Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • মায়ানমার ভূমিকম্প: নিহত বেড়ে ২০৫৬, এক সপ্তাহের রাষ্ট্রীয় শোক ঘোষণা

মায়ানমার ভূমিকম্প: নিহত বেড়ে ২০৫৬, এক সপ্তাহের রাষ্ট্রীয় শোক ঘোষণা

Online Desk এপ্রিল 1, 2025
Picsart_25-04-01_09-24-59-682.jpg

ওঙ্কার ডেস্ক: ভূমিকম্প বিধ্বস্ত মায়ানমারে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৫৬। জখম মানুষের সংখ্যা বেড়ে হয়েছে ৩ হাজার ৯০০। জান্তা সরকারের তরফে জানানো হয়েছে, ভূমিকম্পের জেরে ধ্বংসলীলার ফলে এখনও নিখোঁজ ২৭০ জন। দেশটিতে মৃতেত সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যে মায়ানমারেত জান্তা সরকারের তরফে এক সপ্তাহের রাষ্ট্রীয় শোকের ঘোষণা করা হয়েছে। আগামী ৬ এপ্রিল পর্যন্ত দেশটির জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।

শুক্রবার মায়ানমারে ৭.৭ মাত্রার অত্যন্ত শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। যার ফলে মসজিদ, একাধিক বহুতল-সহ বহু ভবন তাসের ঘরের মত ভেঙে পড়ে। ধ্বংসস্তূপের নীচে চাপা পড়েন অনেকে। সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয় মায়ানমারের দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালয়ে। ১৭ লক্ষ মানুষের বসবাস শহরটিতে।ভূমিকম্পের ফলে এমন বিপর্যয় নেমে এসেছে সেখানে উদ্ধারকাজে নাজেহাল অবস্থা তৈরি হয়েছে। শুক্রবার থেকে এখনও পর্যন্ত খোলা আকাশের নীচে বসবাস করছে মান্দালয়ের বাসিন্দারা। শুক্রবার ভূমিকম্পের প্রভাব পড়ে প্রতিবেশী দেশ থাইল্যান্ডেও। থাইল্যান্ডেও বহুতল ভবন ভেঙে প্রাণহানির ঘটনা ঘটেছে।

এমনিতে গৃহযুদ্ধে বিপর্যস্ত মায়ানমার। তার মাঝে ফের ভূমিকম্পের ঘটনায় দেশটির অবস্থা আরও খারাপের দিকে যাচ্ছে। রাস্তাঘাটে লাশের দুর্গন্ধ ছড়িয়েছে, মৃত্যুপুরী মায়ানমারের একেকটা হাসপাতাল যেন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এই আবহে মায়ানমারের জন্য সাহায্যের আবেদন জানিয়েছে রাষ্ট্রসঙ্ঘ। দেশটির জন্য জরুরি ভিত্তিতে ৮০ লক্ষ মার্কিন ডলারের তহবিল সহায়তা চেয়ে আবেদন জানিয়েছে।

Post Views: 89

Continue Reading

Previous: হার্দিকের মুম্বইয়ের কাছে হেরে কুৎসিত ব্যাটিংকেই কাঠগড়ায় তুললেন রাহানে
Next: হাঁসফাঁস গরমে স্বস্তির খবর, কলকাতাসহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস

সম্পর্কিত গল্প

Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
lpg.png

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দেশে বাড়ল গৃহস্থালি ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.