Skip to content
মার্চ 9, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • গোয়া ম্যাচ জিতেও চিন্তা কেনো হাবাসের!

গোয়া ম্যাচ জিতেও চিন্তা কেনো হাবাসের!

Online Desk ফেব্রুয়ারি 15, 2024
FB_IMG_1707993433715.jpg

স্পোর্টস ডেস্ক ————-আবারও মোহনবাগানের পরিত্রাতা দিমিত্রি পেত্রাতোস। সরস্বতী পুজো এবং ভ্যালেন্টাইন্স ডের রাতে সবুজ মেরুন সমর্থকদের জয়সূচক গোল উপহার দিমিত্রির।‌ বুধবার ফাতোর্দাতে এফসি গোয়াকে ১-০ গোলে হারিয়ে টেবিলে তিন নম্বরে উঠে এল মোহনবাগান। ৭৪ মিনিটে ম্যাচের একমাত্র গোল পেত্রাতোসের। যার ফলে মানোলো মার্কুয়েজের বিরুদ্ধে আন্তোনিও লোপেজ হাবাসের অপরাজেয় রেকর্ড অক্ষত। জয়ের ফলে প্রথম চারে উঠে এলো মোহনবাগান।ম্যাচের পরে হাবাস বললেন,এই জয় খুবই দরকার ছিল। কারণ, এফসি গোয়া এক নম্বর দল, যাদের কেউ হারাতে পারেনি। তা ছাড়া দলটা এখন ক্রমশ উন্নতি করতে শুরু করেছে। এখানে আমরা জেতার সম্ভাবনা নিয়েই এসেছিলাম। সম্প্রতি ওরা একটা ম্যাচেও হারেনি। অবশেষে আমাদের কাছেই হারল।প্রথমার্ধে গোয়া আমাদের চেয়ে ভাল খেলেছে। তার পরে আমরা দলে কয়েকটি পরিবর্তন করি। তাতে দল আরও ভাল খেলে। ফলে দ্বিতীয়ার্ধে আমরা গোল পাই এবং ম্যাচটা জিতি। এই অর্ধে দল অনেক শৃঙ্খলাবদ্ধ ফুটবল খেলে এবং গোলের সুযোগও তৈরি করে। আমরা শক্তি বজায় রাখতে পেরেছি। এটাই এই জয়ের জন্য খুবই জরুরি ছিল। দলের তরুণ খেলোয়াড়দের জন্য আমাদের শক্তি বজায় রাখা সম্ভব হচ্ছে।আমাদের এখন প্রথম এগারো নিয়ে ভাবতে হচ্ছে। কারণ, এক সপ্তাহে আমাদের তিনটে ম্যাচ খেলতে হচ্ছে। আমাদের অনেক সফর করতে হচ্ছে। বারবার যে আবহাওয়া, তাপমাত্রারও পরিবর্তন হচ্ছে, সেটাও দেখতে হবে। পরের ম্যাচে হয়তো প্রথম এগারোয় ৪-৫টা বদল করতে হবে”।

Post Views: 102

Continue Reading

Previous: পারদোর জায়গায় নতুন বিদেশী ইস্টবেঙ্গলে
Next: ময়দানে সরস্বতী পুজো করে নজির সিটি ক্লাবের

সম্পর্কিত গল্প

Sanju.jpg

স্বপ্নের রানকে আরও শক্তিশালী করতে শচীন টেন্ডুলকারের দেখানো পথে হেঁটেছেন স্যামসন

Online Desk মার্চ 9, 2026
sed.png

ভারতের জয়ে উল্লাসে ক্রিকেটপ্রেমীরা, ক্যামেরা বন্দি হল হার্দিক-মাহিকার একান্ত মুহুর্ত

Online Desk মার্চ 9, 2026
surya.jpg

বিশ্বকাপ জিতে ভারত পেয়েছে কত টাকা, জানেন?

Online Desk মার্চ 9, 2026

You may have missed

sharjeel-imam.jpg

শারজিল ইমামকে ১০ দিনের অন্তর্বর্তী জামিন আদালতের

Online Desk মার্চ 9, 2026
Sanju.jpg

স্বপ্নের রানকে আরও শক্তিশালী করতে শচীন টেন্ডুলকারের দেখানো পথে হেঁটেছেন স্যামসন

Online Desk মার্চ 9, 2026
trump-128000.jpg

ওয়াশিংটনের অনুমোদন ছাড়া ইরানের সর্বোচ্চ পদে কেউ টিকবেন না: ট্রাম্প

Online Desk মার্চ 9, 2026
knife.jpg

ইনস্টাগ্রামে মুসলিম মহিলার সঙ্গে প্রেম, বিরোধিতা করায় যমজ বোনকে ৮৪ বার ছুরিকাঘাত করে খুন

Online Desk মার্চ 9, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.