Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • দলের ডিফেন্স নিয়ে এএফসি চ্যাম্পিয়ন্স লিগে চিন্তিত নন বাগান কোচ মোলিনা

দলের ডিফেন্স নিয়ে এএফসি চ্যাম্পিয়ন্স লিগে চিন্তিত নন বাগান কোচ মোলিনা

Online Desk সেপ্টেম্বর 18, 2024
FB_IMG_1726593984108.jpg

স্পোর্টস ডেস্ক :ইন্ডিয়ান সুপার লিগে সবে একটি ম্যাচ খেলেছে মোহনবাগান সুপার জায়ান্ট। এর মধ্যেই তাদের এ বার নজর ঘোরাতে হচ্ছে আরও বড় মঞ্চের দিকে, এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২ (এসিএল ২)-এর দিকে। ২০২৩-২৪ ইন্ডিয়ান সুপার লিগে (আইএসএল) শিল্ড জেতায় ২০২৪-২৫-এর এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২-এর গ্রুপ পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে মোহনবাগান। বুধবার ঘরের মাঠে তারা সেই টুর্নামেন্ট শুরু করবে তাজিকিস্তানের ক্লাব রাভশান এফসি-র বিরুদ্ধে।

গত আইএসএলে ২২টি ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে, মেরিনার্সরা মাত্র এক পয়েন্টের ব্যবধানে মুম্বই সিটি এফসিকে পিছনে ফেলে দিয়ে এ বছরই শুরু হওয়া দ্বিতীয় স্তরের এএফসি ক্লাব প্রতিযোগিতা এসিএল ২-এ তাদের জায়গা নিশ্চিত করে।

আগে যা এএফসি কাপ নামে পরিচিত ছিল, সেই টুর্নামেন্টই এখন এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২, যার গ্রুপ পর্বে ৩২টি দল অংশ নিচ্ছে। এই দলগুলোকে আটটি গ্রুপে ভাগ করা হয়েছে, প্রতিটি গ্রুপে চারটি করে দল রয়েছে। বুধবার গ্রুপ এ-র প্রথম ম্যাচেই কলকাতার দলের প্রতিপক্ষ তাজিকিস্তানের এফসি রাভশান, যা রাভশান কুলোব নামেও পরিচিত।

রাভশান ছাড়াও গ্রুপ এ-তে মোহনবাগানের সঙ্গে রয়েছে কাতারের আল-ওয়াকরাহ এসসি এবং ইরানের ট্রাক্টর এফসি, প্রতিপক্ষ হিসেবে যাদের কেউই মোটেই সহজ নয়। টুর্নামেন্টের ফরম্যাট অনুযায়ী, প্রতিটি দল তাদের গ্রুপের অন্যান্য দলের বিপক্ষে হোম এবং অ্যাওয়ে ফরম্যাটে খেলবে। প্রতিটি গ্রুপের সেরা দুই দল ১৬ দলের রাউন্ডে উঠবে।

গত মরশুমে এএফসি কাপের গ্রুপ পর্বে তৃতীয় স্থান অর্জন করেছিল মোহনবাগান। যার ফলে নকআউট পর্বে উঠতে পারেনি তারা। এ বার তাদের সামনে আরও কঠিন চ্যালেঞ্জ। দলের নতুন হেড কোচ হোসে ফ্রান্সিসকো মোলিনার অধীনে গুরুত্বপূর্ণ এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২ ম্যাচের আগে গত শুক্রবার যুবভারতীতেই মুম্বই সিটি এফসি-র বিরুদ্ধে আইএসএল ২০২৪-২৫-এর উদ্বোধনী ম্যাচে ২-২ ড্র করে সবুজ-মেরুন বাহিনী। ৭০ মিনিট পর্যন্ত দু’গোলে এগিয়ে থাকার পর শেষ পর্যন্ত ড্র করে বাগান বাহিনী। ৯০ মিনিটের মাথায় গোল দিয়ে মুম্বই প্রায় হারা ম্যাচ থেকে এক পয়েন্ট অর্জন করে।

