Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • বাংলাদেশ সেনাকে ৫ গোলে হারিয়ে ডুরান্ড অভিযান শুরু বাগানের

বাংলাদেশ সেনাকে ৫ গোলে হারিয়ে ডুরান্ড অভিযান শুরু বাগানের

Online Desk আগস্ট 3, 2023
1000307525.jpg

স্পোর্টস ডেস্ক :বড় ব্যবধানে জয় দিয়ে ডুরান্ড কাপের অভিযান শুরু করলো মোহনবাগান সুপার জায়ান্ট। এদিন যুবভারতীতে বাংলাদেশ সেনাবাহিনীকে ৫-০ গোলে উড়িয়ে দিল মোহনবাগান। প্রত্যাশা মতই পুরো যুবদল না নামিয়ে কিছু সিনিয়রকে সুযোগ দেয় সবুজ মেরুন ব্রিগেড। এদিন প্রথম থেকেই গোলের জন্য ঝাঁপায় মোহনবাগান। ম্যাচের ১৪ মিনিটে মনবীর সিংয়ের পাস থেকে গোল করে যান লিস্টন কোলাসো।এরপর ২৮ মিনিটে পেনাল্টি পায় মোহনবাগান। পেনাল্টি থেকে গোল করতে ভুল করেননি মনবীর সিং। এরপর ৪৫ মিনিটে লিস্টন কোলাসোর পাসে গোল করে যান সুহেল ভাট। সবুজ মেরুনের গোল করার পরেই লিস্টন কোলাসোকে ফাউল করায় দুটি হলুদ কার্ডের দেখার ফলে লাল কার্ড দেখে মাঠ ছাড়লেন বাংলাদেশের মিজানুর। প্রথমার্ধের শেষ হয় ৩-০ ব্যবধানে। দ্বিতীয়াধে কিছুটা মোহনবাগান আক্রমণে ভাটা পড়ে। ম্যাচের ৫৫ মিনিটে পেনাল্টি বক্সের কিছুটা দূর থেকে দুর্দান্ত শট নিলেন সুহেল। গোলেও রেখেছিলেন বল। কিন্তু না। ঝাপিয়ে বল ধরে নিলেন বাংলাদেশ আর্মির আশরাফুল ইসলাম রানা।৫৮ মিনিটে হামতে সেটপিস থেকে গোল করে যান। এরপর মনবীর সিংয়ের জায়গায় জামশেদ নাসিরির পুত্র কিয়ান নাসিরিকে নামান মোহনবাগান কোচ বাস্তব রায়। ফলও পাওয়া গেলো ৮৯ মিনিটে অসাধারণ গোল করে যান কিয়ান। আগামী শনিবার ঘরের মাঠে ইউনাইটেড স্পোর্টসের বিরুদ্ধে কলকাতা লিগের ম্যাচে নামবে মোহনবাগান।

Post Views: 90

Continue Reading

Previous: শিক্ষকদের থানায় গিয়ে দিতে হচ্ছে মুচলেকা!
Next: জ্ঞানবাপী মসজিদে চলছে বৈজ্ঞানিক সমীক্ষা

সম্পর্কিত গল্প

micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
শ.jpg

জেমির ৪, মহামেডানের পরে ওড়িশা ম্যাচেও ৫ গোলে জয় বাগানের

Online Desk মার্চ 7, 2026
car-rally.jpg

নারী দিবসে মহিলাদের কার র‍্যালি কলকাতায়

Online Desk মার্চ 6, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.