নিলয় ভট্টাচার্য, নদিয়া : নদীয়ায় পুলিশের হাতে গ্রেফতার এক ভারতীয় দালাল সহ এক মহিলা বাংলাদেশী অনুপ্রবেশকারী। পুলিশ সূত্রে জানা গেছে গত এক বছর আগে ভারতের ভূখন্ডে প্রবেশ করে ভারতীয় নথিপত্র তৈরি করে কর্মসূত্রে মুম্বাইয়ে চলে গেছিল ওই মহিলা । এরপর আবারও বাংলাদেশে ফিরে যাওয়ার চেষ্টা করলে দালাল সহ ওই মহিলা বাংলাদেশি অনুপ্রবেশকারীকে নদীয়ার ধানতলা থানার পুলিশ গ্রেফতার করে ।
জানা গেছে বাংলাদেশী ওই নাগরিকের নাম আনিসা খাতুন,বয়স ২৯ বছর বাড়ি বাংলাদেশের সাতক্ষীরা জেলাতে। অন্যদিকে ভারতীয় দালালের নাম হাবিবুর বিশ্বাস। বুধবার দুই ধৃতকে প্রাসঙ্গিক মামলা রুজু করে রানাঘাট বিচার বিভাগীয় আদালতে তোলা হয়েছিল ।
পাশাপাশি ওই মহিলা পুলিশকে জানিয়েছেন, ধানতলা থানার অন্তর্গত ওই দালানের সহযোগিতায় মহিলা বাংলাদেশে ভারতীয় নথিপত্র তৈরি করেছিল। এরপর কর্মসূত্রে মুম্বাই গিয়েছিল ওই বাংলাদেশি অনুপ্রবেশকারী। বুধবার দিন রাতে আবারো ওই ভারতীয় দালালের সহযোগিতায় বাংলাদেশের ফিরে যাওয়ার চেষ্টা করছিল। তবে তাদের এই কৌশল করে দেয় ধানতলা থানার পুলিশ।
সূত্রের খবর ধানতলা থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে দুজনকেই একসাথে গ্রেফতার করে। সম্প্রতি এখনো পর্যন্ত পুলিশের জালে প্রায় পাঁচশোরও বেশি বাংলাদেশি অনুপ্রবেশকারী ধরা পড়েছে বলে জানা গেছে। শুধু অনুপ্রবেশকারিরা না এর পাশাপাশি ভারতীয় দালাল চক্রের সাথে যুক্ত ব্যক্তিদেরও ছাড়েনি পুলিশ।
পুলিশের তরফ থেকে জানানো হয়েছে আগামী দিনেও অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে লাগাতার অভিযান চালানো হবে। তবে এই বাংলাদেশে অনুপ্রবেশকারীদের নিয়ে জেলা পুলিশ প্রশাসক রীতিমতো চিন্তিত। কারণ যতদিন যাচ্ছে ততই বাংলাদেশে অনুপ্রবেশকারীদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। লাগাতার বাংলাদেশী অনুপ্রবেশকারী ধরতে পুলিশের তরফ থেকে তল্লাশি চলবে বলেই জানানো হয়েছে।
