Skip to content
অক্টোবর 12, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাষ্ট্র
  • ‘ভয়ে জ্ঞানেশ কুমার ঘুমাতে পারছেন না!’, বড় অভিযোগ রাহুল গান্ধীর

‘ভয়ে জ্ঞানেশ কুমার ঘুমাতে পারছেন না!’, বড় অভিযোগ রাহুল গান্ধীর

Online Desk অক্টোবর 12, 2026
rahul.webp

ওঙ্কার ডেস্ক: তাঁর অপসারণের দাবিতে একজোট হয়েছে ইন্ডিয়া জোট। সপ্তাহভর দিল্লিতে বিক্ষোভ চলছে। এই আবহে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে নিয়ে তীব্র ভাষায় খোঁচা দিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। যে ভাবে দেশ জুড়ে জ্ঞানেশের বিরুদ্ধে রাস্তায় নামছেন ছাত্র যুবরা, সেই প্রেক্ষিতে কংগ্রেস সাংসদ বলেন, ‘ভয়ে জ্ঞানেশ কুমারের ঘুম হচ্ছে না’!

ভোটার তালিকায় ‘স্পেশাল ইনটেনসিভ রিভিশন’ নিয়ে ওঠা অনিয়মের অভিযোগ ঘিরে তৈরি হওয়া বিতর্কের কেন্দ্রে রয়েছেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার। তার বিরুদ্ধে সোমবার সন্ধ্যায় সুপ্রিম কোর্টে একটি মামলা দায়ের করার কথাও ঘোষণা করেছে ইন্ডিয়া ব্লক। দিল্লিতে সাংবাদিকদের রাহুল গান্ধী বলেন, ‘জ্ঞানেশ কুমার ভয়ে আছেন। তাঁর ঘুম হচ্ছে না।’ কংগ্রেস সাংসদের দাবি, এমনকি পুলিশের মধ্যেও অন্তত ৫০ শতাংশ কর্মী বিক্ষোভকারীদের বলেছেন, তাঁরা যা করছেন তা সঠিক কাজই করছেন।

রাহুল গান্ধী আরও বলেন, ‘আপনারা হয়তো ভাবছেন আমাদের জন্য পরিস্থিতি কঠিন, কারণ পুলিশ আমাদের মারধর করছে। আপনারা যেমন ক্লান্ত, পুলিশও তেমনই ক্লান্ত। পুলিশও এখন প্রশ্ন তুলছে—’জ্ঞানেশ কুমারের মতো একজন চোরকে আমরা কেন রক্ষা করছি?’ তাই এখন লড়াইটা টিকে থাকার। আমরা থামব না। এতে কত সময় লাগবে—দিন, সপ্তাহ, মাস নাকি বছর—তাতে কিছু যায় আসে না।’

Continue Reading

Previous: জ্ঞানেশকে সরানোর দাবিতে এবার বিধানসভায় প্রস্তাব কেরলমে, সোমবারই পেশ করতে পারেন মুখ্যমন্ত্রী সতীশন
Next: বিলবোর্ড কাণ্ডে পুলিশের তলব এড়ালেন অভিষেক, ৪৮ ঘণ্টা সময় দিয়ে ডাকার অনুরোধ

সম্পর্কিত গল্প

New-Project-55.webp

খাদ্যপণ্যের দামে ধাক্কা, সেপ্টেম্বরে খুচরো মূল্যবৃদ্ধি বেড়ে ৫.৫৪ শতাংশ, পকেটে টান মধ্যবিত্তের

Online Desk অক্টোবর 12, 2026
New-Project-54.webp

রবীন্দ্রনাথের প্রতিকৃতি বিকৃতির অভিযোগ, বাংলাদেশে চারজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা

Online Desk অক্টোবর 12, 2026
FotoJet.jpg

জীবনের সঙ্গে লড়াই করে শতরান করে বাংলাকে বাঁচালেন অভিষেক

Online Desk অক্টোবর 12, 2026

You may have missed

New-Project-55.webp

খাদ্যপণ্যের দামে ধাক্কা, সেপ্টেম্বরে খুচরো মূল্যবৃদ্ধি বেড়ে ৫.৫৪ শতাংশ, পকেটে টান মধ্যবিত্তের

Online Desk অক্টোবর 12, 2026
New-Project-54.webp

রবীন্দ্রনাথের প্রতিকৃতি বিকৃতির অভিযোগ, বাংলাদেশে চারজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা

Online Desk অক্টোবর 12, 2026
FotoJet.jpg

জীবনের সঙ্গে লড়াই করে শতরান করে বাংলাকে বাঁচালেন অভিষেক

Online Desk অক্টোবর 12, 2026
kumbh.jpg

কুম্ভমেলার স্থানের কাছেই ভূগর্ভস্থ জলে মিলল ক্যানসার সৃষ্টিকারী রাসায়নিক!

Online Desk অক্টোবর 12, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.