Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • জরুরি বৈঠক থামিয়ে মোদীর সঙ্গে ফোনে কথা বলেন নেতানিয়াহু

জরুরি বৈঠক থামিয়ে মোদীর সঙ্গে ফোনে কথা বলেন নেতানিয়াহু

Online Desk অক্টোবর 10, 2025
netaniyahu.jpg

ওঙ্কার ডেস্ক: মাঝপথে জরুরি বৈঠক থামিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ফোনে কথা বলেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এমনটাই জানিয়েছে ইজরায়েলের সংবাদমাধ্যম টাইমস অফ ইজরায়েল। প্রসঙ্গত, নেতানিয়াহুর সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফোনে কথা বলেছেন সে কথা বৃহস্পতিবার এক্স হ্যান্ডেলে এক পোস্টে মোদী নিজেই জানিয়েছিলেন।

সংবাদ মাধ্যম সূত্রে খবর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন ইজরায়েলের প্রধানমন্ত্রীকে ফোন করেন, সে সময়ে এক বৈঠকে ছিলেন নেতানিয়াহু। মূলত গাজায় শান্তি প্রতিষ্ঠা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে ২০ দফা প্রস্তাব দিয়েছেন, সেই বিষয় নিয়ে বৈঠক চলছিল। কিন্তু ‘বন্ধু’ মোদীর ফোন পেয়ে সেই বৈঠক মাঝপথে থামিয়ে দেন ইজরায়েলের প্রধানমন্ত্রী।

মোদী বৃহস্পতিবার নিজের এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্পের গাজা শান্তি পরিকল্পনার অগ্রগতির জন্য আমার বন্ধু প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে ফোন করে অভিনন্দন জানালাম। বন্দিদের মুক্তি এবং গাজার জনগণের জন্য বর্ধিত মানবিক সহায়তার চুক্তিকে আমরা স্বাগত জানাই। বিশ্বের যেকোনো স্থানে যেকোনো রূপ বা প্রকাশে সন্ত্রাসবাদ অগ্রহণযোগ্য।’ অন্য দিকে নেতানিয়াহুর দফতরের তরফে বলা হয়েছে, ‘প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে এই মাত্র প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কথা হল। পণবন্দিদের মুক্তি নিয়ে যে সমঝোতা হয়েছে, তার জন্য মোদী অভিনন্দন জানিয়েছেন।’ উল্লেখ্য, গাজা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০ দফা প্রস্তাব দিয়েছেন। সেই প্রস্তাবের প্রথম দফার শর্তে রাজি হয়েছে ইজরায়েল এবং প্যালেস্টাইনি সশস্ত্র গোষ্ঠী হামাস। তা নিয়ে নিরাপত্তা ক্যাবিনেটের বৈঠক ডেকেছিলেন নেতানিয়াহু। সেই বৈঠক চলাকালীন ফোন আসে মোদীর।

Post Views: 109

Continue Reading

Previous: সুজিত বসু, নিমাই দত্তের বাড়িতে হানা ইডির, পাল্টা বাক হামলা তৃণমুল নেতার
Next: সন্ত্রাসদমনে তালিবানের হাত ধরল দিল্লি; বিশ্ব রাজনীতির মোড় কোন দিকে

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.