Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • বৃষ্টির জেরে বিপর্যস্ত মায়া নগরী মুম্বই, বন্ধ স্কুল কলেজ, ব্যহত ট্রেন – বিমান পরিসেবা

বৃষ্টির জেরে বিপর্যস্ত মায়া নগরী মুম্বই, বন্ধ স্কুল কলেজ, ব্যহত ট্রেন – বিমান পরিসেবা

Online Desk সেপ্টেম্বর 26, 2024
57.png

রুশি বাগচী, মুম্বাইঃ বৃষ্টির জেরে বিপর্যস্ত মায়া নগরী মুম্বই। জলের নীচে তলিয়ে গিয়েছে একাধিক রাস্তা। গোটা মুম্বাই জুড়ে যানজট। জল যন্ত্রনায় জনজীবন। বৃহস্পতিবার সমস্ত স্কুল ও কলেজে ছুটি ঘোষণা করেছে মুম্বই পুরনিগম ।

বুধবার বিকেল থেকেই বৃষ্টি শুরু হইয়েছে মুম্বইয়ে। ভারি বৃষ্টিতে রেল লাইনে ওপর দিয়ে বইছে জল। বিঘ্নিত মায়া নগরী লাইফ লাইন রেল পরিষেবা। এমনকি ব্যাহত হয়েছে বিমান চলাচলও। একাধিক বিমানকে ঘুরপথে পাঠানো হয়েছে। মুম্বাই বিমান বন্দর সূত্রের খবর, বুধবার রাতে হায়দরাবাদ থেকে একটি বিমান মুম্বইয়ের দিকে আসছিল। কিন্তু খারাপ আবহাওয়ার জেরে সেটিকে আর বিমানবন্দরে অবতরণ করানো যায়নি। ফলে বিমানটিকে আবার হায়দরাবাদেই ফেরত পাঠানো হয়। পাশাপাশি দিল্লি থেকে মুম্বইগামী একটি বিমানকে হায়দরাবাদে অবতরণের করানও হয়েছে। গভীর রাতে বৃষ্টির পরিমাণ কিছুটা কমলেও, এদিন সকাল থেকে বরুণ দেব আবার শক্তি সঞ্চয় করে বিরাজ মান মায়া নগরীর ওপর। কেন্দ্রীয় মৌসম ভবন জানিয়েছে, আগামী ১ অক্টোবর পর্যন্ত আরও বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃহত্তর মুম্বাইতে। ইতিমধ্যেই মুম্বইতে কমলা সতর্কতা জারি করা হয়েছে।


থানে, পালঘর এবং রায়গড়ে জারি করা হয়েছে লাল সতর্কতা। মুম্বই পুরনিগম এই পরিস্থিতিতে প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে না বেরোনোর আবেদন জানিয়েছে। অন্যদিকে এদিন আন্ধেরি এলাকায় উপচে পড়া একটি খোলা ম্যানহোলে পড়ে মৃত্যু হয়েছে ৪৫ বছরের এক মহিলা। থানেতেও বাজ পড়ে প্রাণ হারিয়েছে ৩ জন। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, বৃহস্পতিবারও মুম্বই ও সংলগ্ন জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। জলের নীচে তলিয়ে গিয়েছে একাধিক রাস্তা। বুধবার রাত থেকেই গোটা মুম্বাই জুড়ে যানজট। জল যন্ত্রনায় জনজীবন। বৃহস্পতিবার সমস্ত স্কুল ও কলেজে ছুটি ঘোষণা করেছে মুম্বই পুরনিগম ।

Post Views: 134

Continue Reading

Previous: Weather Report বৃষ্টি থামার কোনও লক্ষ্মণ নেই, হিমালয় সংলগ্ন চার জেলায় লাল সতর্কতা জারি
Next: টেস্ট, টিটোয়েন্টিকে গুডবাই শাকিবের

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.