Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • হারের হ্যাটট্রিক দিয়েই বছর শেষ বাগানের,কামব্যাক করার রাস্তা বললেন কোচ জুয়ান

হারের হ্যাটট্রিক দিয়েই বছর শেষ বাগানের,কামব্যাক করার রাস্তা বললেন কোচ জুয়ান

Online Desk ডিসেম্বর 28, 2023
Untitled.png

স্পোর্টস ডেস্ক : এ বছর তারা ইন্ডিয়ান isl, durand cup চ্যাম্পিয়ন হলেও বছরের শেষটা মোটেই ভাল হল না মোহনবাগান সুপার জায়ান্টের। ২০২৩ সালে শেষ তিনটি ম্যাচেই হারল তারা, যা তাদের আইএসএল ইতিহাসে প্রথম। এর আগে এই লিগে কখনও টানা তিন ম্যাচে হারেনি সবুজ-মেরুন শিবির। গত দুই ম্যাচে মুম্বই সিটি এফসি ও এফসি গোয়ার কাছে হারার পর বুধবার রাতে কেরালা ব্লাস্টার্সের কাছেও হারল মোহনবাগান শেষ দু’টি হারই হল ঘরের মাঠে।

বুধবার যুবভারতীতে কেরালা ১-০-য় জয়ই আইএসএলে মোহনবাগানের বিরুদ্ধে তাদের প্রথম জয়। গ্রিক ফরোয়ার্ড দিমিত্রিয়স দিয়ামান্তাকসের একমাত্র গোলে জয় পায় কেরালার দল। এই জয়ের ফলে ১২ ম্যাচে ২৬ পয়েন্ট অর্জন করে লিগ টেবলের শীর্ষে উঠে পড়ল তারা। অন্যদিকে, মোহনবাগান নেমে গেল পাঁচ নম্বরে। দশ ম্যাচে তাদের সংগ্রহ ১৯ পয়েন্ট। উঠছে কোচ জুয়ান ফেরান্দোকে সরানোর স্লোগান। বাগান কোচ যদিও ম্যাচের শেষে বলেন, ‘যে খেলোয়াড়রা চোট পেয়ে বসে রয়েছে, তারা মাঠে না ফিরলে এই সমস্যার সমাধান করা যাবে না। গত তিন ম্যাচে আমরা কঠিন পরিস্থিতির মধ্যে খেলেছি। চোট-আঘাত, কার্ড সমস্যায় জর্জরিত ছিলাম আমরা। আমাদের এখন চোট-আঘাত সেরে ওঠার জন্য অপেক্ষা করতে হবে। আশা করি, আর কোনও চোট হবে না।’

ব্যর্থতার কারণ ব্যাখ্যা করে জুয়ান ফেরান্দো আরও বলেন, ‘গত সাত দিনে আমরা চারটি গুরুত্বপূর্ণ ম্যাচ খেলেছি। নর্থইস্ট, মুম্বই, গোয়া ও কেরালার বিরুদ্ধে। যখন একেকটা ম্যাচে আমরা তিন-চারজন করে খেলোয়াড়কে হারিয়েছি, তখন সব কিছুই কঠিন মনে হয়েছে। মনে হয়েছে সকলেই আমাদের বিরুদ্ধে। এখন আমরা খুবই খারাপ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি। আশা করি, সময় যত গড়াবে, ততই এই দুঃসময়টা কেটে যাবে। এখন টার্গেট সুপার কাপ সেদিকে ফোকাস রাখছি।’

Post Views: 281

Continue Reading

Previous: যারা প্রশংসা করছে ৩-৪ মাস আগে তারাই সমালোচনা করতো সেঞ্চুরি করে চাচাছোলা কে এল রাহুল
Next: ডাম্পার ও বাসের সংঘর্ষে আগুন, জীবন্ত দগ্ধ হয়ে মৃত্যু হল ১৩ জনের

সম্পর্কিত গল্প

micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
শ.jpg

জেমির ৪, মহামেডানের পরে ওড়িশা ম্যাচেও ৫ গোলে জয় বাগানের

Online Desk মার্চ 7, 2026
car-rally.jpg

নারী দিবসে মহিলাদের কার র‍্যালি কলকাতায়

Online Desk মার্চ 6, 2026

You may have missed

20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.