Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • কুলভূষণ যাদবকে অপহরণে অভিযুক্ত মুফতি শাহ মীরকে গুলি করে হত্যা

কুলভূষণ যাদবকে অপহরণে অভিযুক্ত মুফতি শাহ মীরকে গুলি করে হত্যা

Online Desk মার্চ 9, 2025
mufti-mir.jpg

ওঙ্কার ডেস্ক: ভারতীয় নৌবাহিনীর প্রাক্তন আধিকারিক কুলভূষণ যাদবকে অপহরণে অভিযুক্ত ছিল পাকিস্থানের জঙ্গী নেতা মুফতি শাহ মীর। শুক্রবার রাতে তাঁকে গুলি করে হত্যা করল আততায়ীরা। বালুচিস্তানে তুরবতের একটি মসজিদে রাতের নামাজ পড়ে বেরোনোর সময় তাকে ঘিরে ধরে গুলি চালায় দুষ্কৃতীরা।

পাকিস্তানের সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে তুরবতের একটি মসজিদে নামাজ পড়ে বেরানোর সময় এই ঘটনাটি ঘটে। আচমকাই তার উপর হামলা চালায় কয়েকজন দুষ্কৃতীরা। আততায়ীরা বাইকে চেপে এসেছিল বলে জানা গিয়েছে। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে তাকে ঝাঁঝরা করে দেওয়া হয়। উল্লেখ্য, মীর ছিল পাকিস্তানের মৌলবাদী দল জমিয়ত-ই-ইসলাম-এর সদস্য। ধর্মপ্রচারের পাশাপাশি অস্ত্র ও মানবপাচারেও অভিযুক্ত ছিল সে। পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই-এর সঙ্গেও যোগাযোগ ছিল তার। ভারতে জঙ্গি অনুপ্রবেশ করানোয় তার ভূমিকা ছিল বলে অভিযোগ রয়েছে। এর আগে, মীরের দুই সহযোগীকেও গুলি করে খুন করা হয়। তাদেরকে বালুচিস্তানের খুজদারে গুলি করে মারে দুষ্কৃতীরা।

২০১৬ সালে ভারতীয় নৌবাহিনীর প্রাক্তন আধিকারিক কুলভূষণ যাদবকে ইরান-পাকিস্তান সীমান্ত থেকে অপহরণ করা হয়। তাঁর বিরুদ্ধে চরবৃত্তির অভিযোগ আনা হয় ২০১৭ সালে। পাকিস্তানের সেনা আদালত কুলভূষণকে মৃত্যুদণ্ডের সাজা শোনায়। যদিও পরে আন্তর্জাতিক আদালতে সেই সাজার উপর স্থগিতাদেশ আসে। যার ফলে বর্তমানে পাকিস্তানের জেলে বন্দি রয়েছেন ওই ভারতীয় প্রাক্তন আধিকারিক।

Post Views: 137

Continue Reading

Previous: হোলির আগেই বাড়তে পারে কেন্দ্রীয় কর্মীদের মহার্ঘভাতা
Next: কলকাতা মেডিক্যাল কলেজ চত্বরে বিরল দৃশ্য

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.