Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • আবহনীকে উড়িয়ে এএফসির মূল পর্বে মোহনবাগান

আবহনীকে উড়িয়ে এএফসির মূল পর্বে মোহনবাগান

Online Desk আগস্ট 22, 2023
1000333621.jpg

স্পোর্টস ডেস্ক :-এএফসি কাপের মুল পর্বে মোহনবাগান সুপার জায়ান্ট। এদিন যুবভারতীতে শক্তিশালী ৬ জন বিদেশীর বাংলাদেশ আবহনীকে ৩-১ গোলে হারালো গঙ্গাপাড়ের ক্লাব। যদিও এদিনের জয়টা খুব একটা সহজ ছিল না। বাগান বক্সে ম্যাচের শুরু থেকেই একের পর এক আক্রমণ করে আবহনী।এদিন ম্যাচের শুরুতেই ২ মিনিটের মাথায় লেফট উইং ধরে কোলাসো আবাহনীর অর্ধে পৌঁছে যান। কিন্তু কোনো লাভহয়নি। ৯ মিনিটে হুগো বৌমসকে ফাউল করার দায়ে হলুদ কার্ড দেখেন ডেভিড। আর ১৭ মিনিটের মাথায় গোল হজম করে মোহনবাগান। বাগান গোলকিপার বিশাল কাইথের ভুলে বাগানের জালে বল আবহনীর কর্নেলিয়াস এজেকিয়েল। গোল খেয়ে ম্যাচে ফেরার মরিয়া চেষ্টা করতে থাকে মোহনবাগান। আর ফলও পাওয়া গেল।৩৭ মিনিটে হুগো বুমোসকে বক্সে ফাউল করে আবহনী। পেনাল্টি থেকে গোল করতে ভুল করেননি বিশ্বকাপার জেসন কামিন্স । এরপর ফের আবহনী বক্সে গিয়ে গোলের সুযোগ পেয়ে বল বাইরে মারলেন কামিন্স। প্রথমার্ধ শেষ হয় ১-০ ব্যবধানে।হাফটাইমের পরে দেখা গেলো অন্য মোহনবাগানকে। একের পর এক আক্রমণে আবহনীকে একেবারে ছিন্নবিন্ন করে দেয়।৫২ মিনিটে হলুদ কার্ড দেখেন শুভাশিস বসু।৫৮ মিনিটে ফের গোল পায় মোহনবাগান। আবহনী বক্সে গতিতে গিয়ে সতীর্থর দিকে পাস দিতে যান হুগো বুমোস কিন্ত সেই বল বের করতে গিয়ে নিজের বক্সেই সেমসাইড গোল করে নেন আবহনীর মিলাদ।৬০ মিনিটে ফের গোল পায় সবুজ মেরুন ব্রিগেড। লিস্টন কোলাসো আর হুগো বুমোসের পাসে গোল করে যান সাদিকু।৩ গোল করে ডিফেন্স মুডে চলে যায় মোহনবাগান।৭৫ মিনিটে লিস্টন কোলাসোর পরিবর্তে মাঠে নামলেন আশিক। আর সাহালের পরিবর্তে মাঠে নামলেন গ্লেন।৮৮ মিনিটে আশিক কুরিয়ান দ্রুত গতিতে আবহনী বক্সে ঢুকে গিয়ে কিয়ানকে পাস দিতে গেলে গোলের সুযোগ তৈরী হয়। কিন্তু সেমসাইডে গোলকরা আবহনীর মিলাদ বাঁচিয়ে নেন। অতিরিক্ত সময় ৪ মিনিট দেওয়া হয়। তবে লাভ হল না বাংলাদেশের দলের। জিতেই মূল পর্বে মোহনবাগান। মাঠে উপস্থিত ২০ হাজারের ওপর সমর্থক জয় মোহনবাগান স্লোগান দিতে দিতেই স্টেডিয়াম ছাড়লেন।

Post Views: 86

Continue Reading

Previous: মানবাধিকার কমিশনকে দেওয়ার জন্য রিপোর্ট তৈরি করা হচ্ছে : বুদ্ধদেব সাউ
Next: ক্যানসারে আক্রান্ত হয়ে জীবনের মঞ্চে ৪৯ এ থেমে গেলেন হিথ স্ট্রিক

সম্পর্কিত গল্প

micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
শ.jpg

জেমির ৪, মহামেডানের পরে ওড়িশা ম্যাচেও ৫ গোলে জয় বাগানের

Online Desk মার্চ 7, 2026
car-rally.jpg

নারী দিবসে মহিলাদের কার র‍্যালি কলকাতায়

Online Desk মার্চ 6, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.