Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • সাদার্ন ম্যাচে ভরাডুবি মোহনবাগানের

সাদার্ন ম্যাচে ভরাডুবি মোহনবাগানের

Online Desk আগস্ট 20, 2023
1000330269.jpg

স্পোর্টস ডেস্ক : চলতি কলকাতা লিগে অনেক ম্যাচ হারতে হারতে বেঁচে গিয়েছে মোহনবাগান। কিন্তু রবিবাসরীয় ম্যাচে রক্ষা হল না। ঘরের মাঠে রঞ্জন ভট্টাচাৰ্যর সাদার্ন সমিতির কাছে ২-০ গোলে লিগে প্রথম হারের মুখোমুখি হতে হল গঙ্গাপাড়ের ক্লাবকে। এদিন কোনো প্রতিরোধই গড়ে তুলতে পারেনি টিম বাগান। অন্যদিকে একের পর এক আক্রমণে মোহনবাগানকে একেবারে মাটি ধরিয়ে দেয় সাদার্ন। এদিন ম্যাচের শুরুতেই ১১ মিনিটে গোলের দিকে বল নিয়ে গেলেও শটটি বাইরে মারলেন নাওরেম। ফলে গোলের সুযোগ তৈরি হয়েও তা কাজে লাগাতে পারল না বাগান।১৯ মিনিটেই এলো মুহূর্ত বাগান গোলরক্ষককে বোকা বানিয়ে গোল করলেন সাদার্নের সৌগত হাঁসদা । গোলরক্ষক একপ্রকার দাঁড়িয়ে দেখলেন।২৪ মিনিটে ফের গোল হজম করে মোহনবাগান ডিফেন্সের ভুলে। দ্বিতীয় গোলটিও করলেন সাদার্নের সৌগত। ৩৬ মিনিটে মোহনবাগানের টাইসন সুন্দর সুযোগ পেলেও মিস করেন। ৩৯ মিনিটে গোলের সুযোগ পেয়ে বল বাইরে মারেন সুহেল ভাট। প্রথমার্ধ ছিল ২-০। আশা করা হয়েছিল হাফটাইমের পরে ঘুরে দাঁড়াবে মোহনবাগান। কিন্তু কোথায় কী! সাদার্ন যেন মোহনবাগানক এদিন উড়িয়ে দেওয়ার জন্যই এসেছিল। একের পর এক আক্রমণ করে মোহনবাগান বক্সে। যদিও ৬৭ মিনিটে ফের একবার গোলের সুযোগ তৈরি করে ফেলেছিল বাগান। কিন্তু এবারও পোস্টে মারেন সুহেল।৮১ মিনিটেও মোহনবাগানের কিয়ান নাসিরি গোলের সুযোগ মিস করলেন। অতিরিক্ত সময় দেওয়া হয় ৯ মিনিট তাতেও মোহনবাগান ম্যাচে ফিরতে পারেনি। উত্তেজিত মোহনবাগান সমর্থকরা মাঠে বোতল ছুড়ে মারে ফিফা রেফারি প্রাঞ্জল বন্দোপাধ্যায়ের উদ্দেশ্য গালাগালিও করেন।

Post Views: 96

Continue Reading

Previous: মুরারিপুকুরে জগন্নাথ মন্দিরের উদ্বোধনকে কেন্দ্র করে প্রকাশ্যে বিবাদ তৃণমূলের
Next: গোষ্ঠ পালের জন্মদিন পালন রাজ্য সরকারের

সম্পর্কিত গল্প

micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
শ.jpg

জেমির ৪, মহামেডানের পরে ওড়িশা ম্যাচেও ৫ গোলে জয় বাগানের

Online Desk মার্চ 7, 2026
car-rally.jpg

নারী দিবসে মহিলাদের কার র‍্যালি কলকাতায়

Online Desk মার্চ 6, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.