Skip to content
জুন 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • গিল, রাহুলের শতরানে আফগানিস্তান টেস্টে দাপট টিম ইন্ডিয়ার

গিল, রাহুলের শতরানে আফগানিস্তান টেস্টে দাপট টিম ইন্ডিয়ার

Online Desk জুন 6, 2026
Test.jpg

স্পোর্টস ডেস্ক : মোল্লানপুরে আফগানিস্তানের বিরুদ্ধে এক মাত্র টেস্টের প্রথম দিনই চালকের আসনে ভারত। শতরান করলেন লোকেশ রাহুল এবং শুভমন গিল। আফগানিস্তানের বিরুদ্ধে টেস্ট ম্যাচে টসে জিতে ব্যাটিং করতে নেমে প্রথম দিনের শেষে দারুণ জায়গায় ভারতীয় দল। দিনের শেষে প্রথম ইনিংসে ভারতের স্কোর তিন উইকেটে ৩৬৮। অপরাজিত শতরান করেছেন অধিনায়ক শুভমন গিল তিনি দিনের শেষে ১০৩ রান করে অপরাজিত। সমালোচকদের জবাব দিয়ে ভালো ব্যাটিং করলেন তারকা উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থ । তিনি ৫০ রান করে অপরাজিত। শুবমানের পাশাপাশি শতরান করেছেন কে এল রাহুল। এই তারকা ১০০ রান করেছেন। সাই সুদর্শনও ভালো ব্যাটিং করেছেন। তিনি ৮১ রান করে আউট হয়ে যান। নিশ্চিত শতরান হারালেন সুদর্শন। বড় রান পাননি একমাত্র যশস্বী জয়সোয়াল । এই তরুণ ওপেনার ২৪ রান করে আউট হয়ে যান।

নতুন নজির শুভমনের

টেস্ট ক্রিকেটে ভারতের অধিনায়ক হিসেবে সর্বাধিক শতরান করেছেন বিরাট কোহলি. এই কিংবদন্তি ১১৩ ইনিংসে ২০ বার শতরান করেছেন। অপর এক কিংবদন্তি সুনীল গাভাসকর ৭৪ ইনিংসে ১১ বার শতরান করেন। মহম্মদ আজহারউদ্দিন ৭৮ ইনিংসে নয় শতরান করেন। সচিন তেন্ডুলকর ৪৩ ইনিংসে সাত শতরান করেছেন। শুবমান টেস্টে ভারতের অধিনায়ক হিসেবে ১৫-তম ইনিংসে ষষ্ঠ শতরান করলেন। টেস্টে পঞ্চমবার অর্ধশতরান করলেন ঋষভ। টেস্টে দ্বাদশ শতরান করলেন রাহুল।

অধিনায়ক হিসেবে ১,০০০ রান শুবমানের

টেস্টে ভারতের ১১-তম অধিনায়ক হিসেবে ১,০০০ রান পূরণ করলেন শুবমান। গাভাসকর টেস্টে ভারতের অধিনায়ক হিসেবে ১৪-তম ইনিংসে ১,০০০ রান পূরণ করেছিলেন। শুবমান ১৫-তম ইনিংসে ১,০০০ রান পূরণ করে গাভাসকরের ঠিক পিছনে থাকলেন। ভারতের অধিনায়ক হওয়ার পর ৩৫১ দিনের মধ্যে এই নজির গড়লেন শুবমান। তিনি এই ম্যাচের দ্বিতীয় দিন নিজের ও দলের রান সংখ্যা বাড়ানোর চেষ্টা করবেন। শতরান করার চেষ্টা করবেন ঋষভ। ভারতীয় দল এই ম্যাচে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে চাইবে না।

Post Views: 46

Continue Reading

Previous: সিএএ বিক্ষোভের সময় তাণ্ডবের ঘটনায় সব পুরনো ফাইল খোলার নির্দেশ মুখ্যমন্ত্রীর
Next: মাকে ছুরি দিয়ে কুপিয়ে ৫ তলা থেকে মরণঝাঁপ ছেলের

সম্পর্কিত গল্প

Shaokat.jpg

প্রভাবশালী তত্ত্বে সায় আদালতের, ভাঙড় বোমা বিস্ফোরণ মামলায় শওকত মোল্লার ১৪ দিনের এনআইএ হেফাজত

Online Desk জুন 6, 2026
Untitled.png

বিশ্বকাপে ফ্রি টিকিট! দাম চাইল ফিফা

Online Desk জুন 6, 2026
cjp.jpg

গোরক্ষপুরে ধর্মেন্দ্র প্রধানের কুশপুতুল পোড়ানোর চেষ্টা! আটক আরশোলা পার্টির ৩ সমর্থক

Online Desk জুন 6, 2026

You may have missed

Shaokat.jpg

প্রভাবশালী তত্ত্বে সায় আদালতের, ভাঙড় বোমা বিস্ফোরণ মামলায় শওকত মোল্লার ১৪ দিনের এনআইএ হেফাজত

Online Desk জুন 6, 2026
Untitled.png

বিশ্বকাপে ফ্রি টিকিট! দাম চাইল ফিফা

Online Desk জুন 6, 2026
cjp.jpg

গোরক্ষপুরে ধর্মেন্দ্র প্রধানের কুশপুতুল পোড়ানোর চেষ্টা! আটক আরশোলা পার্টির ৩ সমর্থক

Online Desk জুন 6, 2026
Hasina.jpg

আওয়ামী লীগ নিষিদ্ধ না প্রসিদ্ধ ইতিহাসই তার প্রমাণ

Online Desk জুন 6, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.