Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • গোয়া ম্যাচ হারের পরে কোচ হাঁটাও স্লোগান বাগান সমর্থকদের

গোয়া ম্যাচ হারের পরে কোচ হাঁটাও স্লোগান বাগান সমর্থকদের

Online Desk ডিসেম্বর 25, 2023
download-3.jpg

স্পোর্টস ডেস্ক : ———–প্রশ্ন কোচের স্ট্র্যাটেজি নিয়ে। একাধিক চোট, লাল কার্ডের সমস্যায় জর্জরিত থাকা ঘরের মাঠে যুবভারতীতে এফসি গোয়ার কাছে ৪-১ গোলে হার মোহনবাগানের। আর এদিনের হারের পরে বাগান কোচ জুয়ান ফেরান্দর স্ট্যাটেজি নিয়ে প্রশ্ন উঠে গেলো। আর সমর্থকরা গো ব্যাক জুয়ান স্লোগান দিলেন।বিক্ষোভ দেখালেন।যদিও বাগান সচিব দেবাশিস দত্ত সমর্থকদের আশ্বাস দিয়ে বললেন একটু ধৈর্য্য ধরুন ঠিক হয়ে যাবে সব লম্বা টুর্নামেন্ট।অর্ধেক ফিট গ্ল্যান ও দীপক টাঙরিকে মাঠে নামাতে বাধ্য হন মোহনবাগান কোচ। সিনিয়র ডিফেন্ডার শুভাশিস বোসকে এ দিন চেনা ছন্দে পাওয়া যায়নি। ম্যাচের শেষ দিকে হ্যামিল চোট পেয়ে মাঠের বাইরে চলে গেলেও তাঁর পরিবর্ত খেলোয়াড় নামাতে পারেননি ফেরান্দ। এই সময় প্রায় মিনিট কুড়ি দশজনে খেলতে হয় তাদের।

এই হতাশাজনক হার নিয়ে ফেরান্দ সাংবাদিকদের বলেন, “মুম্বইয়ের ম্যাচে কী হয়েছে আপনারা দেখেছেন। একাধিক লাল কার্ড। তার ওপর আমাদের একাধিক খেলোয়াড়ের চোট। আজ যারা প্রথম এগারোয় ছিল, তারাও সবাই পুরো ফিট ছিল না। তা সত্ত্বেও তারা সর্বশক্তি দিয়ে খেলার চেষ্টা করেছে। শেষে ২৫ মিনিট আমাদের দশ জনে খেলতে হয়েছে। এই ম্যাচের প্রস্তুতির জন্য আমাদের হাতে সময়ও ছিল না। এরকমই পরিস্থিতি আমাদের। এগুলো সবই আমাদের এই পারফরম্যান্সের কারণ, এগুলো অজুহাত নয়। বাস্তবটা মেনে নিতেই হবে এবং সামনের দিকে তাকাতেও হবে। আজ আমরা যাদের হাতে পেয়েছি, তাদের খেলাতে বাধ্য হয়েছি। এর চেয়ে ভাল কিছু করা বোধহয় সম্ভব ছিল না”।

ম্যাচের শুরুর দিকেই পেনাল্টি পেয়ে গোল করে দলকে এগিয়ে দেন নোয়া সাদাউই। এই গোলের পরেই তাঁর দলের কাজ আরও কঠিন হয়ে পড়ে বলে মনে করেন ফেরান্দো। বলেন, “এত তাড়াতাড়ি ওরা পেনাল্টি থেকে গোল করার সুযোগ পেয়ে গেল! ওই সময় গোল খেয়ে গেলে, তাও আবার পেনাল্টি থেকে, পরিস্থিতি খুবই কঠিন হয়ে যায়। দলের অনেকেই আজ যে ভূমিকা পালন করেছে, তা প্রথমবারের জন্যই করেছে। তার ওপর যথেষ্ট চাপ সামলাতে হয়েছে। এই অবস্থায় খেলোয়াড়দের পাশে থাকাটা বেশি জরুরি। কৌশল, পরিকল্পনা এ সব নিয়ে কথা বলে লাভ নেই। এখন খেলোয়াড়দের কঠিন মানসিক শক্তিই বেশি প্রয়োজন”।

Post Views: 87

Continue Reading

Previous: রেফারির সিদ্ধান্তর বিরুদ্ধে কুশপুতুল পোড়ালেন লাল হলুদ সমর্থকরা
Next: মসজিদে আজান চলাকালীনই জঙ্গি হামলা্লা, নিহত অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার

সম্পর্কিত গল্প

micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
শ.jpg

জেমির ৪, মহামেডানের পরে ওড়িশা ম্যাচেও ৫ গোলে জয় বাগানের

Online Desk মার্চ 7, 2026
car-rally.jpg

নারী দিবসে মহিলাদের কার র‍্যালি কলকাতায়

Online Desk মার্চ 6, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.