Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • উত্তরপ্রদেশে ট্রাক্টরকে রাস্তা না ছাড়ায় কৃষক নেতা-সহ ৩ জনকে গুলি করে খুন

উত্তরপ্রদেশে ট্রাক্টরকে রাস্তা না ছাড়ায় কৃষক নেতা-সহ ৩ জনকে গুলি করে খুন

Online Desk এপ্রিল 8, 2025
20250408_161004.jpg

ওঙ্কার ডেস্ক: উত্তরপ্রদেশে ভয়ঙ্কর ঘটনা। রাস্তা না ছাড়া নিয়ে গণ্ডগোলের মাঝে তিন জনকে গুলি করে খুন করার অভিযোগ উঠল। সে রাজ্যের ফতেহপুর জেলায় এই ঘটনা ঘটেছে। যে তিন জনের মৃত্যু হয়েছে, তাদের মধ্যে এক কৃষক নেতা রয়েছে। নিহতদের নাম কৃষকনেতা পাপ্পু সিং, তাঁর পুত্র অভয় সিং ও পাপ্পুর ভাই রিঙ্কু সিং।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ফতেহপুরের হাতগাম থানা এলাকার তাহিরাপুর মোড়ের কাছে মঙ্গলবার সকালে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে। এদিন ভাই ও ছেলেকে সঙ্গে নিয়ে বাইকে করে যাচ্ছিলেন পাপ্পু সিং। সেই সময় ওই রাস্তা দিয়ে ট্রাক্টরে করে আসছিল এলাকার প্রাক্তন প্রধান মন্নু সিং ও তাঁর সহযোগীরা। অভিযোগ, ট্রাক্টরকে রাস্তা না ছাড়ায় পাপ্পুর সঙ্গে ঝামেলা বাধে মন্নুর। সেই সময় আচমকা বাইক আরোহীদের লক্ষ্য করে গুলি চালায় অভিযুক্ত। ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। এদিকে এমন ঘটনার পর ক্ষোভে ফুঁসতে থাকে স্থানীয়রা। পুলিশ দেহ উদ্ধার করতে এলে তাদেরকে ঘিরে বিক্ষোভ দেখায় এলাকার মানুষজন। অভিযুক্তদের গ্রেফতারের দাবি জানায় তারা।

স্থানীয় সূত্রের খবর, নিহতদের সঙ্গে অভিযুক্তদের পুরনো রাজনৈতিক শত্রুতা ছিল। পাপ্পু সিংয়ের মা রামদুরালি সিং বর্তমানে ওই এলাকার পঞ্চায়েত প্রধান। এই পরিবারের সঙ্গে মন্নুর পরিবারের দীর্ঘদিনের বিবাদ রয়েছে। পুলিশের অনুমান, মঙ্গলবার সকালে রাস্তার মাঝে বচসার সময় পুরনো রাগ থেকেই এই হামলা চালায় মন্নু। ইতিমধ্যে মন্নু কুমার এবং তার ছেলেদের আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Post Views: 55

Continue Reading

Previous: চাকরি হারা যোগ্যদের জন্য রাষ্ট্রপতির কাছে দরবার রাহুলের
Next: দিল্লির চানক্যপুরী ফ্লাই ওভারে গাড়িতে আগুন, পুড়ে মৃত্যু গাড়ির চালক

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.