Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • নর্থ ইস্টকে ৪ গোল দিয়েই যুবভারতী ছাড়লো মোহনবাগান

নর্থ ইস্টকে ৪ গোল দিয়েই যুবভারতী ছাড়লো মোহনবাগান

Online Desk ফেব্রুয়ারি 17, 2024
FB_IMG_1708176030929.jpg

স্পোর্টস ডেস্ক :একটু আশঙ্কা ছিলই। যেভাবে আক্রমণ নির্ভর ফুটবল খেলে নর্থ ইস্ট ম্যাচের প্রথম থেকেই চাপে ফেলে দিয়েছিল সেখান থেকে মোহনবাগান ফুটবল সমর্থকদের চিন্তা শুরু হয়ে গিয়েছিল। তবে সব চিন্তা দূর হল। নর্থ ইস্ট এর কাছে ৪-২ গোলে হেরেই যুবভারতী ছাড়লো টিম সবুজ মেরুন। এদিন ম্যাচের শুরুতেই ৫ মিনিটের মাথায় পেনাল্টি থেকে গোল হজম করে নেয় মোহনবাগান। নর্থ ইস্ট দলের হয়ে গোল করেন টমি জুরিচ । এরপর মোহনবাগানকে বেশ ছন্নছাড়াই লাগে। ২১ মিনিটে নর্থ ইস্ট এর শট বারপোস্টে লেগে ফেরে আসে। নাহলে আবার একটা বিপদের আশঙ্কা ছিল।২৯ মিনিটে জনি কাউকোর হেডার!!! গোলপোস্টের একটু উপর দিয়ে উড়ে যায় বল। কর্নার লাইনের কাছে বাঁ-প্রান্ত থেকে সেন্টার তোলেন দিমিত্রি পেত্রাতোস। সেখান থেকে ঘুরেফিরে বলটা কাউকোর মাথায় আসে। গোলের একেবারে সামনে থেকে হেডার। তবে পারেননি হতাশ হবেন কাউকো। ৩৩ মিনিটে ফের বেঁচে যায় মোহনবাগান। মাঝমাঠের নীচ থেকে বলটা পেয়েই ডানপ্রান্তে বাড়িয়ে দেওয়া হয়। মাঝখান থেকে উঠে আসেন জিতিন। যিনি দীপেন্দুকে কার্যত টার্গেট করে নিয়েছেন জিতিন। তবে গোল হয়নি। ৪৫ মিনিটে সমতায় ফেরায় মোহনবাগান। লিস্টন কোলাসোর জোরালো শটে গোলে খাতা খোলে টিম বাগান। এরপর ফের অতিরিক্ত সময়ের ৪৯ মিনিটে জনি কাউকোর পাস থেকে গোল করেন জেসন কামিন্স। প্রথমার্ধের ছিল ২-১ ফলাফল। কিন্তু সেকেন্ড হাফের শুরুতেই মোহনবাগানের বিপদ দেখা দেয়। ৫০ মিনিটে টম জুরিচ ফের গোল করে যান । ডানপ্রান্ত থেকে ক্রস তোলা নেস্টর হেড করেন। বক্সের মাথার উপর বল পান জুরিচ। তাঁর গায়ে লেগে ছিলেন দীপেন্দু। কিন্তু শারীরিক ক্ষমতায় পেরে উঠলেন না দীপেন্দু। তিনি পড়ে যান। তারপর একেবারে ঠান্ডা মাথায় মোহনবাগানের গোলে বল ঢুকিয়ে দেন জুরিচ। গোল খেয়ে যদিও মোহনবাগান তেতে ওঠে।৫৩ মিনিটে মোহনবাগানের ত্রাতা রূপে ধরা দেন সেই পেত্রাতোস। লিস্টন কোলাসোর পাস বাড়ান জেসন কামিন্সকে। ফিরতি বলে গোল করে যান দিমি।৫৭ মিনিটে ফের গোল দেয় মোহনবাগান। জনি কাউকো বক্সের বাইরে থেকে পাস দেন সাহালকে । তারপর সাহাল নর্থ ইস্ট বক্সের মধ্যে ঢুকে গোল করে যান।জেতার জায়গায় পৌঁছে পরিবর্তনের দিকে হাঁটেন বাগান কোচ আন্টেনিও লোপেজ হাবাস।৬৭ মিনিটে জনি কাউকোকে তুলে দীপক টাংরিকে নামান।৭৭ মিনিটে কামিন্সকে তুলে সাদিকুকে নামান। তবে ম্যাচে আর গোলের পরিস্থিতি তৈরী হয়নি। হাসি মুখে মাঠ ছাড়লো টিম হাবাস। প্রথম দুইয়ের উঠে শিল্ড জয়ে অনেকটাই এগিয়ে গেলো শতবর্ষ প্রাচীন ক্লাব।

Post Views: 137

Continue Reading

Previous: জীবনের শেষ ম্যাচে আবেগপ্রবণ মনোজ
Next: অভিষেকের সবুজ সংকেতের পরই শিবু পাকড়াও?

সম্পর্কিত গল্প

micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
শ.jpg

জেমির ৪, মহামেডানের পরে ওড়িশা ম্যাচেও ৫ গোলে জয় বাগানের

Online Desk মার্চ 7, 2026
car-rally.jpg

নারী দিবসে মহিলাদের কার র‍্যালি কলকাতায়

Online Desk মার্চ 6, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.