Skip to content
অক্টোবর 10, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • প্রয়াত বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকর, ৭৫ বছর বয়সে থামল জীবন

প্রয়াত বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকর, ৭৫ বছর বয়সে থামল জীবন

Online Desk অক্টোবর 8, 2026
nana.jpg

ওঙ্কার ডেস্ক: প্রয়াত বলিউডের বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। বৃহস্পতিবার ভোরে গোয়ায় নিজের বাড়িতে হৃদ্‌রোগে আক্রান্ত হন অভিনেতা। এরপর সংজ্ঞা হারিয়ে ফেলেন। হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসকরা তাঁকে বাঁচাতে পারেননি।

পরিবার সূত্রে খবর, এদিন ভোরে বুকে ব্যথা অনুভব করার পরই অসুস্থ হয়ে পড়েন নানা। দ্রুত তাঁর বাড়িতে চিকিৎসকদের একটি দল পৌঁছয়। সেখানে দীর্ঘক্ষণ সিপিআর দিয়েও তাঁকে জ্ঞান ফেরানো যায়নি। পরে তড়িঘড়ি তাঁকে গোয়ার মণিপাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রিপোর্ট অনুসারে, হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই প্রায় ৪৫ মিনিট ধরে সিপিআর দিয়ে তাঁকে বাঁচানোর চেষ্টা করা হয়েছিল। কিন্তু শেষরক্ষা হয়নি। সকাল ৫টা ২০ মিনিট নাগাদ চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। মৃত্যুর সঠিক কারণ জানতে হাসপাতালেই তাঁর দেহের ময়নাতদন্ত করা হবে।

নানার পুত্র মালহার পাটেকর জানিয়েছেন, বুকে ব্যথা শুরু হওয়ার পর অভিনেতা চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করেছিলেন। এরপর চিকিৎসকদের একটি দল তাঁর বাড়িতে যায়। সেখানে গিয়ে তাঁরা দেখেন, নানা সংজ্ঞাহীন অবস্থায় রয়েছেন। সিপিআর দিয়েও সাড়া না মেলায় তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ১৯৫১ সালের ১ জানুয়ারি মহারাষ্ট্রে জন্মগ্রহণ করেন নানা পাটেকর। তাঁর আসল নাম বিশ্বনাথ পাটেকর। তবে চলচ্চিত্র জগতে তিনি ‘নানা পাটেকর’ নামেই পরিচিতি পান। ১৯৭৮ সালে ‘গমন’ ছবির মাধ্যমে তাঁর অভিনয়জীবন শুরু হয়। চলচ্চিত্রে আসার আগে মুম্বইয়ের জেজে স্কুল অফ আর্টে পড়াশোনা করেছিলেন তিনি। পরবর্তী সময়ে হিন্দি ও মরাঠি সিনেমায় নিজের অভিনয় দক্ষতার পরিচয় দেন। তামিল ছবিতেও কাজ করেছেন তিনি।

Continue Reading

Previous: ৯০ মিনিটেই শিল্ড চান হাবাস, বাগান কোচের মোটিভেশন ডুরান্ড কাপের লিগ ম্যাচ
Next: তথ্য ও সংস্কৃতি দফতরের উপদেষ্টা হলেন মিঠুন চক্রবর্তী, ক্যাবিনেট মন্ত্রীর সমান পদমর্যাদা পাবেন মহাগুরু

সম্পর্কিত গল্প

Delhi-police.jpg

সাংবাদিকরা যেন পুলিশের কাজে বাধা না হয় ! দিল্লি পুলিশের নির্দেশিকা

Online Desk অক্টোবর 9, 2026
1000419352.webp

পুজোয় ছাতা সঙ্গী, অষ্টমী পর্যন্ত ভিজবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ, জানাল হাওয়া অফিস

Online Desk অক্টোবর 9, 2026
nidal.jpg

ফোর্ট হুড হামলায় দোষী নিদাল হাসানের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের সিদ্ধান্ত ট্রাম্প প্রশাসনের, প্রশ্ন মানবাধিকার নিয়ে

Online Desk অক্টোবর 9, 2026

You may have missed

Delhi-police.jpg

সাংবাদিকরা যেন পুলিশের কাজে বাধা না হয় ! দিল্লি পুলিশের নির্দেশিকা

Online Desk অক্টোবর 9, 2026
SC.jpg

সম্পাদকীয়

Online Desk অক্টোবর 9, 2026
1000419569.webp

মুসলিম গড়ে পদ্ম, শুভেন্দুর বাড়ানো ‘বন্ধুত্বের হাতে’ ভরসা রেজিনগরের, ভোটলুটের পাল্টা তোপ বিরোধীদের

Online Desk অক্টোবর 9, 2026
1000419352.webp

পুজোয় ছাতা সঙ্গী, অষ্টমী পর্যন্ত ভিজবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ, জানাল হাওয়া অফিস

Online Desk অক্টোবর 9, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.