Skip to content
অক্টোবর 31, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাষ্ট্র
  • প্রথমবার ডাভোসে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী! বিশ্ব মঞ্চে বিনিয়োগের পিচ করতে চলেছেন বিজয়

প্রথমবার ডাভোসে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী! বিশ্ব মঞ্চে বিনিয়োগের পিচ করতে চলেছেন বিজয়

Online Desk অক্টোবর 31, 2026
New-Project-2026-10-31T164730.624.webp

নিজস্ব সংবাদদাতা: বিশ্ব বিনিয়োগকারীদের তামিলনাড়ুতে টানতে বড় পদক্ষেপ করতে চলেছে তামিলগা ভেট্রি কাজাগম (টিভিকে) সরকার। সুইৎজারল্যান্ডের ডাভোসে অনুষ্ঠিত হতে চলা ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে (ডব্লিউইএফ) যোগ দিতে চলেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়। দলের তরফে এই তথ্য প্রকাশ করা হয়েছে এক সর্বভারতীয় সংবাদমাধ্য়মের কাছে।

বিজয় যদি ডাভোসে যান, তবে তিনিই হবেন তামিলনাড়ুর প্রথম মুখ্যমন্ত্রী যিনি ক্ষমতায় থাকাকালীন এই বিশ্ব অর্থনৈতিক সম্মেলনে যোগ দিচ্ছেন। এর আগে ডিএমকে সরকারের আমলে শিল্পমন্ত্রী থঙ্গম থেন্নারাসু এবং পরে টি আর বি রাজা ডাভোস সফর করেছিলেন। কিন্তু মুখ্যমন্ত্রী পর্যায়ে এই সফর এই প্রথম।

টিভিকে-র মুখপাত্র এম সত্যকুমার সংবাদমাধ্য়মকে জানিয়েছেন, “বিজয়ের ডাভোস সফরের পর তামিলনাড়ু নতুন করে নজর কাড়বে এবং বড় বিনিয়োগ আসবে। ভাবুন, বিশ্বের বড় বড় নেতাদের সঙ্গে কার্ড বিনিময় করবেন তিনি।” তাঁর দাবি, ডাভোসে বিজয় এমন অভ্যর্থনা পাবেন, যা “অন্য কোনও বিশ্বনেতার ক্ষেত্রে দেখা যায়নি”।

এই সফরের ঘোষণা এমন এক সময়ে এল, যখন বিরোধীদের অভিযোগ, নতুন বিনিয়োগ টানার ক্ষেত্রে তামিলনাড়ু অন্য রাজ্যগুলির থেকে পিছিয়ে পড়ছে। এই অভিযোগ উড়িয়ে দিয়ে শাসক দলের পাল্টা দাবি, কেন্দ্র সরকার প্রতিবেশী অন্ধ্রপ্রদেশকে বাড়তি সুবিধা দিচ্ছে, যেখানে এনডিএ-র শরিক চন্দ্রবাবু নাইডুর সরকার রয়েছে।

সত্যকুমারের অভিযোগ, “আমাদের মুখ্যমন্ত্রী বিজেপিকে আদর্শগত শত্রু বলেছেন। সরকার হিসেবে কেন্দ্রের সঙ্গে আমাদের কোনও সমস্যা নেই, কিন্তু বিদেশ মন্ত্রক এবং কেন্দ্রীয় সরকার যখন আমরা বিদেশ থেকে বিনিয়োগের চেষ্টা করি, তখন অন্ধ্রপ্রদেশকে পক্ষপাতিত্ব করে।”

তিনি আরও জানান, কেন্দ্রের সহযোগিতা না পাওয়া সত্ত্বেও তামিলনাড়ু ইতিমধ্যেই ১ লক্ষ কোটি টাকার বিনিয়োগের প্রতিশ্রুতি পেয়েছে এবং সেগুলিকে বাস্তব প্রকল্পে রূপান্তরের কাজ চলছে। রাজ্যে থাকা শিল্প সংস্থাগুলিকে ব্যবসা সম্প্রসারণে উৎসাহ দেওয়ার পাশাপাশি নতুন বিনিয়োগকারী আনার চেষ্টাও চলছে বলে জানিয়েছে সরকার। যদিও অন্ধ্রপ্রদেশের প্রতি পক্ষপাতিত্বের অভিযোগ অস্বীকার করেছে বিজেপি।

Continue Reading

Previous: প্রয়াণ দিবসে ইন্দিরা গান্ধীকে শ্রদ্ধা, দুর্গাপুরে কংগ্রেসের স্মরণসভা
Next: পুণেতে বহুতলের ১৮ তলা থেকে পড়ে মৃত্যু মা ও ৬ বছরের ছেলের, আত্মহত্যা বলেই প্রাথমিক অনুমান পুলিশের

সম্পর্কিত গল্প

New-Project-2026-10-31T173246.533.webp

আলিপুরের পর নিউটাউনেও আসছে রয়্যাল বেঙ্গল টাইগার, মে মাসের মধ্যেই বাঘ আনার লক্ষ্য বনদপ্তরের

Online Desk অক্টোবর 31, 2026
New-Project-2026-10-31T165908.513.webp

পুণেতে বহুতলের ১৮ তলা থেকে পড়ে মৃত্যু মা ও ৬ বছরের ছেলের, আত্মহত্যা বলেই প্রাথমিক অনুমান পুলিশের

Online Desk অক্টোবর 31, 2026
New-Project-2026-10-31T160248.491.webp

প্রয়াণ দিবসে ইন্দিরা গান্ধীকে শ্রদ্ধা, দুর্গাপুরে কংগ্রেসের স্মরণসভা

Online Desk অক্টোবর 31, 2026

You may have missed

New-Project-2026-10-31T173246.533.webp

আলিপুরের পর নিউটাউনেও আসছে রয়্যাল বেঙ্গল টাইগার, মে মাসের মধ্যেই বাঘ আনার লক্ষ্য বনদপ্তরের

Online Desk অক্টোবর 31, 2026
New-Project-2026-10-31T165908.513.webp

পুণেতে বহুতলের ১৮ তলা থেকে পড়ে মৃত্যু মা ও ৬ বছরের ছেলের, আত্মহত্যা বলেই প্রাথমিক অনুমান পুলিশের

Online Desk অক্টোবর 31, 2026
New-Project-2026-10-31T164730.624.webp

প্রথমবার ডাভোসে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী! বিশ্ব মঞ্চে বিনিয়োগের পিচ করতে চলেছেন বিজয়

Online Desk অক্টোবর 31, 2026
New-Project-2026-10-31T160248.491.webp

প্রয়াণ দিবসে ইন্দিরা গান্ধীকে শ্রদ্ধা, দুর্গাপুরে কংগ্রেসের স্মরণসভা

Online Desk অক্টোবর 31, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.