Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • মুম্বইকে উড়িয়ে ডুরান্ড সেমিতে মোহনবাগান

মুম্বইকে উড়িয়ে ডুরান্ড সেমিতে মোহনবাগান

Online Desk আগস্ট 27, 2023
1000340113.jpg

স্পোর্টস ডেস্ক :-মুম্বইয়ের শক্ত গাঁট ভাঙলো মোহনবাগান। রবিবারীয় বিকালে যুবভারতীতে মুম্বই এফসিকে ৩-১ গোলে হারিয়ে ডুরান্ড কাপের সেমিফাইনালে গঙ্গাপাড়ের ক্লাব।এদিন ম্যাচের শুরুতেই ৭ মিনিটে পেনাল্টি পায় মোহনবাগান। জেসন কামিন্সকে বক্সের মধ্যে ফাউল করে বসেন লাচেনপা। কামিন্স পেনাল্টি থেকে দুরন্ত শটে ১-০ করেন। বাঁ-দিকে টপ কর্নারে বল রাখেন কামিন্স। মুম্বইয়ের গোল কিপার লাচেনপা ঠিক দিকেই ঝাঁপ দিয়েছিলেন। কিন্তু সেই শটে এত গতি ছিল যে, কিছু করতে পারেননি। এরপরে যদিও ২৮ মিনিটে ম্যাচে সমতা ফিরিয়ে নেয় মুম্বই।পেরেরা দিয়াজ বক্সের বাঁ দিকে এক-দুই মুভ খেলেন স্টুয়ার্ট ও নোগুয়েরা। বিশাল কাইথ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন আর বলটি নিয়ে পেরেরা দিয়াজ বুক দিয়ে অসাধারণ গোল করে যান। যদিও মুম্বইয়ের সুখের মুহূর্ত বেশিক্ষণ ঠাঁই হয়নি। কারণ ৩০ মিনিটের মাথায় মুম্বইয়ের গোলের ২ মিনিটের মধ্যেই মনবীর ২-১ করলেন। হুগো বৌমাস কর্নারে বৌমাস পাস বাড়ালে, সেটা ধরে মনবীর সিং হেডে বল জালে জড়ান। এরপর ৪১ মিনিটে মুম্বইয়ের গ্রেগ স্টুয়ার্টকে ধাক্কা দিয়ে ফেলে দেন সাদিকু। সংঘর্ষের পর উভয় খেলোয়াড়ই মাটিতে পড়ে থাকায় খেলা সাময়িক বন্ধ হয়ে যায়। প্রথমার্ধে অতিরিক্ত ৬ মিনিট সময় দেওয়া হয়। হাফটাইমের পরে গ্রেগ স্টুয়ার্টকে পেছন থেকে ট্যাকল করেন আনোয়ার আলি। আনোয়ার আলি পেনাল্টি এড়িয়ায় স্টুয়ার্টকে ফাউল করেন। কিন্তু রেফারি মুম্বইয়ের আবেদনে সাড়া দেননি। এদিকে তর্ক করার জন্য পেরেরাকে হলুদকার্ড দেখানো হয়।এরপরে ৬৩ মিনিটে ৩-১ করে ফেলে মোহনবাগান। আশিক কুরুনিয়ানের ক্রস ধরে আনোয়ার আলি হেডে গোল করে গোলের ব্যবধান বাড়ান।৩ গোল খেয়ে বেশ চাপে পড়ে যায় মুম্বই।৭৮ মিনিটে পেনাল্টি এলাকার বাইরে থেকে শট নেন অপুইয়া। বাগান গোলকিপার বিশাল কাইথ সহজেই বল বাঁচান। এরপরে আর গোলের মুখ দেখতে পারেনি মুম্বই। জয় পেয়েই মাঠ ছাড়লো মোহনবাগান। বৃহস্পতিবার সেমিফাইনালে এফসি গোয়ায় মুখোমুখি মোহনবাগান।

Post Views: 161

Continue Reading

Previous: বেঙ্গল সাফারিতে সুখবর, তিন ব্যাঘ্রশাবকের জন্ম দিল রিকা
Next: কলেজ স্কোয়ারে পথশিশুদের ইলিশ ভোজন

সম্পর্কিত গল্প

micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
শ.jpg

জেমির ৪, মহামেডানের পরে ওড়িশা ম্যাচেও ৫ গোলে জয় বাগানের

Online Desk মার্চ 7, 2026
car-rally.jpg

নারী দিবসে মহিলাদের কার র‍্যালি কলকাতায়

Online Desk মার্চ 6, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.