Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ম্যাঙ্গালুরুর তেল শোধনাগারে গ্যাস লিক করে দুই শ্রমিকের মৃত্যু

ম্যাঙ্গালুরুর তেল শোধনাগারে গ্যাস লিক করে দুই শ্রমিকের মৃত্যু

Online Desk জুলাই 12, 2025
death.jpg

ওঙ্কার ডেস্ক: কর্মরত অবস্থায় দুই শ্রমিকের মৃত্যু হল ম্যাঙ্গালুরুর তেল শোধনাগারে। শনিবার সকালে ম্যাঙ্গালুরু রিফাইনারি অ্যান্ড পেট্রোকেমিক্যালস লিমিটেডের একটি ট্যাঙ্কে লিক হওয়ার কারণে দুই ফিল্ড অপারেটর বিষাক্ত গ্যাসের কারণে মারা গিয়েছেন।

সংবাদ মাধ্যম সূত্রে খবর, নিহত দুই শ্রমিকের নাম দীপ চন্দ্র ভারতিয়া এবং বিজিল প্রসাদ। এমআরপিএল কর্মকর্তারা জানিয়েছেন, দীপ চন্দ্র ভারতিয়া এবং বিজিল প্রসাদ এদিন সকাল ৮টা নাগাদ একটি ট্যাঙ্ক পরীক্ষা করতে উঠেছিলেন।
দু’জনকেই ট্যাঙ্কের ছাদে অচেতন অবস্থায় পাওয়া যায়। তড়িঘড়ি তাঁদেরকে উদ্ধার করে সংস্থার প্রাথমিক চিকিৎসা সহায়তা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষরক্ষা হয়নি। দুজনেরই মৃত্যু হয়। আরও এক জন শ্রমিক, বিনায়ক মায়াগেরি, যিনি দু’জনকে উদ্ধার করার চেষ্টা করেছিলেন, তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে।

ম্যাঙ্গালুরু সিটি পুলিশ কমিশনার সুধীর কুমার রেড্ডি জানিয়েছেন, নিহতদের পরিবার ও আত্মীয়দের বয়ানের ভিত্তিতে অভিযোগ দায়ের করা হবে। তিনি বলেন, এমআরপিএলের তেল পরিবহন বিভাগের একটি স্টোরেজ ট্যাঙ্ক প্ল্যাটফর্মের উপরে দুই সিনিয়র অপারেটরকে অচেতন অবস্থায় পাওয়া গেছে। তাদের মুক্কার শ্রীনিবাস হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু চিকিৎসা চলাকালীন দুজনেরই মৃত্যু হয়।
কমিশনার রেড্ডি বলেন, ‘প্রাথমিক তথ্য থেকে জানা গিয়েছে হাইড্রোজেন সালফাইড গ্যাসের সামান্য লিকেজ হয়েছিল।’

Post Views: 160

Continue Reading

Previous: রাধিকা যাদব খুনের নয়া মোড়, টেনিস একাডেমি নিয়ে রহস্য
Next: এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনা পাইলটের ইচ্ছাকৃত ! বিতর্কিত মন্তব্য প্রখ্যাত বিমান বিশেষজ্ঞের

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.