Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • পুলিশ কমিশনারের দেহরক্ষীর এভারেস্ট জয় ! সংবর্ধনা জানাতে বিমানবন্দরে মনোজ ভার্মা

পুলিশ কমিশনারের দেহরক্ষীর এভারেস্ট জয় ! সংবর্ধনা জানাতে বিমানবন্দরে মনোজ ভার্মা

Online Desk মে 24, 2025
L-1.jpg

নিজস্ব সংবাদদাতা : এভারেস্ট জয় করে ফিরলেন পুলিশ কমিশনার মনোজ ভার্মার দেহরক্ষী লক্ষ্মীকান্ত মণ্ডল। শুক্রবার সকালে কলকাতা বিমানবন্দরে গিয়ে তাঁকে সংবর্ধনায় ভাসিয়ে দিলেন স্বয়ং কলকাতা পুলিশ কমিশনার। লক্ষ্মীকান্ত মণ্ডল, রাজ্য সশস্ত্র পুলিশের ৩য় ব্যাটালিয়নের কনস্টেবল, বর্তমানে কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মার দেহরক্ষী পদে কাজ করেন তিনি। বাড়ি পূর্ব মেদিনীপুরের মধুরী গ্রামে। এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে এই অভিযানে রওনা দিয়েছিলেন লক্ষ্মীকান্ত। ১৯ মে তিনি জয় করেন বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট। পূর্ণ হল তাঁর বহু বছরের স্বপ্ন।

এভারেস্ট জয়ের পর বিমানবন্দরে এসে পৌঁছান লক্ষ্মীকান্ত মণ্ডল। বিমানবন্দরে উপস্থিত ছিলেন লক্ষ্মীকান্তর মা-বাবা, যাঁরা চোখে জল নিয়ে দেখলেন ছেলের জীবনের শ্রেষ্ঠ মুহূর্ত। লক্ষ্মীকান্তের এই জয়কে সম্মান জানাতে বিমানবন্দরে তাঁর সংবর্ধনা অনুষ্ঠান করা হয়। উপস্থিত ছিলেন বিধাননগর পুলিশের কমিশনার-সহ কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরাও। লক্ষ্মীকান্তের সাফল্যে উচ্ছ্বসিত গোটা কলকাতা পুলিশ। পুলিশ কমিশনার সহ শীর্ষ আধিকারিকেরা তাঁকে শুভেচ্ছা জানিয়ে সামাজিক মাধ্যমে পোস্টও করেছেন।

 

তমলুক মহকুমার পুলিশও পৌঁছেছিল তাঁর বাড়িতে, জয়লাভের দিনেই। বাবা-মাকে জানানো হয় অভিনন্দন ও শুভেচ্ছা। তাঁদের কথায়, “ছোটবেলা থেকেই পাহাড়ে ওঠার ঝোঁক ছিল লক্ষ্মীকান্তর। পুলিশে যোগ দেওয়ার পরেও সেই টান কমেনি, বরং বেড়েছে।” কলকাতা পুলিশের ফেসবুক পেজে বলা হয়েছে, “লক্ষ্মীকান্তর এই অসাধারণ কৃতিত্ব সাহস, শৃঙ্খলা ও পশ্চিমবঙ্গ পুলিশের অপরাজেয় মনোবলের প্রতীক।” তাঁর এই সাফল্য আগামীর প্রজন্মের জন্য এক অনুপ্রেরণা হয়ে থাকবে। লক্ষ্মীকান্তের এমন মনোবল, ইচ্ছা নজর কেড়েছে সাধারণ মানুষেরও।

Post Views: 171

Continue Reading

Previous: গিলের নেতৃত্বেই ইংল্যান্ড যাবে ভারত,সহ অধিনায়ক পন্থ, বাদ বাংলার সামি
Next: কলকাতায় জঞ্জাল এড়াতে নয়া পদক্ষেপ পুরসভার, চালু হোয়াটসআপ নম্বর

সম্পর্কিত গল্প

20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.