Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • পদ্মশ্রী প্রাপক কার্তিক মহারাজের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, তোলপাড় রাজ্য জুড়ে

পদ্মশ্রী প্রাপক কার্তিক মহারাজের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, তোলপাড় রাজ্য জুড়ে

Online Desk জুন 27, 2025
ffg.png

তাপস ঘোষ, মুর্শিদাবাদ : এবার পদ্মশ্রী পদকপ্রাপ্ত কার্তিক মহারাজের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনলেন এক মহিলা। জানা গেছে বৃহস্পতিবার রাতে ওই মহিলার নবগ্রাম থানায় মহারাজের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেছিলেন।

সম্প্রতি এই বছরই ভারত সেবাশ্রম শঙ্খের বেলডাঙা শাখার অধ্যক্ষ প্রদীপ্তানন্দ মহারাজ ওরফে কার্তিক মহারাজ পদ্মশ্রী পদক পেয়েছেন। তার কিছুদিন পরেই ধর্ষণের অভিযোগ উঠল তার বিরুদ্ধে।

পুলিশ সূত্রে জানা গেছে, চাকরির প্রলোভন দেখিয়ে ওই মহিলাকে কার্তিক মহারাজ তার সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্ক গড়েছেন এমনটাই অভিযোগ করেছেন ওই মহিলা। পাশাপাশি একবার তিনি অন্তঃসত্ত্বও হয়ে যান বলে অভিযোগে উল্লেখ করেন। এরপর কার্তিক মহারাজ একপ্রকার অনুনয় বিনয় করে গর্ভপাত করান ওই মহিলার জানা গেছে। এমনটাই তীব্র অভিযোগ আনা হয় কার্তিক মহারাজের বিরুদ্ধে।

ওই মহিলা সাংবাদিকদের জানিয়েছেন, ২০১৩ সালের জানুয়ারী মাস থেকে জুন পর্যন্ত কার্তিক মহারাজ তাঁকে একাধিকবার সহবাসে বাধ্য করেছেন। মহিলা ভারত সেবাশ্রমের চাণকের একটি আদিবাসী স্কুলে শিক্ষকতা করতেন। সেখানেই আবাসিক হিসেবে থাকতেন। সন্তান সভবা হতেই তাঁকে স্কুল থেকে সরিয়ে দেওয়া হয় বলে দাবি মহিলার। তারপর চারমাস বাড়িতে বসেই বেতন পান। আর তাঁকে কাজের সুযোগ দেওয়া হয়না। বৃহস্পতিবার মহারাজের কুকীর্তির কথা প্রকাশ্যে আনেন ওই মহিলা। রাতে নবগ্রাম থানায় অভিযোগ দায়ের করেন তিনি।

উল্লেখ্য এই প্রসঙ্গে কার্তিক মহারাজ জানিয়েছেন, তিনি এই বিষয়ে কিছু মন্তব্য করবেন না। তিনি জানিয়েছেন পুরো বিষয়টি আইনি বিভাগ দেখছেন। তবে লালবাগ মহকুমা পুলিশ অফিসার আকুলকর রাকেশ মহাদেব জানিয়েছেন মামলার রুজু হয়েছে। ইতিমধ্যেই মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে নির্যাতিতার শারীরিক পরীক্ষা করানো হচ্ছে বলে জানা গেছে।

চলতি বছরে আধ্যাত্মিকতায় পদ্মশ্রী পুরস্কার পান কার্তিক মহারাজ। আর তারপর থেকে বারবার কার্তিক মহারাজের গেরুয়া শিবিরের যোগদান ও ভোটের প্রার্থীর সম্ভাবনার কথা বারবার উঠে এসেছে। পদ্মশ্রী প্রাপকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ নিয়ে রাজ্য জুড়ে তোলপাড় শুরু হয়েছে।

Post Views: 229

Continue Reading

Previous: দিঘায় দুপুর আড়াইটেয় গড়াবে রথের চাকা
Next: কসবার ল’কলেজের মধ্যেই ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ ! মূল অভিযুক্ত তৃণমূল ছাত্রপরিষদ নেতা

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.