Skip to content
অক্টোবর 31, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাষ্ট্র
  • পুণেতে বহুতলের ১৮ তলা থেকে পড়ে মৃত্যু মা ও ৬ বছরের ছেলের, আত্মহত্যা বলেই প্রাথমিক অনুমান পুলিশের

পুণেতে বহুতলের ১৮ তলা থেকে পড়ে মৃত্যু মা ও ৬ বছরের ছেলের, আত্মহত্যা বলেই প্রাথমিক অনুমান পুলিশের

Online Desk অক্টোবর 31, 2026
New-Project-2026-10-31T165908.513.webp

অর্পিতা মুখার্জী: বহুতল আবাসনের ১৮ তলা থেকে পড়ে মৃত্যু হয়েছে মা ও ছেলের। পুলিশের প্রাথমিক অনুমান, সন্তানকে সঙ্গে নিয়ে আত্মহত্যা করেছেন ওই মহিলা। ঘটনাটি ঘটেছে পুণের পিম্পরি-চিঞ্চওয়াড় এলাকা। যদিও কী কারণে মৃত্যু তা নিয়ে এখনও ধোঁয়াশায় পুলিশ। মৃত্যুর কারণ জানতে শুরু হয়েছে তদন্ত।

জানা গিয়েছে, মৃতদের নাম একতা ভাংডে (৩৩) এবং তাঁর ছেলে মাধব ভাংডে (৬)। তাঁরা থেরগাঁও-ওয়াকড় এলাকার সিগনেচার পার্ক নামে একটি হাই-রাইজ কমপ্লেক্সের সাত তলায় থাকতেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পরিবারটি গত দুই বছর ধরে সেখানে বসবাস করছিল। মূলত রাজস্থানের বাসিন্দা তাঁরা। একতার স্বামী মনোজ ভাংডে (৩৫) ইয়েরওয়াড়ার একটি তথ্যপ্রযুক্তি সংস্থায় কর্মরত।

পুলিশ সূত্রে খবর, শুক্রবার সকালে মনোজ যথারীতি অফিসে চলে যান। বাড়িতে ছিলেন একতা ও মাধব। সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ আবাসনের বাসিন্দারা বিকট শব্দ শুনে নীচে নেমে এসে দু’জনকে পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে ওয়াকড় থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ জানিয়েছে, ঘটনার কিছু আগে একতা ছেলেকে নিয়ে লিফটে করে ১৮ তলায় গিয়েছিলেন। সেখানকার গ্যালারির কাছে তাঁদের জুতো পড়ে থাকতে দেখা যায়।

ঘটনার পরেই দু’জনের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। কী কারণে এই ঘটনা, তা খতিয়ে দেখছে পুলিশ। পরিবারের সঙ্গে কথা বলা হচ্ছে।

Continue Reading

Previous: প্রথমবার ডাভোসে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী! বিশ্ব মঞ্চে বিনিয়োগের পিচ করতে চলেছেন বিজয়
Next: আলিপুরের পর নিউটাউনেও আসছে রয়্যাল বেঙ্গল টাইগার, মে মাসের মধ্যেই বাঘ আনার লক্ষ্য বনদপ্তরের

সম্পর্কিত গল্প

New-Project-2026-10-31T173246.533.webp

আলিপুরের পর নিউটাউনেও আসছে রয়্যাল বেঙ্গল টাইগার, মে মাসের মধ্যেই বাঘ আনার লক্ষ্য বনদপ্তরের

Online Desk অক্টোবর 31, 2026
New-Project-2026-10-31T164730.624.webp

প্রথমবার ডাভোসে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী! বিশ্ব মঞ্চে বিনিয়োগের পিচ করতে চলেছেন বিজয়

Online Desk অক্টোবর 31, 2026
New-Project-2026-10-31T160248.491.webp

প্রয়াণ দিবসে ইন্দিরা গান্ধীকে শ্রদ্ধা, দুর্গাপুরে কংগ্রেসের স্মরণসভা

Online Desk অক্টোবর 31, 2026

You may have missed

New-Project-2026-10-31T173246.533.webp

আলিপুরের পর নিউটাউনেও আসছে রয়্যাল বেঙ্গল টাইগার, মে মাসের মধ্যেই বাঘ আনার লক্ষ্য বনদপ্তরের

Online Desk অক্টোবর 31, 2026
New-Project-2026-10-31T165908.513.webp

পুণেতে বহুতলের ১৮ তলা থেকে পড়ে মৃত্যু মা ও ৬ বছরের ছেলের, আত্মহত্যা বলেই প্রাথমিক অনুমান পুলিশের

Online Desk অক্টোবর 31, 2026
New-Project-2026-10-31T164730.624.webp

প্রথমবার ডাভোসে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী! বিশ্ব মঞ্চে বিনিয়োগের পিচ করতে চলেছেন বিজয়

Online Desk অক্টোবর 31, 2026
New-Project-2026-10-31T160248.491.webp

প্রয়াণ দিবসে ইন্দিরা গান্ধীকে শ্রদ্ধা, দুর্গাপুরে কংগ্রেসের স্মরণসভা

Online Desk অক্টোবর 31, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.