বদলা, মোহনবাগানকে যুবভারতীতেই হারিয়ে আইএসএল ঘরে মুম্বইয়ের

Online Desk মে 5, 2024
FB_IMG_1714837950462.jpg

ত্রিমুকুট জয় হল না মোহনবাগানের, যুবভারতীতে ৩ গোল দিয়ে আইএসএল ঘরে মুম্বইয়ের —————————ত্রিমুকুট জয় হল না মোহনবাগানের। যুবভারতীতে মোহনবাগানের কাছে হেরে লিগ শিল্ড হেরেছিল মুম্বই সিটি এফসি। আর এই যুবভারতীতেই মোহনবাগানকে ৩-১ গোলে হারিয়ে লিগ শিল্ড হারের বদলা নিয়ে নিজেদের দ্বিতীয় আইএসএল ট্রফি ঘরে তুলল মুম্বই। এদিন ম্যাচের শুরু থেকেই মুম্বই আক্রমণ নির্ভর ফুটবল খেলে।ভাগ্যের দোষ না থাকলে এদিন প্রথমার্ধেই ৩ গোলে এগিয়ে যায় মুম্বই। ম্যাচের ২৫ মিনিটে মুম্বইয়ের খুব ভালো জায়গায় ফ্রি-কিক পায়। তবে ছাংতের দুর্বল শটে সুযোগ হাছাড়া হয় মুম্বইয়ের। ২৯ মিনিটে দিয়াজকে মাপা পাস বাড়ান রাহুল ভেকে। দিয়াজ আবার ছাংতেকে প্রথম টাচে পাস খেলেন। ডান দিক থেকে গোল লক্ষ্য করে শট নেন ছাংতে। কিন্তু সেটা ফিনিশিং টার্গেটের বাইরে চলে যায়।৩১ মিনিটে মুম্বই সিটি এফসি বক্সের প্রান্তে আবার একটি ফ্রি-কিক পায়। আবার সেই ছাংতে শট নেন। কিন্তু সেটা ক্রসবারে গিয়ে লাগে। ৩৯ মিনিটে ফের ছাংতের শট পোস্টে লাগে। তবে গোলের সুযোগ আসতেই মোহনবাগান গোল করে নেয়। প্রথমার্ধের শেষ সময়ে বাগানের পরিত্রাতা সেই বিশ্বকাপার জেসন কামিন্স।৪৪ মিনটে পেত্রাতোস দূর থেকে একটি গোলমুখী শট নেন কিন্তু গোল হয়নি । তবে ফিরতি বল পেয়েই কামিংস গোল করে যান। প্রথমার্ধে ৪ মিনিট অতিরিক্ত সময় দেওয়া হয়। প্রথমার্ধ শেষ হয় ১-০ ব্যবধানে।দ্বিতীয়ার্ধের শুরুতেই সমতা ফেরায় মুম্বই। ৫৩ মিনিটে মনবীরকে বুড়ো আঙুল দেখিয়ে বল জালে জড়ান পেরেরা দিয়াজ। নোগুয়েরার কাছ থেকে বল পেয়েছিলেন দিয়াজ। তিনি বক্সের মধ্যেই ছিলেন। আর গোলের সুযোগ হাতছাড়া করলেন না।৬১ মিনিটে ফের গোলের সুযোগ পায় মুম্বই।জয়েশকে লক্ষ্য করে বল বাড়ান ছাংতে। জয়েশ বক্সের মাঝেই ছিলেন। কিন্তু তিনি ঠিক করে ফিনিশ করতে পারেননি । এরপরেও গোলের আশা ছাড়েনি মুম্বই। তারফল পাওয়া গেলো। ম্যাচের ৮২ মিনিটে বিপিন সিং মুম্বই ব্যবধান বাড়ান। আর গোটা যুবভারতী স্টেডিয়ামে সঙ্গে সঙ্গে নীরবতা। অতিরিক্ত ৯ মিনিট সময় দেওয়া হলেও কোনো সুবিধা করতে পারেনি মোহনবাগান। উল্টে শেষ সময়ে একপ্রকার মোহনবাগান ডিফেন্স আর গোলকিপিংকে পাড়ার ফুটবলে নামিয়ে গোল করলেন মুম্বইয়ের ভজটস।যদিও এদিন যুবভারতী কিন্ত ভরলো না।

Post Views: 94

Continue Reading

Previous: ধর্ষনের ঘটনা সাজানো? সন্দেশখালির ভাইরাল ভিডিও ঘিরে চাঞ্চল্য
Next: প্রচারে বেরিয়ে তৃণমূল নেতার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ সৃজনের

সম্পর্কিত গল্প

Sanju.jpg

স্বপ্নের রানকে আরও শক্তিশালী করতে শচীন টেন্ডুলকারের দেখানো পথে হেঁটেছেন স্যামসন

Online Desk মার্চ 9, 2026
sed.png

ভারতের জয়ে উল্লাসে ক্রিকেটপ্রেমীরা, ক্যামেরা বন্দি হল হার্দিক-মাহিকার একান্ত মুহুর্ত

Online Desk মার্চ 9, 2026
surya.jpg

বিশ্বকাপ জিতে ভারত পেয়েছে কত টাকা, জানেন?

Online Desk মার্চ 9, 2026

You may have missed

sharjeel-imam.jpg

শারজিল ইমামকে ১০ দিনের অন্তর্বর্তী জামিন আদালতের

Online Desk মার্চ 9, 2026
Sanju.jpg

স্বপ্নের রানকে আরও শক্তিশালী করতে শচীন টেন্ডুলকারের দেখানো পথে হেঁটেছেন স্যামসন

Online Desk মার্চ 9, 2026
trump-128000.jpg

ওয়াশিংটনের অনুমোদন ছাড়া ইরানের সর্বোচ্চ পদে কেউ টিকবেন না: ট্রাম্প

Online Desk মার্চ 9, 2026
knife.jpg

ইনস্টাগ্রামে মুসলিম মহিলার সঙ্গে প্রেম, বিরোধিতা করায় যমজ বোনকে ৮৪ বার ছুরিকাঘাত করে খুন

Online Desk মার্চ 9, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.