Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • মায়াপুর ইসকন রথের রশিতে টান দিলেন শতাব্দি রায় ও রুক্মিণী মৈত্র

মায়াপুর ইসকন রথের রশিতে টান দিলেন শতাব্দি রায় ও রুক্মিণী মৈত্র

Online Desk জুন 27, 2025
FotoJet.jpg

নিলয় ভট্টাচার্য, নদিয়া : শুক্রবার রথযাত্রা উপলক্ষে রাজ্য ও জেলা জুড়ে বিভিন্ন জায়গায় রথযাত্রা উৎসব পালিত হচ্ছে । এই উৎসবের মরশুমে মহাসমারহে মায়াপুর রাজাপুরে পালিত হয়েছে ইসকনের রথযাত্রা। জানা গেছে মায়াপুর ইসকন থেকে প্রায় সাড়ে চার কিলোমিটার দূরে রাজাপুর জগন্নাথ মন্দির থেকে তিনটি সুসজ্জিত রথ রওনা দিয়েছে মায়াপুর ইসকনের উদ্দেশ্যে। প্রত্যেক বছরের মত এ বছরেও তিনটি পৃথক সুসজ্জিত রথে করে জগন্নাথ দেব বলরাম দেব এবং সুভদ্র মহারানীকে মায়াপুর ইসকনের পঞ্চতন্ত্র মন্দিরে অস্থায়ী গুন্ডিচায় নিয়ে যাওয়া হচ্ছে বলে খবর।
এদিন নদীয়ার জেলাশাসক এস অরুণ প্রসাদ সহ বাংলা চলচ্চিত্র জগতের স্বনামধন্য দুই নায়িকা দেবশ্রী রায় এবং রুক্মিণী মৈত্র স্বর্ণ ঝাড়ু দিয়ে ঝাড় দেওয়ার পর মায়াপুর ইসকনের রথের রশিতে টান দেওয়া হয়। এর পাশাপাশি রথযাত্রায় উপস্থিত ছিলেন রানাঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ জগন্নাথ সরকার থেকে শুরু করে জেলা বিচারক অন্যান্য বিশিষ্ট মন্ডলীরা।
শুক্রবার মায়াপুর ইসকনের রথযাত্রায় বর্ণাঢ্য শোভা যাত্রার পাশাপাশি বিভিন্ন রকম মডেল ও ডান্ডিয়ার মুক্ত থেকে শুরু করে বিভিন্ন রকম ট্যাবলো সহযোগী তিনটি পৃথক সুসজ্জিত রথযাত্রা ইসকন থেকে ইসকনের পঞ্চতত্ত্ব মন্দিরের অস্থায়ী গুন্ডিচায় রওনা দিয়েছি বলে জানা গেছে। মায়াপুর ইসকনের এই রথযাত্রা দেখতে হাজার হাজার ভক্ত অপেক্ষা করেছিল রাস্তার দুই ধারে। এছাড়াও রথের দড়িতে টান দেওয়ার জন্য অসংখ্য দেশে ও বিদেশী ভক্তদের সমাগম দেখা গেছিল এদিন।

Post Views: 126

Continue Reading

Previous: কসবার কলেজে ধর্ষণ! কী বলছে কর্তৃপক্ষ?
Next: তারাপীঠের অনন্য ঐতিহ্যবাহী মায়ের রথযাত্রা ঘিরে উন্মাদনা

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.