Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • প্রধানমন্ত্রীর মঙ্গল কামনায় দেশ জুড়ে পুজো আর্চনা

প্রধানমন্ত্রীর মঙ্গল কামনায় দেশ জুড়ে পুজো আর্চনা

Online Desk সেপ্টেম্বর 17, 2023
Untitled.jpg

শঙ্কু কর্মকার, বালুরঘাট: আজ ১৭ ই সেপ্টেম্বর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৩ তম জন্মদিন। সেই উপলক্ষে প্রধানমন্ত্রীর মঙ্গল কামনায় দেশ জুড়ে পুজো আর্চনা যজ্ঞানুষ্ঠান করা হচ্ছে। সেইমতো রবিবার সকালে বালুরঘাট শহরের বুড়াকালি মন্দিরে সপরিবারে পুজো দিলেন বালুরঘাটের সাংসদ তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সুকান্ত মজুমদারের সঙ্গে উপস্থিত ছিলেন স্ত্রী সহ দুই কন্যা। এছাড়াও উপস্থিত ছিলেন বিজেপির জেলা সাধারণ সম্পাদক বাপি সরকার, বালুরঘাট টাউন বিজেপির সভাপতি সমীর প্রসাদ দত্ত, মহিলা মোর্চার জেলা সভানেত্রী ষষ্ঠী বসাক ভট্টাচার্য, বিজেপি নেতা সুভাষ সরকার সহ অন্যান্য বিজেপি নেতৃত্বরা৷ নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে মন্দিরে বিজেপির সমর্থকদের পাশাপাশি সাধারণ মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো।
সুকান্ত মজুমদারের পাশাপাশি এদিন বালুরঘাট শহরের ফ্রেন্ডস ইউনিয়ন ময়দানে বিজেপির পক্ষ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে মোদি কাপ আয়োজন করা হয়। মূলত সংসদ সুকান্ত মজুমদারের তত্ত্বাবধানে বালুরঘাট লোকসভা কেন্দ্রের সাতটি বিধানসভা এলাকায় বিভিন্ন দল নিয়ে এই মোদি কাপের আয়োজন করা হয়।
মোদীর সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনায় পূজো আয়োজন করেছেন বিজেপি কর্মীবৃন্দ তথা মোদী অনুরাগীরা। এ যেন এক মহোৎসবের মরশুম চলছে গোটা দেশজুড়ে।

Post Views: 87

Continue Reading

Previous: ঝাড়গ্রামের চিল্কিগড়ের কনক দুর্গা মন্দির
Next: এশিয়া কাপের ফাইনালে কী বাধা বৃষ্টি?

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.