Skip to content
অক্টোবর 12, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাষ্ট্র
  • জ্ঞানেশকে সরানোর দাবিতে এবার বিধানসভায় প্রস্তাব কেরলমে, সোমবারই পেশ করতে পারেন মুখ্যমন্ত্রী সতীশন

জ্ঞানেশকে সরানোর দাবিতে এবার বিধানসভায় প্রস্তাব কেরলমে, সোমবারই পেশ করতে পারেন মুখ্যমন্ত্রী সতীশন

Online Desk অক্টোবর 12, 2026
New-Project-44.webp

নিজস্ব সংবাদদাতা: মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে বিরোধীদের লড়াই এবার গড়াল বিধানসভায়। দেশের মধ্যে প্রথম রাজ্য হিসেবে জ্ঞানেশের অপসারণ চেয়ে বিধানসভায় প্রস্তাব আনতে চলেছে কেরলমের (সাবেক কেরল) কংগ্রেস সরকার। আজ, সোমবারই মুখ্যমন্ত্রী ভিডি সতীশন এই প্রস্তাব পেশ করতে পারেন।

প্রস্তাবে মূলত তিনটি দাবি রাখা হচ্ছে। প্রথমত, জ্ঞানেশ কুমারকে মুখ্য নির্বাচন কমিশনারের পদ থেকে সরানোর জন্য কেন্দ্রের কাছে আর্জি। দ্বিতীয়ত, এসআইআর বা ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের নামে যে বৈধ ভোটারদের নাম বাদ পড়েছে, তাঁদের নাম ফিরিয়ে আনা এবং এই প্রক্রিয়ার ভুলত্রুটি শোধরানো। তৃতীয়ত, নির্বাচন কমিশনার নিয়োগ আইন ফের বদলে নিয়োগ প্যানেলে প্রধানমন্ত্রী ও বিরোধী দলনেতার পাশাপাশি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে ফেরানো।

উল্লেখ্য, ২০২৩ সালে আইন বদলে নিয়োগ প্যানেল থেকে প্রধান বিচারপতিকে সরিয়ে দেওয়া হয়। এখন প্যানেলে আছেন প্রধানমন্ত্রী, তাঁর মনোনীত একজন কেন্দ্রীয় মন্ত্রী এবং লোকসভার বিরোধী দলনেতা। বিরোধীদের অভিযোগ, এই কাঠামোয় আপত্তি জানালেও সংখ্যাগরিষ্ঠতার জোরে শেষ পর্যন্ত কেন্দ্রের ইচ্ছাই কার্যকর হয়।

১৪০ আসনের কেরলম বিধানসভায় শাসক ইউডিএফ জোটের হাতে ১০২টি আসন, বিরোধী বামজোট এলডিএফ-এর ৩৫ এবং বিজেপির ৩টি আসন রয়েছে। শাসক শিবির আশাবাদী, এই প্রস্তাবে বিরোধী বাম বিধায়করাও সমর্থন জানাবেন। অতীতেও একাধিক ইস্যুতে রাজনৈতিক বিরোধ ভুলে কংগ্রেস ও বামেরা একসঙ্গে ভোট দিয়েছে দক্ষিণের এই রাজ্যে।

Continue Reading

Previous: স্থূলতা বা Obesity হওয়ার কারণ ও তা থেকে বাঁচার উপায়:
Next: ‘ভয়ে জ্ঞানেশ কুমার ঘুমাতে পারছেন না!’, বড় অভিযোগ রাহুল গান্ধীর

সম্পর্কিত গল্প

New-Project-55.webp

খাদ্যপণ্যের দামে ধাক্কা, সেপ্টেম্বরে খুচরো মূল্যবৃদ্ধি বেড়ে ৫.৫৪ শতাংশ, পকেটে টান মধ্যবিত্তের

Online Desk অক্টোবর 12, 2026
New-Project-54.webp

রবীন্দ্রনাথের প্রতিকৃতি বিকৃতির অভিযোগ, বাংলাদেশে চারজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা

Online Desk অক্টোবর 12, 2026
FotoJet.jpg

জীবনের সঙ্গে লড়াই করে শতরান করে বাংলাকে বাঁচালেন অভিষেক

Online Desk অক্টোবর 12, 2026

You may have missed

New-Project-55.webp

খাদ্যপণ্যের দামে ধাক্কা, সেপ্টেম্বরে খুচরো মূল্যবৃদ্ধি বেড়ে ৫.৫৪ শতাংশ, পকেটে টান মধ্যবিত্তের

Online Desk অক্টোবর 12, 2026
New-Project-54.webp

রবীন্দ্রনাথের প্রতিকৃতি বিকৃতির অভিযোগ, বাংলাদেশে চারজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা

Online Desk অক্টোবর 12, 2026
FotoJet.jpg

জীবনের সঙ্গে লড়াই করে শতরান করে বাংলাকে বাঁচালেন অভিষেক

Online Desk অক্টোবর 12, 2026
kumbh.jpg

কুম্ভমেলার স্থানের কাছেই ভূগর্ভস্থ জলে মিলল ক্যানসার সৃষ্টিকারী রাসায়নিক!

Online Desk অক্টোবর 12, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.