Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • ‘এআই দিয়ে ভুয়ো ভিডিও বানিয়ে ছাড়া হচ্ছে’, নাম না করে হুমায়ুন কাণ্ড নিয়ে মুখ খুললেন মোদী

‘এআই দিয়ে ভুয়ো ভিডিও বানিয়ে ছাড়া হচ্ছে’, নাম না করে হুমায়ুন কাণ্ড নিয়ে মুখ খুললেন মোদী

Online Desk এপ্রিল 11, 2026
modi-2-3.jpg

ওঙ্কার ডেস্ক: সম্প্রতি আম জনতা উন্নয়ন পার্টির নেতা হুমায়ুন কবীরের একটি ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে। যেখানে হুমায়ুনকে বলতে শোনা যাচ্ছে বিজেপির সঙ্গে তাঁর ১০০০ কোটি টাকা ডিল হওয়ার কথা। যদিও সেই ভিডিও এআই দিয়ে তৈরি বলে পাল্টা দাবি করেছেন হুমায়ুন। এবার বঙ্গে ভোট প্রচারে এসে এ বিষয়ে নাম না করে মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তৃণমূল কংগ্রেস এআই দিয়ে তৈরি ভুয়ো ভিডিও ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ তাঁর।

শনিবার মুর্শিদাবাদের জঙ্গিপুরের সভা থেকে প্রধানমন্ত্রী মোদী বলেন, ‘ভোট যত এগিয়ে আসছে, তৃণমূল নিজেদের নিশ্চিত পরাজয় দেখতে পাচ্ছে৷ তাই আমি আপনাদের সাবধান করে যাচ্ছি৷ হার থেকে বাঁচতে এবার এরা ষড়যন্ত্র করতে শুরু করবে৷ অসম, পুদুচেরিতেও একই জিনিস হয়েছে৷ এআই দিয়ে তৈরি ভুয়ো ভিডিও ছড়িয়ে দেওয়া হবে৷’ যদিও হুমায়ুন কবীরের নাম নেননি প্রধানমন্ত্রী। উল্লেখ্য, শুক্রবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও হুমায়ুন কাণ্ড নিয়ে মুখ খুলেছেন। তিনি কলকাতায় বিজেপি-র ইস্তাহার প্রকাশ করার সময় আম জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যানের সঙ্গে বিজেপি-র যোগসাজশের অভিযোগ খারিজ করে দেন। শাহ বলেন, ‘যাঁরা বাবরি মসজিদ তৈরি করে, তাঁদের সাহায্যে ক্ষমতায় আসার থেকে আরও কুড়ি বছর বিরোধী আসনে বসে থাকা ভাল৷’

বৃহস্পতিবার ওই গোপন ভিডিও প্রকাশ করে তৃণমূল৷ যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি ওঙ্কার বাংলা। ওই ভিডিওতে ১০০০ কোটি টাকা চাইতেও শোনা গিয়েছে হুমায়ুন কবীরকে। তবে জোড়াফুল শিবিরের বিরুদ্ধে পাল্টা মানহানি মামলা দায়েরের হুমকি দিয়েছেন তিনি৷ ইতিমধ্যে এই ভিডিও প্রকাশ্যে আসার পর হুমায়ুনের সঙ্গে জোট ভেঙে দিয়েছেন আসাদউদ্দিন ওয়াইসির দল মিম৷

Post Views: 117

Continue Reading

Previous: শান্তিবৈঠকে মিনাবের নিহত শিশুদের সঙ্গে ইরানের প্রতিনিধি দল
Next: শিল্পক্ষেত্রে স্বস্তি! এলপিজি সরবরাহের মেয়াদ বাড়াল কেন্দ্র

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.