Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • যুবভারতীতে অন্য মোহনবাগান, কলিঙ্গ হারের পরে প্রতিশ্রুতি হাবাসের

যুবভারতীতে অন্য মোহনবাগান, কলিঙ্গ হারের পরে প্রতিশ্রুতি হাবাসের

Online Desk এপ্রিল 24, 2024
thumb_12836-1.jpg

স্পোর্টস ডেস্ক :লিগ শিল্ড জিতে ছন্দপতন মোহনবাগানের।আইএসএলে সেমি-ফাইনালের প্রথম লেগে ওড়িশা এফসি-র বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে ওড়িশা এফসি-র কাছে ১-২ হেরে গেল টিম সবুজ মেরুন। মঙ্গলবার ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে ম্যাচের শুরুতেই ৩ মিনিটে মনবীর সিংয়ের গোলে এগিয়ে যাওয়ার পরেও হেরে গেল সবুজ-মেরুন। গোল খাওয়ার পরেই ১১ মিনিটেই সমতা ফেরান ওড়িশার কার্লোস ডেলগাডো। ৩৯ মিনিটে আবার ওড়িশাকে এগিয়ে দেন সবুজ মেরুনের প্রাক্তনী রয় কৃষ্ণ। আর শোধ করতে পারল না মোহনবাগান। দ্বিতীয়ার্ধে গোল না হলেও, জোড়া লাল কার্ড দেখা গেল ম্যাচে । ৬৭ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন সবুজ-মেরুনের স্ট্রাইকার আর্মান্দো সাদিকু। এরপর ৭৪ মিনিটে লাল কার্ড দেখেন ডেলগাডো। এই ম্যাচ হারে ফাইনালের রাস্তা কঠিন হয়ে গেল। তবে সেমিফাইনালের প্রথম লেগে হারে ফাইনালের অঙ্ক কঠিন হল মোহনবাগানের। ২৮ এপ্রিল ঘরের মাঠে ফিরতি লেগে অন্তত দু”গোলের ব্যবধানে জিততে হবে। তবেই সরাসরি ফাইনালের ছাড়পত্র পাবে হাবাসের দল। এক গোলে জিতলে ম্যাচ এক্সট্রা টাইমে গড়াবে। ম্যাচ ড্র হলে বা হারলেই শেষ চার থেকে বিদায়। যদিও ঘুরে দাঁড়ানোর গ্যারেন্টি দিচ্ছেন বাগান কোচ আন্টেনিও লোপেজ হাবাস। এদিন হারের পরে তিনি বললেন,’আমরা ভাল খেলিনি। অনেক ভুল করেছে দলের ছেলেরা। এত ভুল করলে দল হিসেবে ভাল খেলা কঠিন হয়ে পড়ে। লিগশিল্ড জয়ের পর সম্ভবত আমাদের একটু গা ছাড়া ভাব এসে গিয়েছিল আজ। এটা স্বাভাবিক। সেমিফাইনালে জিততে গেল একশো শতাংশ দিতেই হবে। তবে আমার মনে হয় কলকাতায় এই ফল বদলানোর ক্ষমতা আমাদের আছে।
দলের কোনও ফুটবলারই সে সাদিকু বলুন, কাউকো বলুন আমাদের কোনও খেলোয়াড়ই আজ তাদের সেরাটা দিতে পারেনি। যার জেরে এই ফল হয়েছে। পরের ম্যাচে সম্পুর্ণ অন্য মোহনবাগানকে দেখা যাবে। এই প্রতিশ্রুতি দিচ্ছি আমি।’

Post Views: 64

Continue Reading

Previous: কোলাঘাট ফুল বাজারে ভোট প্রচারে অভিজিৎ গঙ্গোপাধ্যায়
Next: অধীরের মনোনয়ন জমা ঘিরে জমজমাট বহরমপুর

সম্পর্কিত গল্প

micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
শ.jpg

জেমির ৪, মহামেডানের পরে ওড়িশা ম্যাচেও ৫ গোলে জয় বাগানের

Online Desk মার্চ 7, 2026
car-rally.jpg

নারী দিবসে মহিলাদের কার র‍্যালি কলকাতায়

Online Desk মার্চ 6, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.