গত চার ম্যাচে ন’টি গোল খেয়েছে সবুজ-মেরুন বাহিনী। এই ক্লিন শিট বজায় রাখতে না পারার ধারাবাহিক ব্যর্থতাই চিন্তায় রেখেছে তাদের কোচ মোলিনাকে। আইএসএলের প্রথম ম্যাচের পর তিনি সেই দুশ্চিন্তাই প্রকাশ করে সাংবাদিকদের বলেন, “আমি মোটেই এতে খুশি নই। দল যাতে এত গোল না খায়, তা নিশ্চিত করতে হবে। প্রতি ম্যাচে এত গোল খাওয়া আমার মোটেই পছন্দ নয়। আমি ব্যাপারটা গুরুত্ব দিয়ে দেখব”। বুধবারের ম্যাচে তার প্রতিফলন দেখা যাবে কি না, সেটাই দেখার।

আইএসএলে প্রথম এগারোয় চারজনের বেশি বিদেশী একসঙ্গে খেলতে পারে না, এসিএল ২-এ যা সম্ভব। মোহনবাগান শিবিরের সব বিদেশী ফুটবলার অবশ্য সুস্থ নেই। তিন অস্ট্রেলিয়ান ফরোয়ার্ড জেসন কামিংস, দিমিত্রিয়স পেট্রাটস ও জেমি ম্যাকলারেন ছাড়াও রয়েছেন মিডফিল্ডার গ্রেগ স্টুয়ার্ট ও ডিফেন্ডার জুটি আলবার্তো রড্রিগেজ এবং টম অ্যালড্রেড। এঁদের মধ্যে গত ম্যাচে রড্রিগেজ চোট পেয়েছেন। তিনি যেমন এই ম্যাচে অনিশ্চিত, তেমনই আইএসএলের প্রথম ম্যাচে খেলতে না পারা ম্যাকলারেনও এই ম্যাচে অনিশ্চিত। ফলে রাভশানের বিরুদ্ধে ছয় বিদেশীকে মাঠে নামাতে পারবেন কি না, সেই ব্যাপারে নিশ্চিত নন মোলিনা।

মঙ্গলবার সবুজ-মেরুন কোচ সাংবাদিকদের বলেন, “আইএসএলে আমরা যেমন খেলছি, সে রকম মানসিকতা ও কৌশল নিয়েই খেলব। এসিএল ২ বলে নিজেদের খেলায় পরিবর্তন করার কিছু নেই। তবে রাভশান ভাল দল। ওরা ওদের দেশের অন্যতম সেরা দল। তাই একটা কঠিন ম্যাচের আগে যে রকম প্রস্তুতি নিয়ে নামি আমরা, যে রকম মানসিকতা থাকে আমাদের, সে রকমই থাকবে। গত ম্যাচে (আইএসএলে) যে সব ভুল-ভ্রান্তি হয়েছে, গত কয়েকদিনে সেগুলো শোধরানোর চেষ্টা করেছি আমরা। আশা করি কালকের ম্যাচে উন্নত ফুটবল খেলব আমরা

Post Views: 101

Continue Reading

Previous: বাংলাদেশকে কোনো গুরুত্বই দিচ্ছেন না রোহিত
Next: অবশেষে চার দিন পর পর দেখা মিলল নিখোঁজ ট্রলারের, উদ্ধার নিখোঁজ ট্রলারের মৎস্যজীবীরা

সম্পর্কিত গল্প

micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
শ.jpg

জেমির ৪, মহামেডানের পরে ওড়িশা ম্যাচেও ৫ গোলে জয় বাগানের

Online Desk মার্চ 7, 2026
car-rally.jpg

নারী দিবসে মহিলাদের কার র‍্যালি কলকাতায়

Online Desk মার্চ 6, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.